editor
এমবাপের গোলে রিয়ালকে হারাল পিএসজি
স্পোর্টস ডেস্ক: রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঝমাঠের লড়াইটা জেতা গিয়েছিল, তাতে পিএসজির আক্রমণও হচ্ছিল মুহুর্মুহু। কিন্তু গোলমুখে গিয়েই লিওনেল মেসি-কিলিয়ান এমবাপেরা দিশা হারিয়ে ফেলছিলেন বারবার। এর ওপর আবার মেসি করে বসেছিলেন পেনাল্টি মিস! রেকর্ড ১৩ বারের শিরোপাজয়ীদের বাগে পেয়েও হারাতে না পারার আফসোস আরেকটু হলে সঙ্গী হয়েই যাচ্ছিল পিএসজির। তখনই এমবাপের এক মুহূর্তের ঝলক, আর গোল। তাতেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পিএসজি ১-০ গোলে হারিয়েছে রিয়ালকে। শুরু থেকে বলের দখলে পরিষ্কার ব্যবধানে এগিয়ে ছিল পিএসজি। টনি ক্রুস, লুকা মদ্রিচ আর ক্যাসেমিরোকে নিয়ে গড়া রিয়াল মাদ্রিদের মাঝমাঠকে অনেকটাই শাসাচ্ছিলেন মার্কো ভেরাত্তি ওRead More
কর্ণাটকের আরও একটি কলেজে হিজাব পরায় বাধা
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব বিতর্ক যেন থামছেই না। হিজাবকাণ্ডের শুনানি কর্ণাটক হাইকোর্টে বুধবারও (১৬ ফেব্রুয়ারি) চলবে বলে জানা গেছে ভারতীয় গণমাধ্যমগুলো থেকে। তবে এবার আরও একটি কলেজে হিজাব পরে শিক্ষার্থীদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে বলে এনডিটিভির খবরে বলা হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি পি ইউ কলেজটি কর্ণাটকের উত্তরে অবস্থিত। এর আগে সেখানে হিজাব পরে গেলে বাধা দেওয়া হতো না শিক্ষার্থীদের। কিন্তু বুধবার শিক্ষার্থীদের কলেজে হিজাব পরে প্রবেশে বাধা দেওয়া হয়। শিক্ষার্থীদের অভিযোগ কলেজ কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তাদের আগে তথ্য নিশ্চিত করেনি যে হিজাব বা বোরকা পরে কলেজেRead More
পুলসিরাত কী? কীভাবে পার হবে মানুষ?
মাওলানা ওমর শাহ, অতিথি লেখক: হাশরের মাঠ থেকে বের হয়ে গন্তব্যে যেতে একটি পুল স্থাপন করা হবে। আরবিতে পুলকে বলা হয় সিরাত। সিরাত হাশরের ময়দান থেকে জাহান্নামের ওপর দিয়ে জান্নাত পর্যন্ত বিস্তৃত থাকবে এবং অনেক ভয়ঙ্কর হবে। মানুষের আমলনামা ওজন এবং হিসাব-নিকাশের পর সবাইকে ফেরেশতারা আল্লাহর নির্দেশে পুলসিরাত দেখিয়ে দিয়ে বলবেন, ‘এটা তোমাদের গন্তব্যে পৌঁছার পথ। এ পুল পেরিয়েই তোমাদের যেতে হবে।’ কিন্তু সবার জন্য পেরিয়ে যাওয়া সম্ভব হবে না। পাপী বান্দারা সেটাকে চুল থেকেও চিকন দেখতে পাবে। তাদের জন্য সেটি হবে অত্যন্ত ধারালো। তারা ওই পুলে আরোহণ করা মাত্রইRead More
বাংলাদেশ থেকে কৃষিশ্রমিক নেবে আরব আমিরাত: পররাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক: সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন বলেছেন, সংযুক্ত আরব আমিরাত বিশ্বেরর বিভিন্ন দেশে জমি লিজ নিয়ে ফসল উৎপাদন এবং খামার করছে। তাদের এসব কর্মসূচিতে বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার ব্যাপারে প্রস্তাব দেয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাত এ ব্যাপারে সাড়া দিয়েছে। তিনি আরও বলেন, সিলেট থেকে অনেক কৃষিজাত পণ্য উৎপাদিত হয় কিন্তু কার্গোর অভাব যথাযথ প্যাকেজিং প্রক্রিয়ার সুযোগ না থাকায় সেগুলো বিদেশে রপ্তানি সম্ভব হয় না। সম্প্রতি সিলেটে কার্গো ওয়্যারহাউজ নির্মিত হয়েছে, সেখানে এই প্রক্রিয়া শুরু করা প্রয়োজন। মঙ্গলবার (১৬ ফ্রেব্রুয়ারি) দি সিলেট চেম্বার অবRead More
শীঘ্রই সিলেট থেকে সরাসরি কৃষিপণ্য রপ্তানি করা হবে: কৃষিমন্ত্রী
নিউজ ডেস্ক: কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, সিলেট অঞ্চলের অধিকাংশ জমি এখনো অনাবাদি অবস্থায় রয়েছে। অথচ দেশের অন্য জায়গায় যেসব ফসল উৎপাদন হয় না, তা সিলেটে সম্ভব। দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) আয়োজিত ‘সিলেট থেকে কৃষিজাত পণ্য রপ্তানি ও বিনিয়োগ বিষয়ক’ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এ কথা বলেন। সিলেটের অনাবাদি জমিকে কাজে লাগানোর আহবান জানান তিনি এসময়। ইউরোপের বাজারে এ অঞ্চলের সতেজ শাকসবজি ও ফলমূল এবং প্রক্রিয়াজাত কৃষিপণ্যের রফতানি দ্রুত শুরু করা হবে বলেও কথা দেন মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। মঙ্গলবারRead More
ভারতকে শ্বশুরবাড়ি বানাচ্ছেন ম্যাক্সওয়েল
স্পোর্টস ডেস্ক: বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। আইপিএল শুরুর দিনেই সারছেন শুভকাজটা। আগামী ২৭ মার্চ বিয়ে করতে চলেছেন দীর্ঘ দিনের প্রেমিকা বিনি রামানকে। নিমন্ত্রণ পত্র ছাপাতে গিয়ে অভিনব এক কাজ করেছেন ম্যাক্সওয়েল, সেটা ছাপিয়েছেন তামিলে। ইতোমধ্যেই যা সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনায় চলে এসেছে। ভারতীয় বংশোদ্ভূত বিনি রামানের সঙ্গে পরিচয়টা ২০১৭ সালে। তবে মন দেওয়া নেওয়ার পালাটা শুরু হয়েছে করোনাকালের একটু আগে থেকে। এরপর দু’জনকে একসঙ্গে দেখাও গেছে কয়েকবার। ম্যাক্সওয়েলের বাগদত্তা বিনি মেলবোর্নের মেন্টন গার্লস সেকেন্ডারি কলেজ থেকে চিকিৎসা বিজ্ঞানে স্নাতক পাস করেছেন। এরপর থিতু হয়েছেন মেলবোর্নেই।Read More
মৌলভীবাজারে আত্মীয়ের জানাজা থেকে ফেরার পথে লাশ হলেন যুবক
নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় এক আত্মীয়ের জানাজা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুর রব (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে বড়লেখা পৌরসভার পানিধার এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়। ঘটনার পর অটোরিকশার চালক পালিয়ে গেছেন। খবর পেয়ে পুলিশ অটোরিকশাটি জব্দ করেছে। নিহত আব্দুর রব বড়লেখা সদর ইউনিয়নের শিক্ষারমহল গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে আব্দুর রব এক আত্মীয়ের জানাজা শেষে বড়লেখা থেকে মোটরসাইকেলে বাড়ির দিকে ফিরছিলেন। পৌর শহরের পানিধারRead More
বানিয়াচংয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে জরিমানা
নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন অনিয়মের কারণে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে এ সময় র্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন। বানিয়াচং উপজেলার রত্নাবাজার, বড় বাজারে অভিযান পরিচালনা করা হয়। মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে বড় বাজার বাপ্পী ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় একই বাজারের জননী ফার্মেসীকে ৫ হাজার, রত্মা বাজারের শেখ ট্রেডার্সকে সাড়ে ৩ হাজার,বিথঙ্গল হোটেলকে ২ হাজার, ভাইRead More
মাল্টা ও লিবিয়া উপকূল থেকে ২২৮ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
নিউজ ডেস্ক: ভূমধ্যসাগরে সক্রিয় উদ্ধারকারী জাহাজ ওশান ভাইকিং শনিবার বিকেল থেকে রবিবার সকালের মধ্যে চারটি উদ্ধার অভিযানে ৫১ জন অপ্রাপ্তবয়স্কসহ ২২৮ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে। ভূমধ্যসাগরের মাল্টা উপকূলে ২৪ ঘণ্টারও কম সময়ে চারটি উদ্ধার সফল উদ্ধার অভিযান পরিচালনা করেছে ফ্রান্সের মার্সেই ভিত্তিক এনজিও ‘এসওএস মেডিটারেনে’। ১২ ফেব্রুয়ারি শনিবার বিকেল থেকে ১৩ ফেব্রুয়ারি রবিবার সকালের মধ্যে চারটি নৌকায় থাকা ২২৮ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে এনজিওটির উদ্ধার জাহাজ ওশান ভাইকিং৷ উদ্ধারকৃত মধ্যে ৪৯ জন অভিভাবকহীন নাবালক এবং ২ জন অপ্রাপ্তবয়স্ক তাদের পরিবারের সদস্যদের সাথে ছিলেন। খবর মাইগ্রেন্টসের এসওএস মেডিটারেনে এক সংবাদRead More
বাংলাদেশের পরাষ্ট্রমন্ত্রীর সাথে আমিরাতের পরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৈঠকে মন্ত্রীরা রাজনৈতিক সম্পৃক্ততা, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, সরাসরি শিপিং সংযোগ ও কার্গো ফ্লাইট চালুর বিষয়ে পারস্পরিক অবস্থান থেকে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে উভয় পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করেন। বিশেষ করে দুবাইয়ের আমিরের আমন্ত্রণে মার্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশটি সফর নিয়ে আলোচনা করেন। ঢাকা ও দুবাইয়ের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুই পররাষ্ট্রমন্ত্রীRead More


