Main Menu

editor

 

ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দুই সহোদর নিহত

নিউজ ডেস্ক: ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দুই কিশোর সহোদর নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ কিশোর। ওমানের রাজধানী মাস্কাট থেকে ২০০ কিলোমিটার দূরে সেনাও শহরে গত সোমবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত হয়েছেন জারা (১৪) ও আদিব (১২)। তাদের বাড়ি ময়মনসিংহ জেলায়। তাদের মা প্রবাসী বাংলাদেশি চিকিৎসক ডা. তানিয়া সিনাও হাসপাতালে কর্মরত। মায়ের কর্মস্থলের সূত্রে তারা ওমানে থাকতেন। তাদের বাবা নাহিদুল ইসলাম তুহিন বাংলাদেশে থাকেন। বাংলাদেশ দূতাবাস ও কমিউনিটি সংগঠকরা জানান, সিনাওয়ের প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী শেখ জসিমের ছেলে জিহাদ (১৪) পরিবারের অগোচরে বাবার গাড়ির চাবিRead More


২২ ফেব্রুয়ারি খুলছে শিক্ষা প্রতিষ্ঠান!

নিউজ ডেস্ক: আগামী ২১ ফেব্রুয়ারির পর মাধ্যমিক পর্যায়ের স্কুল ও কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে যাচ্ছে সরকার। দুই ডোজ টিকা দেয়া থাকলে শিক্ষার্থীরা সশরীরে ক্লাস করতে পারবে বলে পরামর্শ দিয়েছে করোনা বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি। শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ ঘোষণা করবে মন্ত্রণালয়।   বুধবার (১৬ ফেব্রুয়ারি) করোনা বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সভা সূত্র জানিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত জানাতে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শিক্ষামন্ত্রী দীপু মনি শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিস্তারিত জানাবেন। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরRead More


মাওলানা আব্দুল কাদির সিংকাপনীর ৫৫ তম ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের বরেণ্য ওলীয়ে কামিল হাফিজ মাওলানা আব্দুল কাদির সিংকাপনীর ইসালে সওয়াব উপলক্ষে ৫৫ তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নবীগঞ্জের আউশকান্দির দেওতৈল সুর্যতরুণ যুব সমবায় সমিতির উদ্যোগে স্থানীয় প্রাইমারী স্কুল মাঠে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন সিংকাপনীর জামাতা দেওয়ান মাসুদ রাজা চৌধুরী। হাফিজ মোঃ আব্দুল মান্নানের পরিচালনায় আয়োজিত সম্মেলনে বক্তব্য রাখেন মাওলানা মুফতি ওলি উল্লাহ আশিকী, ঢাকা, মাওলানা আবুল কাশেম সরকার, দিনাজপুরী, মাওলানা খাজা মঈন উদ্দিন আহমদ জালালাবাদী, মাওলানা মুফতি হাসান সিরাজী, ফরিদপুরীসহ বিশিষ্ট উলামায়ে কেরাম। বক্তারা বলেন ইসলামের প্রচার ও প্রসারে হাফিজ মাওলানা আব্দুল কাদির সিংকাপনীরRead More


সিলেট সংবাদপত্র হকারদের মধ্যে এনআরবি ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: সিলেট নগরীর সংবাদপত্র হকারদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছে এনআরবি ব্যাংক লিমিটেড। বুধবার ১৬ ফেব্রুয়ারি বিকালে নগরীর পৌর বিপনীর মহানগর সংবাদপত্র হকার্স সমিতির কার্যালয়ে এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামিল ইকবাল এর পক্ষ থেকে প্রায় শতাধিক হকারদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমাদের অর্থনীতি’র সিলেট প্রতিনিধি জহিরুল ইসলাম মিশু, এনআরবি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার গৌতম রায়,সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য মাহমুদ খান,আবু জাবের,মহানগর সংবাদপত্র হকার্স সমিতির সহ সভাপতি হাসু হাসিম,সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল ইসলামRead More


সিলেটে শুক্র ও শনিবার যত ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নিউজ ডেস্ক: সিলেটে মহানগরীর বিভিন্ন এলাকায় আগামী শুক্র (১৮ ফেব্রুয়ারি) ও শনিবার (১৯ ফেব্রুয়ারি) নির্দিষ্ট কয়েক ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। বিদ্যুৎ সঞ্চালন লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত এবং সংরক্ষণসহ লাইনের উপর থাকা গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য এ বিদ্যুৎ বিভ্রাট ঘটবে। বিষয়টি বুধবার (১৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন। তিনি জানান, আগামী শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই সাড়ে ৫ ঘণ্টা নগরীর মেন্দিবাগ পয়েন্ট, ডুবড়ীহাওর, নাইওরপুল, ধােপাদিঘীরপাড়, সােবহানীঘাট ও বঙ্গবীরসহ আশপাশ এলাকায় বিদ্যুৎRead More


মুক্তি পেলেন মালয়েশিয়ায় সাবেক হাইকমিশনার খায়রুজ্জামান

নিউজ ডেস্ক: পুত্রজায়া ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার থেকে মুক্তি পাওয়ার পর মোহাম্মদ খায়রুজ্জামান তার আইনজীবীদের সঙ্গে মালয়েশিয়ায় গ্রেফতার হওয়া বাংলাদেশের সাবেক হাইকমিশনার মোহাম্মদ খায়রুজ্জামান মুক্তি পেয়েছেন। তার স্ত্রী রীতা রহমান মুক্তির বিষয়টি ফোনে নিশ্চিত করেছেন। মুক্তি পেয়ে খায়রুজ্জামান বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন। খায়রুজ্জামানের আইনজীবী এনজিও চাউ ইং বলেন, তার মুক্তির ক্ষেত্রে কোনো শর্ত বেঁধে দেওয়া হয়নি। তিনি এখন একজন মুক্ত মানুষ। স্থানীয় একটি সংবাদমাধ্যমকে ৭০ বছর বয়সী খায়রুজ্জামান জানান, মুক্তির কথা শুনে অভিভূত হয়েছেন তিনি। এজন্য তিনি আদালত, তার আইনজীবী এবং মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশ সরকারের মিথ্যাRead More


বানিয়াচংয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বানিয়াচংয়ে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গৃহপালিত গরু,মহিষ,ছাগল, ভেড়া,হাস, মোরগ, কবুতর,বিড়াল ও বিভিন্ন ধরনের দেশি ও উন্নত জাতের গৃহপালিত প্রাণি প্রদর্শন করা হয়। ১৬ ফেব্রুয়ারি বুধবার দিনব্যাপী উপজেলা পরিষদ মাঠে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। মেলায় ৩১ টি ষ্টল প্রদর্শিত হয়েছে। এ সময় বিভিন্ন খামারিদের কে পুরস্কার প্রদান করা হয়েছে। মেলার উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে ও উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা মোঃসাইফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রদর্শনীতে প্রাণিসম্পদ প্রদর্শনীর লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আয়োজকেরা জানান,প্রাণিসম্পদ উৎপাদনRead More


খায়রুজ্জামানকে নিয়ে আইনি লড়াই চালাবে মালয়েশিয়া

নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় বাংলাদেশের সাবেক হাই কমিশনার এম খায়রুজ্জামানকে ফেরত পাঠাতে সেই দেশের সরকারই আইনি লড়াই করবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, মালয়েশিয়া সরকারই এটাতে ফাইট করবে। এই কেইসে মালয়েশিয়া সরকারের সাকসেসফুলি উইন করার জন্য যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, বাংলাদেশ সরকার অবশ্যই সেটা করবে। প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়া সরকারই কিন্তু এটাকে ডিফেন্স করবে। কারণ এটি তাদের সিদ্ধান্ত- গ্রেফতার এবং বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্তটা মালয়েশিয়া সরকারের। সেখানে আমরা রিকোয়েস্ট করে থাকি বা তদবির করে থাকি, সেটা ভিন্ন ব্যাপার। প্রসঙ্গত, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ খায়রুজ্জামান ১৯৭৫ সালের জেল হত্যাRead More


অভিবাসীদের স্বাস্থ্য ও চাকরিতে সহায়তায় ইতালিতে প্রকল্প চালু

নিউজ ডেস্ক: শ্রমের অপব্যবহার কমানোসহ অভিবাসীদের অধিকার রক্ষায় ইতালির দক্ষিণাঞ্চলে সম্প্রতি একটি প্রকল্প চালু করা হয়েছে৷ এই প্রকল্পের ফলে ইতালিতে অভিবাসীরাও শক্ত অবস্থান তৈরি করতে পারবেন বলে আশা করা হচ্ছে। সম্প্রতি ইতালির কাস্টেল ভোলটুরনোর একটি সংস্থা সামাজিক অভিবাসীদের জন্য একটি হাব তৈরি করেছে৷ এর মাধ্যমে অভিবাসীদের স্বাস্থ্য সেবা, বসবাস এবং কর্মসংস্থান বিষয়ে সাহায্য দেয়া হবে। জানা গেছে, প্রকল্পের উদ্দেশ্য হল অভিবাসীদের সামাজিকভাবে পাশে থাকা৷ যারা কখনও না কখনও অভিবাসী হওয়ার কারণে শ্রমিক হিসেবে শোষণের শিকার হয়েছেন তাদের প্রকৃত চাহিদা পূরণের জন্য সাহায্য করা৷ সিডিসের মতো স্বেচ্ছাসেবী সংস্থা এই প্রকল্পে সাহায্যRead More


একাদশে ভর্তি শুরু শনিবার

নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি (শনিবার)। যা চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এর আগে শুক্রবার নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ভর্তির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মঙ্গলবার রাতে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেনের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, একাদশ শ্রেণিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি (শনিবার)। যা চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। অপর এক আদেশে বলা হয়, শিক্ষার্থীর মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা না নিয়ে একাডেমিক ট্রান্সক্রিপ্টের অনলাইন কপি জমা নিয়েই শিক্ষার্থীদের ভর্তিRead More