Main Menu

editor

 

সুনামগঞ্জে বাড়ছে হাহাকার

নিউজ ডেস্ক: সুনামগঞ্জে চলছে হাহাকার। গত বৃহস্পতিবার রাত থেকেই সুনামগঞ্জ সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিছু এলাকায় বিদ্যুৎ এলেও এখন পর্যন্ত কোনও কিছুই স্বাভাবিক হয় নি। সুনামগঞ্জে কিছু সময় পর হেলিকপ্টার দিয়ে বন্যা পর্যবেক্ষণ করছে সেনাবাহিনীর টিম। সুরমার পানি এখনও বিপৎপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫৩ মিলি মিটার। সুনামগঞ্জ-সিলেট সড়কে পানি কিছুটা কমলেও নিচু সড়ক ও ঘর বাড়িতে এখনও পানি নামেনি। কত দিন পর সুনামগঞ্জ স্বাভাবিক হতে পারে তা জানাতে পারে নি প্রশাসন। মানুষের চোখে মুখে শুধু হাকাকার আর হাহাকারRead More


হবিগঞ্জে আশ্রয়কেন্দ্রে খাদ্য-বিশুদ্ধ পানির সংকট

নিউজ ডেস্ক: বন্যাকবলিত হবিগঞ্জের আশ্রয়কেন্দ্রগুলোতে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। অনেক জায়গায় নেই বিদ্যুৎও। এ অবস্থায় পরিবার নিয়ে বিপাকে পড়েছেন আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া বন্যাদুর্গতরা। জেলা প্রশাসনের দেওয়া তথ্যে জানা যায়, জেলার আজমিরীগঞ্জ, নবীগঞ্জ, লাখাই ও বানিয়াচং উপজেলার ২২টি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে ৪ হাজার ৫৮১টি পরিবার। ক্ষতিগ্রস্ত হয়েছেন ১৮ হাজার ৪১০ জন মানুষ। তাদের জন্য এরই মধ্যে সরকার থেকে ৭৬৩ টন চাল, ২০ লাখ ২৭ হাজার ৫০০ টাকা, ২ হাজার শুকনো খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে। সাড়ে ১৫ টন চাল ও ৫ লাখ টাকা বিতরণRead More


বন্যাকবলিত এলাকা পরিদর্শনে সিলেটে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: বন্যাকবলিত এলাকা পরিদর্শনে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল ১০টার দিকে হেলিকাপ্টারযোগে তিনি সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে সার্কিট হাউসে যান প্রধানমন্ত্রী। সেখানে মাঠ প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে বৈঠক করবেন তিনি। এরআগে মঙ্গলবার সকাল ৮টার দিকে হেলিকপ্টারযোগে সিলেটের উদ্দেশে রওনা দেন সরকারপ্রধান। হেলিকপ্টার থেকে লো-ফ্লাই মুডে সুনামগঞ্জ ও নেত্রকোণার বন্যা পরিস্থিতি পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে ওসমানী বিমানবন্দরে অবতরণ করেন। আগেই প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সিলেটে যাওয়ার সময় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি ‘লো ফ্লাই মুড’ বা নিচু হয়ে উড়বে, যাতে দুর্গত এলাকার অবস্থাRead More


প্রধানমন্ত্রীর সিলেট আগমনে মেরামত হচ্ছে বিমানবন্দর সড়ক

নিউজ ডেস্ক: দীর্ঘদিন থেকে সিলেট নগরীর আম্বরখানা-বিমানবন্দর সড়কটি খানাখন্দে ভরপুর ছিল। ভোগান্তি নিয়ে মানুষ চলাফেরা করলেও টনক নড়েনি সড়ক ও জনপদ বিভাগের (সওজ)। এদিকে পাহাড়ি ঢল আর বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে নগরীসহ সওজের আওতাধীন সিলেটের সড়কগুলো। এই অবস্থায় মঙ্গলবার (২১ জুন) সিলেটের বন্যা পরিস্থিতি পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার এসএসএফ এর একটি দল গাড়ি নিয়ে সিলেটে পৌঁছার পর পরই সিলেট ওসমানী বিমানবন্দর পরিদর্শন করে। এরপর বিকেলের দিকে সওজের লোকজন আম্বরখানা-বিমানবন্দর সড়কিট সংস্কারে হাত দেন। এছাড়া বিমানবন্দর সড়কে বন্যায় ধসে পড়া টিলার ঝুঁকিপূর্ণ গাছ কাটতে দেখা গেছে। এ বিষয়ে সওজেরRead More


বন্যা দুর্গতদের জন্য সিলেট সার্ক ইন্টারন্যাশনাল কলেজের ২৫ লক্ষ টাকার প্রজেক্ট

নিউজ ডেস্ক: সিলেট নগরীর সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশ এর চেয়ারম্যান ওসমানীনগরের কৃতি সন্তান ইংল্যান্ড প্রবাসী আফাজুর রহমান এবং তাঁর ব্যবসায়িক পার্টনার সচ্চল ছালিক, নিজাম আলী ও অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠান এর উদ্যোগে, সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশ ও সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ এর যৌথ ব্যবস্থাপনায় সিলেটের বানভাসি মানুষের জন্য প্রাথমিকভাবে ২৫ লক্ষ টাকার প্রজেক্ট চালু করা হয়েছে। কঠিন পরিস্থিতির এই মুহূর্তে বন্যা দুর্গতদের পাশে থাকার জন্য অবস্থার সাথে সঙ্গতি রেখে বেশ কিছু সেবা চালু করেছে এ প্রতিষ্ঠানটি। কর্মসূচির মধ্যে রয়েছে সিলেট বিভাগের বন্যা দুর্গত এলাকায় ব্যাপকভাবে বিশুদ্ধ পানি, খাবার উপকরণ ও চিকিৎসাRead More


৪ দিন পর সুনামগঞ্জ শহরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

নিউজ ডেস্ক: বন্যা কবলিত সুনামগঞ্জ শহরের ৫০ শতাংশ এলাকায় চার দিন পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। সোমবার বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে এসব এলাকায় বিদ্যুৎ এসেছে বলে জানিয়েছেন জেলা বিদুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান। বন্যার কারণে গত বৃহস্পতিবার থেকে সুনামগঞ্জের একের পর এক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হতে থাকে। সোমবার বিদ্যুৎ আসে হাসপাতাল, কারাগার, ডিসি অফিস ও সদর থানাতেও। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা মশিউর বলেন, ‘শহরের ৫০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করতে পারছি। গুরুত্বপূর্ণ অফিসগুলোতে বিদুৎ দেয়া হয়েছে। আরও এলাকায় দেয়ার জন্য কাজ করছি। তবে যে এলাকার পানি এখনও নামেনি সেখানেRead More


বন্যার্তদের থেকে বাড়তি ভাড়া: ৮ পরিবহনকর্মী চাকরিচ্যুত

নিউজ ডেস্ক: বন্যাকবলিত সিলেট ও সুনামগঞ্জের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া নেয়ায় চারটি বাসের চালক ও কন্ডাক্টরসহ আটজনকে চাকরিচ্যুত করা হয়েছে। বিষয়টি সোমবার দুপুরে নিশ্চিত করেছেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়। তিনি জানান, বন্যার্তদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া নেয়া হচ্ছে- এমন খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি নিয়ে তদন্তে নামে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। অভিযোগ প্রমাণিত হওয়ায় রোববার রাতে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেস বাসের আটজনকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়। অভিযুক্ত ৯টি বাসের আরও ১৮ কর্মীর বিরুদ্ধে একই অভিযোগে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধেওRead More


সিলেটে বন্যা পরিস্থিতিতে সহায়তা দিতে চায় ভারত

নিউজ ডেস্ক: সিলেট বিভাগসহ বাংলাদেশের বন্যাকবলিত এলাকায় ত্রাণসহায়তা দিতে চায় ভারত। রোববার (১৯ জুন) নয়াদিল্লিতে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) ৭ম বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। এ বৈঠকে বাংলাদেশে প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৈঠকের পর দেয়া যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- বাংলাদেশের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, রংপুর, কুড়িগ্রাম, নেত্রকোনা, টাঙ্গাইলসহ বিস্তীর্ণ এলাকাজুড়ে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তা মোকাবিলায় সব ধরনের সাহায্য-সহযোগিতা করতে চায় ভারত। দিল্লির বৈঠকে বিদেশমন্ত্রী এই বার্তাটাই স্পষ্ট করেছেন। বাংলাদেশে অনেকেই ভারত থেকে আসা পানির প্রবাহকে দায়ী করছেন, সোশ্যাল মিডিয়াতেRead More


সিলেটের কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র ঝুঁকিমুক্ত

নিউজ ডেস্ক: ভয়াবহ বন্যার পানিতে গত শনিবার কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র এবং শাহজালাল উপশহর বিদ্যুৎ উপকেন্দ্রে পানি ঢুকে পড়ায় গত দুদিন মহানগরীসহ সিলেটের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ ব্যাহত হয়। তবে দুদিনের মাথায় কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র থেকে নেমেছে পানি। ফলে সোমবার (২০ জুন) বিকাল পর্যন্ত সিলেটের বেশিরভাগ স্থানে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হয়েছে। এছাড়া রোববার (১৯ জুন) শাহজালাল উপশহরের বিদ্যুৎ উপকেন্দ্রে অস্থায়ী বাঁধ দিয়ে সঞ্চালন উপযোগী করা হয়েছে। সোমবার বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যম এসব তথ্য জানিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। বিজ্ঞপ্তিতে বলা হয়- সোমবার বিকেলে কুমারগাঁওয়ে ব্রিফিংয়ে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে সিলেট সেনানিবাসের মেজর খন্দকার মো.Read More


সিলেটের গ্রাহকদের ফ্রি মিনিট দিল গ্রামীণফোন

নিউজ ডেস্ক: জরুরি প্রয়োজনে এখন সিলেটের গ্রামীণফোন গ্রাহকরা ১০ মিনিট করে ফ্রি কল করতে পারবেন। গ্রামীণফোন গ্রাহকরা যেকোনো লোকাল নাম্বারে এই ফ্রি মিনিট ব্যবহার করতে পারবেন। সোমবার গ্রামীণফোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফ্রি মিনিট দেয়ার বিষয়টি জানিয়েছে। গ্রামীণফোনের এই ফ্রি মিনিট ব্যবহার করা যাবে তিন দিন পর্যন্ত। গত কয়েক দিন ভয়াবহ বন্যার কবলে পড়েছে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণার মানুষজন। তারা মোবাইলে রিচার্জও করতে পারছেন না। এমনকি ওই এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় মোবাইল নেটওয়ার্কও বন্ধ হয়ে যায়। এরই মধ্যে মোবাইল অপারেটরগুলো তাদের সেবা বেশির ভাগই চালু করতে পেরেছে। বাকিটা চালুর চেষ্টাRead More