editor
হবিগঞ্জে দুই ভাইসহ ৪ গরু চোর আটক
নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই ভাইসহ ৪ গরু চোরকে আটক করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে একটি চুরি করে নিয়ে যাওয়া একটি গরু। মঙ্গলবার দুপুরে আটককৃত ৪ গরু চোরের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যকে করাগারে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বানিয়াচং থানার (ওসি) মোহাম্মদ এমরান হোসেন। তিনি জানান, সোমবার বিকেলে বানিয়াচং থানাধীন ৪নং ইউনিয়নের অন্তর্গত নতুন বাজার টু শিবপাশা রাস্তার কুন্ডুরপার এলাকার পার্শ্ববর্তী একটি মাঠ থেকে সাদা রংয়ের একটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল চোরের দল। এসময় স্থানীয়রা বিষয়টি আচ করতে পরে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ অভিযান চালিয়েRead More
ত্রাণ নিয়ে মেয়র আরিফকে যা বললেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক: সেনাবাহিনীকে দিয়ে ত্রাণ তৎপরতা চালাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানিয়েছেন সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী। আজ দুপুরে সিলেট সার্কিট হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের সময় তিনি এ অনুরোধ জানান। মেয়র আরিফুল হক চৌধুরী এসময় সিলেটের বন্যা পরিস্থিতি তুলে ধরে উদ্ধার এবং ত্রাণ তৎপরতা সম্পর্কে অবগত করেন। এ সময় মেয়র জানান- সিলেটের বাজারে চিঁড়া, গুড়ের দাম বেড়ে গেছে। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। সিলেট সিটি করপোরেশন মাত্র ৩০ টন চাল বরাদ্দ পেয়েছে। এটি বাড়ানোর দাবি জানান তিনি। চারটি মেডিকেল টিম সিলেট নগরে কাজ করছে। আরো লোকবল বাড়ানো গেলেRead More
হবিগঞ্জে ২০ কোটি টাকার মাছ জলে ভেসে গেল লন্ডন প্রবাসীর
নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামের লন্ডন প্রবাসী উদ্যোক্তা খান ডেইরি ফার্ম অ্যান্ড ফিসারির মালিক মাওলানা লুৎফুর রহমান। প্রবাসের আরাম জীবন ছেড়ে এলাকার মানুষের কর্মসংস্থানের জন্য গড়ে তুলেন বিশাল খামার। করোনার শুরুতে লোকসানের মুখে পড়ে পুঁজি হারান তিনি। পরে ব্যাংক থেকে প্রণোদনার ঋণ নিয়ে নতুন আশায় খামারটি সাজান। কিন্তু বানের জলে ভেসে গেছে তার ফিসারির প্রায় ৫ লাখ টাকার মাছ। গরু রাখার শেডেও পানি। সবকিছু মিলে হতাশার মাঝে সময় কাটছে তার। মঙ্গলবার সরেজমিন তার খামারে গিয়ে দেখা যায়, ফিসারির মাছ হাওরে বেরিয়ে গেছে। গরুগুলো শেড থেকে বের করে উঁচুRead More
ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে বীজ, সেচ, সার দেওয়া হবে: কৃষিমন্ত্রী
নিউজ ডেস্ক: হবিগঞ্জে বন্যায় ফসলের ক্ষতি পোষাতে কৃষকদের বীজ, সেচ, সারসহ বিভিন্ন উপকরণ বিনামূল্যে দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, সব পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি। বন্যার কারণে যদি আমন ক্ষতিগ্রস্ত হয় বা চাষ না করা যায় তাহলো রবি মৌসুমে ফসলের উৎপাদন বাড়াতে হবে। সেজন্য ক্ষতি পোষাতে কৃষকদের বীজ, সেচ, সারসহ বিভিন্ন উপকরণ বিনামূল্যে দেওয়া হবে। মঙ্গলবার সচিবালয়ে মালদ্বীপের হাইকমিশনার শিরুজিমাথ সামীরের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। আব্দুর রাজ্জাক বলেন, এখন মাঠে বড় ধরনেরRead More
সিলেটে ভারি বর্ষণের শঙ্কা, ১৯ পয়েন্টে বিপৎসীমার ওপরে পানি
নিউজ ডেস্ক: দেশের নদ-নদীর ১০৯টি পয়েন্টের মধ্যে চারটি পয়েন্টে পানির স্তর স্থিতিশীল রয়েছে এবং ১৯টি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমেছে ২৯টি পয়েন্টে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ মঙ্গলবারও দেশের আট বিভাগের বেশির ভাগ স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ ছাড়া সিলেটসহ পাঁচ বিভাগে অতি ভারি বর্ষণ হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাত দিয়ে বাসসের খবরে বলা হয়, দেশের বিভিন্ন নদ-নদীর ৭৬টি পয়েন্টে পানির স্তর বেড়েছে এবং ২৯টি পয়েন্টে কমেছে। গতকালRead More
বন্যাকবলিত ১০ হাজার মানুষকে খাবার দিল যুবলীগ
নিউজ ডেস্ক: সিলেটে বন্যাদুর্গত মানুষের পাশে ত্রাণ ও মানবিক সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছে যুবলীগের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (২১ জুন) সুনামগঞ্জের বন্যাকবলিত ১০ হাজার মানুষের মধ্যে রান্না করা খাবার ও মিনারেল ওয়াটার বিতরণ করে সুনামগঞ্জ জেলা যুবলীগ। যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের আহ্বানে সিলেট বিভাগের ৫ সাংগঠনিক ইউনিটের যুবলীগের নেতাকর্মীরা বন্যা পরিস্থিতি শুরুর পর থেকেই বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ায়। সিলেট জেলা যুবলীগের উদ্যোগে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় দুই হাজার মানুষের মধ্যে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। এছাড়া সিলেট মহানগর যুবলীগের পক্ষ থেকে মহানগরের বিভিন্ন ওয়ার্ডের প্রায়Read More
মায়ের কোল থেকে ভেসে গেল শিশু, ৫ জনের মৃত্যু
নিউজ ডেস্ক: সিলেটে বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফের বন্যায় প্লাবিত পুরো বিশ্বনাথ উপজেলা। বন্যায় এ পর্যন্ত পানিতে ডুবে ৫ জনের মৃত্যু এবং এক শিশু কন্যা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এখানকার ৮০ ভাগ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। গত শুক্রবার থেকে উপজেলা সদরের সঙ্গে সকল ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। নেই বিদ্যুৎ ও মোবাইল ফোনের নেটওয়ার্ক। বন্যার পানিতে তলিয়ে গেছে সকল রাস্তাঘাট ও ফসলি জমি। প্লাবিত হয়েছে বাড়িঘর, হাটবাজার, গুচ্ছগ্রাম, ধর্মীয় উপসনালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান। জানা গেছে, গত শুক্রবার বিকেলে রামপাশা ইউনিয়নের আমতৈল জমশেরপুর গ্রামের জামাল উদ্দিনের স্ত্রীRead More
যেসব কাজে আমলনামা থেকে নেক আমল কাটা হবে
মারজিয়া আক্তার, অতিথি প্রতিবেদক: মানুষের ওপর জুলুম করা, গালাগাল করা ও গিবত করা এবং অন্যায়ভাবে মারধর করা বড় গুনাহ। পরকালে এর প্রায়শ্চিত্ত করতে হবে নেকি দিয়ে। ফলে তখন নেকির পাল্লা হালকা হয়ে যাবে। হাদিসে এসেছে, আয়েশা (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.)-এর সামনে বসে এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসুল! আমার কয়েকটি গোলাম আছে। আমার কাছে এরা মিথ্যা কথা বলে, আমার সম্পদে ক্ষতিসাধন (খিয়ানত) করে এবং আমার অবাধ্যতা করে। এ কারণে তাদের আমি বকাবকি ও মারধর করি। তাদের সঙ্গে এমন ব্যবহারে আমার অবস্থা কী হবে? তিনি বলেন, তারা যে তোমারRead More
দেশবরেণ্য আলেম আল্লামা আবদুল হালিম বোখারী আর নেই
নিউজ ডেস্ক: চট্টগ্রামের আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক দেশবরেণ্য আলেম আল্লামা শাহ মুফতি আব্দুল হালীম বোখারী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ মঙ্গলবার (২১ জুন) সকাল ১০টায় চট্টগ্রামের সেন্টার ফর স্পেশালাইজড কেয়ার অ্যান্ড রিসার্চ (সিএসসিআর) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন তাঁর দৌহিত্র মাওলানা মাহমুদ মুজিব। মঙ্গলবার (২১ জুন) রাত ১০টায় পটিয়া মাদরাসা প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। এর আগে গত রবিবার (১৯ জুন) হঠাৎ শ্বাস কষ্টজনিত রোগে অসুস্থ হয়ে পড়েন মুফতি আব্দুল হালীম বোখারী। চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে নেওয়া হলেRead More
আসাম-মেঘালয়-অরুণাচলে বন্যায় ১১৯ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: আসামে বন্যায় ২৪ ঘণ্টায় ২ শিশু ও ২ পুলিশ সদস্যসহ আরও ১০ জন মারা গেছেন। আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজম্যান্ট অথরিটি (এএসডিএমএ) অনুসারে আসাম রাজ্যের নগাঁওতে ২ জন, দাররাংয়ে ৩ জন, দিব্রুগঢ়, হাইলাকান্দি, হোজাইত, কামরুপ ও কাছাড় জেলায় ১ জন করে মারা গেছেন। নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে উত্তর-পূর্বে বৃষ্টিজনিত বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৯ জনে। এর মধ্যে ৮১ জন আসামে, মেঘালয়ে ৩২ জন এবং অরুণাচলে ৬ জন। এ ছাড়া আসামে ৭ জন নিখোঁজ রয়েছেন। এদিকে আসামে বন্যার পানিতে ভেসে গিয়েছিলেন একটি থানারRead More


