editor
দুবাইয়ে আন্জুমানে খোদ্দামুল মুসলেমীনের আলোচনা সভা অনুষ্ঠিত
বিদেশবার্তা২৪ ডেস্ক: আন্জুমানে খোদ্দামুল মুসলেমীন দুবাই প্রাদেশিক পরিষদ এর উদ্যোগে পবিত্র শোহাদায়ে কারবালার স্মরণে ও শহীদ নুরুল ইসলাম ফারুকী রঃ এর শাহাদাৎ ৮ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার দুবাইয়ের স্থানীয় একটি রেস্টুরেন্টে সাধারন সম্পাদক মুহাম্মাদ ফোরকান এর সঞ্চালনায় ও সভাপতি আলহাজ্ব মাওলানা হাফেজ মুহাম্মদ জালাল উদ্দীন খান এর সভাপতিত্বে, আজিমুশশান নূরানী মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মাওলানা মোহাম্মদ ফজলুল কবির চৌধুরী,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মাওলানা মোহাম্মদ ফজলুল আজিম সাহেব, বক্তব্য রাখেন উপদেষ্টা, আলহাজ্ব মাওলানা হাফেজRead More
নিউ ইয়র্ক টাইমসে প্রবন্ধ লিখে সেরা হলেন বাংলাদেশি শিক্ষার্থী
নিউজ ডেস্ক: নিউ ইয়র্ক টাইমসে প্রবন্ধ লিখে সেরা হলেন বাংলাদেশি শিক্ষার্থী আরিয়া হক ওয়াশিংটন অঙ্গরাজ্যের রেনটন সিটির হ্যাজেন হাই স্কুলের জুনিয়র ছাত্রী আরিয়া হক ১১তম গ্রেডের ছাত্রী। বাংলাদেশি বংশোদ্ভূত আরিয়া হকের লেখা ‘মাসালাস এবং মেডিওক্র রেসিজম’ (মধ্যপন্থী বর্ণবাদের মসলা) প্রবন্ধটি দ্য নিউ ইয়র্ক টাইমস ২০২১ সালের স্টুডেন্ট ন্যারেটিভ প্রতিযোগিতার শীর্ষ রাউন্ডে জায়গা করে নিয়েছে। মোট ২০০ জন ফাইনালিস্টের মধ্যে তিনি একজন বিজয়ী হিসেবে এ স্থান লাভ করেন। দুটি মহাদেশের ছাত্রদের কাছ থেকে শক্তিশালী গল্প জমা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হলে আরিয়া হক বিশেষ মুহূর্ত বা তাদের জীবন ভিত্তি লেখা এRead More
হবিগঞ্জে প্রাণ ফিরেছে ২৪ চা বাগান
নিউজ ডেস্ক: হবিগঞ্জে প্রাণ ফিরেছে ২৪ চা বাগান মজুরি সমস্যা সমাধানের পর কাজে ফিরেছেন হবিগঞ্জের ২৪টি চা বাগানে শ্রমিকরা। সোমবার ভোর থেকে দলে দলে চা বাগানে আসতে শুরু করেন তারা। এতে করে প্রাণচঞ্চল হয়ে উঠেছে চা বাগানগুলো। সরেজমিনে দেখা যায়, মজুরি বাড়ায় শ্রমিকদের মাঝে আনন্দ বিরাজ করছে। বাগানে উৎসাহ নিয়ে কাজ করছেন তারা। সকাল থেকে দারাগাঁও, রশিদপুর, চান্দপুর, ফয়জাবাদসহ জেলার সবগুলো বাগানে কাজ শুরু করেন তারা। এর আগে এতো দিন কাজ ছাড়া থাকেননি শ্রমিকরা। আন্দোলন চলাকালে কাজে না থাকলেও মন পড়েছিল বাগানে। চা শ্রমিক দাসিয়া দাস বলেন, এখন পাতা তুলতেRead More
দেশের চা শ্রমিকদের রক্ষায় বার্লিনে সমাবেশ
নিউজ ডেস্ক: দেশের চা শ্রমিকদের রক্ষায় বার্লিনে সমাবেশ। দেশের চা-শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান ও অন্যান সকল সুযোগ সুবিধা বৃদ্ধির দাবিতে আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে বার্লিনের প্রবাসীরা। রোববার রাজধানী বার্লিনের ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গার গেটের সামনে প্রবাসীদের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশে দেশে আন্দোলনরত চা শ্রমিকদের সাথে আন্দোলনে একাত্মতা ঘোষণা করেন উপস্থিত সকলে। এসময় উপস্থিত সকলে বলেন দৈনিক ১২০ টাকা মজুরি নির্ধারণ করে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ‘বাংলাদেশ চা সংসদ’ ও ‘বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন’ এর মধ্যে ২০১৯-২০ মেয়াদের জন্য যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তা ছিল প্রহসন মাত্র। চা শ্রমিকদের মজুরি নির্ধারণে নিন্মতম মজুরিRead More
কানাইঘাটে পুকুর মিলল প্রবাসীর স্ত্রীর লাশ
নিউজ ডেস্ক: কানাইঘাটে পুকুর মিলল প্রবাসীর স্ত্রীর লাশ । কানাইঘাট সদর ইউনিয়নের বীরদল আগফৌদ গ্রামে সৌদি প্রবাসীর স্ত্রীর লাশ বাড়ির পুকুর থেকে গলায় পাটা বাঁধা অবস্থায় পুলিশ উদ্ধার করেছে। জানা যায়, বীরদল আগফৌদ গ্রামের প্রবাসী হেলাল আহমদের স্ত্রী মুসলিমা বেগম তার তিন বছরের শিশু ছেলে আরিফ আফসারকে নিয়ে গত রবিবার (২৮ আগস্ট) রাত ৯টার দিকে খাবার খেয়ে নিজ কক্ষে শুয়ে পড়েন। সোমবার (২৯ আগস্ট) ভোর পাঁচটার দিকে মুসলিমার শাশুড়ী ও জা শিশু আরিফ আফসারের কান্না শুনতে পেলে মুসলিমাকে ডাকতে থাকেন। তার কোনো সাড়া শব্দ না পেয়ে শয়ন কক্ষে তারা ঢুকতেRead More
টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল ভারত
স্পোর্টস ডেস্ক: টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল ভারত মহারণের দামামা বেজে গেছে। পাকিস্তান-ভারত মুখোমুখি হয়ে গেছে এশিয়া কাপের দ্বিতীয় ও নিজেদের প্রথম ম্যাচে। এই ম্যাচে শুরুর হাসিটা হাসলেন ভারত অধিনায়ক রোহিত শর্মাই। টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিশ্বকাপ এবং এশিয়ার আসরগুলোতে বরাবরই ভারতের সামনে অসহায় পাকিস্তান। তবে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সব হিসাব-নিকাশ বদলে দেয় বাবর আজমের দল। ১০ উইকেটের বিশাল জয়ে ভারতকে মাটিতে নামান শাহীন আফ্রিদিরা। বিশ্বকাপে হারের সেই ক্ষত এখনো শুকায়নি, সরাসরি না বললেও এশিয়া কাপে পাকিস্তানের ওপর প্রতিশোধ নিতে যে মুখিয়ে আছে ভারত, তা বলাইRead More
প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডে ছবি এঁকে লাখ টাকা পাচ্ছে প্রতিবন্ধী শিশু
নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডে ছবি এঁকে লাখ টাকা পাচ্ছে প্রতিবন্ধী শিশু প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ঈদুল আজহার শুভেচ্ছা’ কার্ডে ছবি এঁকে এক লাখ টাকা পুরস্কার পাচ্ছে ছাতকের নোয়ারাই ইউনিয়নের কাড়ইগাওঁ গ্রামের শ্রবণ ও বাক প্রতিবন্ধী শিশু মানিক মিয়া তালুকদার (১১)। প্রধানমন্ত্রীর ‘ত্রাণ ও কল্যাণ তহবিল’ থেকে তাকে এ সম্মানী দেওয়া হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর গাজী লিপি স্বাক্ষরিত এক চিঠিতে এই সম্মানীর কথা জানানো হয়। মানিজ কাড়ইলগাওঁ গ্রামের মৃত কাচমিয়া তালুকদার এর ছেলে। তার এমন সফলতায় আনন্দে ভাসছেন মা-বাবা ও স্বজনরা। শিক্ষকদের দাবি উপযুক্তRead More
মধ্য এশিয়ার সবচেয়ে বড় মসজিদ উদ্বোধন
ইসলাম ডেস্ক: মধ্য এশিয়ার সবচেয়ে বড় মসজিদ উদ্বোধন সম্প্রতি উদ্বোধন করা হয়েছে মধ্য এশিয়ার সর্ববৃহৎ মসজিদ। কাজাখস্তানের রাজধানী নুর সুলতানে অবস্থিত মসজিদের নাম ‘নুর সুলতান গ্রান্ড মসক’। এই মসজিদে একসঙ্গে দুই লাখ ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবে। মসজিদটি ১০ হেক্টর ভূমির ওপর প্রতিষ্ঠিত। মসজিদের আয়তন ৬৮ হাজার স্কয়ার মিটার। মসজিদের মূল গম্বুজের উচ্চতা ৯০ মিটার এবং মিনারগুলোর উচ্চতা ১৩০ মিটার। কাজাখস্তানের প্রথম প্রেসিডেন্ট নুর সুলতান নাজারবায়েভ উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর দীর্ঘ তিন দশক কাজাখস্তানের শাসক ছিলেন। এই মসজিদের ভিত্তিপ্রস্তরও তিনিRead More
ভারত-পাকিস্তানের দেখা হচ্ছে আজ, শেষ হাসি হাসবে কে?
ক্রীড়া ডেস্ক: ভারত-পাকিস্তানের দেখা হচ্ছে আজ, শেষ হাসি হাসবে কে? দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী ভারত-পাকিস্তান। ৭০ বছর ধরে রাজনৈতিক টানাপড়েন চলছে দুই দেশের মধ্যে। নানা ইস্যুতে বেশ কয়েকবার সম্মুখ সমরেও লিপ্ত হয়েছে তারা। ক্রিকেট মাঠে যখন মুখোমুখি হয় এই দুই দেশ, মাঠের বাইরের সেই বৈরিতার রেশ ছড়িয়ে পড়ে সেখানেও। রাজনৈতিক দ্বন্দ্বের কারণে দীর্ঘ সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলা হয় না, সফর করা হয় না একে অন্যের ডেরায়। তাই তর্কসাপক্ষে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় এই দ্বৈরথ দেখার জন্য ক্রিকেটপ্রেমীদের অপেক্ষা করতে হয় বিশ্ব এবং মহাদেশীয় প্রতিযোগিতাগুলোর। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের নয় মাসRead More
লিবিয়ায় সহিংসতায় নিহত ২৩
নিউজ ডেস্ক: লিবিয়ায় সহিংসতায় নিহত ২৩ লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে রাজনৈতিক বিভিন্ন গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সহিংসতার ঘটনা ঘটেছে। সহিংসতায় একদিনেই ২৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৪০ জন। রোববার (২৮ আগস্ট) লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, শনিবার দেশটির দুই প্রতিদ্বন্দ্বী সরকারের প্রতি অনুগত মিলিশিয়ারা শহরের কেন্দ্রস্থলে সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষে বহু মানুষ হতাহত হয়েছেন। বিভিন্ন এলাকায় গুলি ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শহরজুড়ে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। সংঘর্ষের আশপাশের এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটিতে গত দুই বছরেরRead More


