editor
সিলেটে আরও বৃষ্টির আভাস
নিউজ ডেস্ক: সিলেটে সোমবার (১০ জুলাই) সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (৯ জুলাই) সাকলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, মৌসুমি বায়ুর লঘুচাপের বর্ধিতাংশের অক্ষ রাজস্থান, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর সঙ্গে সংশ্লিষ্ট অপর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এতে আরও বলা হয়- আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইRead More
সিলেটের গোয়াইনঘাট উপজেলা আ:লীগ সভাপতি বীর মু্ক্তিযোদ্ধা মোহাম্মদ ইব্রাহীম আলীর ইন্তেকাল
নিউজ ডেস্ক: মহান মু্ক্তিযোদ্ধের অন্যতম সংগঠক সিলেট জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ মোহাম্মদ ইব্রাহীম আলী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। শনিবার (৮ জুলাই) মধ্যরাতে সিলেটের একটি বেসরকারী হাসপাতালে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল (৮২ বছর)। মরহুম ইব্রাহীম আলী ৪ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণাগ্রহী রেখে গেছেন। গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল এলাকার এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান সিলেট অঞ্চলে সকলের কাছে সুপরিচিত মোহাম্মদ ইব্রাহীম আলী বিগত প্রায় ৫০ বছরের অধিক সময় ধরে সিলেটেরRead More
জুমার নামাজ না পেলে জোহর জামাত করে পড়া যাবে?
ধর্ম ডেস্ক: প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য শুক্রবার জুমার নামাজের জামাতে অংশগ্রহণ করা আবশ্যক। এ নামাজ ছেড়ে দেওয়ার বিষয়ে হাদিসে ভয়াবহ ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে। জুমা নামাজ আদায়ের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত ও হুকুম রয়েছে। যে শর্ত ও হুকুম পাওয়া গেলে জুমা আদায় করতে হয়, সবার জন্যই তা জানা জরুরি। এর অন্যতম হলো- জুমার নামাজ তার নির্ধারিত সময়ের মধ্যে (জোহর নামাজের ওয়াক্তে) আদায় করা। এবং জুমার নামাজের জন্য ইমাম মুয়াজ্জিন ছাড়া কমপক্ষে দুই বা তারও বেশি নামাজির উপস্থিতি আবশ্যক। এছাড়াও আরও বেশ কিছু শর্ত রয়েছে জুমার নামাজ আদায় সহী হওয়ারRead More
বিয়েতে স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কেমন হবে!
ধর্ম ডেস্ক: আমৃত্যু এক ছাদের নিচে থাকার স্বপ্ন নিয়ে মানুষ বিবাহবন্ধনে আবদ্ধ হয়। বিয়ে শুধু কিছুদিন এবং কয়েক বছরের উপভোগের বিষয় নয়। পরস্পর বোঝাপড়া ও শারীরিক সক্ষমতার মতো গুরুত্বপূর্ণ বিষয় জড়িত থাকে দাম্পত্য জীবনের মাধ্যমে। তাই কাছাকাছি বয়স বা সামান্য ব্যবধান দীর্ঘস্থায়ী দাম্পত্য জীবনের জন্য অনুকূল। তবে বিয়েতে স্বামী-স্ত্রীর সমবয়সী হওয়া কিংবা বয়সের তারতম্য থাকার অবাধ স্বাধীনতা দেওয়া হয়েছে ইসলামে। শরিয়তে বিয়ের ক্ষেত্রে বয়সে তারতম্য, কম বেশি হওয়ার বিষয়টি নিষিদ্ধ নয়। মূলত বিয়েতে বয়সের বিষয়টি নির্ভর করে বাস্তবতা, সমাজ, সংস্কৃতি ও পরস্পর বোঝাপড়ার ওপর। রাসুলুল্লাহ (সা.)-এর প্রথমা স্ত্রী খাদিজা (রা.)Read More
মীরগঞ্জ-ভাদেশ্বর সড়কের বেহাল দশা: দেখার যেনো কেউ নেই
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জ-ভাদেশ্বর সড়ক ভেঙে মরণ ফাঁদে পরিণত হয়েছে। পুরো রাস্তাটি স্থানে স্থানে ভাঙ্গা। বিগত বন্যায় রাস্তাটি ভেঙে চৌচির হয়ে যাওয়ার একবছর পূর্ণ হয়ে আরেক বন্যা আসলেও রাস্তা সংস্কারের তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। রাস্তার স্থানে স্থানে ভেঙে সৃষ্টি হয়েছে পুকুরসম বড় বড় গর্ত। কোথাও সড়কের কালো পিচ ওঠে বড় গর্তের সৃষ্টি হয়েছে।এসব রাস্তা দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা। বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে থাকে।ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই এলাকার হাজার হাজার মানুষের। মীরগঞ্জ খেয়াঘাট ও সিএনজি স্টেশন থেকে শুরু হওয়া রাস্তাটি ভেঙ্গে গেছে অনেকRead More
ড. অরূপ রতন চৌধুরীর সিলেট-২ আসনে প্রার্থীতা ঘোষণা
নিউজ ডেস্ক: একুশে পদকপ্রাপ্ত, বীর মুক্তিযোদ্ধা, অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী সিলেট-২ (বিশ্বনাথ এবং ওসমানীনগর উপজেলা) আসনে নিজের প্রার্থীতা ঘোষণা করেছেন। তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি। তাঁর জননেত্রী শেখ হাসিনা তাঁকে মনোনয়ন দেবেন। কারণ শেখ হাসিনা যোগ্য, শিক্ষিত এবং ক্লিন ইমেজের মানুষদের প্রছন্দ করেন। শনিবার (৮ জুলাই) মীরবক্সটুলাস্থ এক অভিজাত হোটেলে সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে তিনি এ ঘোষণা দেন। ড. অরূপ রতন চৌধুরী বলেন ১৯৭৭ সালে টাঙ্গাইল সদর হাসপাতালের সহকারী দন্ত চিকিৎসক হিসেবে আমি কর্মজীবন শুরু করি। ১৯৭৭ থেকে ১৯৮০ পর্যন্ত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিডফোর্ড কলেজ এরRead More
কলিং ভিসা: মালয়েশিয়ায় মানবেতর জীবন শতশত বাংলাদেশির
নিউজ ডেস্ক: পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আরতে কলিং ভিসায় মালয়েশিয়া গেছেন শতশত বাংলাদেশি। অনেকে নিজের সহায় সম্বল বিক্রি করেছেন কেউবা চড়া সুদে লোন নিয়ে ৫ লাখ টাকা খরচ করে গেছেন দেশটিতে। রঙিন স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমালেও সেই আশায় গুড়েবালি। মাসের পর মাস কর্মহীন মানবেতর জীবনযাপন করতে হচ্ছে শত শত বাংলাদেশিকে। ভুক্তভোগী বাংলাদেশি কর্মীরা জানান, বাংলাদেশের কয়েকটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ার কোর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন এসডিএন বিএইচডি কোম্পানিতে ৩ থেকে ৪ মাস আগে মালয়েশিয়ায় পৌছেছেন তারা। এখন কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। শ্রমিক প্রেরণে প্রতারণার আশ্রয় নেওয়া বিভিন্নRead More
বাহরাইনে স্ট্রোকে বাংলাদেশির মৃত্যু
নিউজ ডেস্ক: বাহরাইনে স্ট্রোক করে সাহাব উদ্দিন (৪৩) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার মরদেহ দেশে আনতে সরকারের কাছে সহযোগিতা চেয়েছে সাহাব উদ্দিনের পরিবার। পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার (৬ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০ টায় বাহরাইনের চিতরা এলাকায় নিজ বাসায় স্ট্রোক করেন সাহাব উদ্দিন। এরপর তিনি নিজে হেটে সালমানিয়া হাসপাতালে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহত সাহাব উদ্দিন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের জমিদারহাট এলাকার দিনেশগঞ্জ গ্রামের মজিবুল হকের ছেলে। বাহরাইন প্রবাসী ও সাহাব উদ্দিনের শ্যালক সালাহ উদ্দিন মোবাইল ফোনে বলেন, বাংলাদেশ সময় রাত ১০ টার দিকে নিজRead More
সৌদিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসী বাংলাদেশির মৃত্যু
নিউজ ডেস্ক: সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইউসুফ নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি সৌদি আরব প্রাদেশিক শহরের আবায় একটি মসজিদের পাঞ্জেগানা ইমাম ছিলেন। ঈদের দুইদিন আগে দুই মাসের ছুটিতে বাড়িতে এসেছিল তিনি। প্রবাসী হাফেজ মো. ইউসুফের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরামের সভাপতি মো. জাহাঙ্গীর আলম হৃদয়, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ ভুঁইয়াসহ সংগঠনের সদস্যরা। তার মৃত্যুতে সৌদি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ফ্রান্সে ফোনে নজরদারির অনুমতি পেলো পুলিশ
নিউজ ডেস্ক: ফ্রান্সে সন্দেহজনক ব্যক্তির ওপর ফোনের মাধ্যমে গোপন নজরদারি করতে পারবে দেশটির পুলিশ। জাস্টিস রিফর্ম বিলের অংশ হিসেবে বুধবার এমন আইন পাস করেছে ইমানুয়েল ম্যাঁক্রো সরকার। এতে বলা হয়েছে, নির্দিষ্ট কোনও ব্যক্তিকে যদি পুলিশ অপরাধী হিসেবে সন্দেহ করে তবে ওই ব্যক্তির ফোন, ল্যাপটপ ও অন্যান্য ডিজিটাল ডিভাইসে গুপ্তচরের মতো নজর রাখার অধিকার পাবে পুলিশ। তারা চাইলে বিশেষ প্রক্রিয়ায় ফোনের ক্যামেরা, স্থান ও শব্দ রেকর্ডের অনুমতি চেয়ে নিতে পারবে। তার পর সন্দেহভাজন ব্যক্তির ছবি থেকে শব্দ সবই রেকর্ড করা যাবে। গত সপ্তাহে পুলিশের গুলিতে ১৭ বছরের এক কিশোর নিহত হওয়ারRead More


