Main Menu

editor

 

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় ২ প্রবাসীর মৃত্যু

নিউজ ডেস্ক: পর্তুগালের সান্তারাইম জেলার ইনট্রোকামেন্টো শহরে গতকাল ৯ জুলাই রাতে গাড়ি দুর্ঘটনায় ২ জন প্রবাসী বাংলাদেশি নিহত এবং ৩ পর্তুগীজ আহত হয়েছে। গতকাল সন্ধ্যার পর কাজ শেষে কোম্পানির গাড়ী করে বাসায় ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় শাহিনুর রহমান (২৭) এবং ইব্রাহীম আখন্দ (৪১) ২ জন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মরহুম শাহিনুর রহমান (২৭) গ্রাম দক্ষিণ বালুখন্ড, ইউনিয়ন শোল্লা, উপজেলা নবাবগঞ্জ, জেলা ঢাকা এবং ইব্রাহীম আখন্দ (৪১) মাদারীপুর জেলার রাজৈর থানার বাসিন্দা। দূর্ঘটনার পর স্হানীয় জিএনআর পুলিশ, ডাক্তার এসেছে সকলের স্বাস্থ্যগত পরীক্ষা করে প্রবাসী বাংলাদেশি ২ জনকেRead More


জার্মানিতে প্রবাসী নারীদের উদ্যেগে ঈদ আনন্দ উৎসব

নিউজ ডেস্ক: জার্মানির সবখানেই প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ঈদের আনন্দের রেশ এখনো কাটেনি। এবার ঈদুল আজহার আনন্দ আরো একধাপ বাড়িয়ে দিতে বার্লিনের প্রবাসীরা আরো একবার একত্রিত হলো। শনিবার নগরীর ওয়াইন স্ট্রাসেতে বার্লিনের প্রবাসী নারীদের উদ্যেগে ঈদ আনন্দের মহা এই আয়োজনে নামে প্রবাসীদের ঢল।        অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হিসেবে যোগ দেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া। শুভেচ্ছা বক্তব্যে তিনি দেশের ভাবমূর্তি ও সংস্কৃতিকে ধরে রাখতে সবার প্রতি আহবান জানান। এক্ষেত্রে প্রবাসীদের এই মিলন মেলায় নানা ধরণের বাংলা খাবারসহ বার্লিনে বসবাসরত সকল পরিবার পরিজনদের এক করতে পেরে খুশীRead More


ইতালির ভেনিসে বৃহত্তর কুমিল্লা সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

নিউজ ডেস্ক: বাংলাদেশ থেকে আগত কন্ঠ শিল্পীদের সুরের মূর্ছনায় প্রবাসীদের বাঁধভাঙা উচ্ছাসের মধ্য দিয়ে ইতালির ভেনিসে বৃহত্তর কুমিল্লা সমিতির অভিষেক সম্পন্ন হয়েছে। ভেনিসের মারঘেরার চেন্ত্রো সোসালের বিশাল অডিটোরিয়াম হলে প্রায় পাঁচ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে কন্ঠ শিল্পী আখি আলমগীর, পুলক অধিকারী এবং প্রিয়াংকা বিশ্বাসের মতমাতানো গানে মেতে উঠেন উপস্থিত দর্শকরা। অভিষেক অনুষ্ঠান এবং মিউজিক্যাল ফেস্টিভ্যালটি শুধু বৃহত্তর কুমিল্লার মাঝেই সীমাবদ্ধ ছিলোনা। অনুষ্ঠানটি শেষ পর্যন্ত গোটা প্রবাসী বাঙ্গালীর এক মিলন মেলায় পরিণত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানটি বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের সাধারন সম্পাদক আজাদ খান এবং সাংস্কৃতিক সম্পাদিকা টিসা সুলতানার উপস্থাপনায় প্রানবন্তRead More


আমিরাত প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র কার্যক্রমের উদ্বোধন

নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাত আবুধাবি প্রবাসী বাংলাদেশীদের জাতীয় পরিচয় পত্র প্রদান কার্যক্রম শুরু হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান বাংলাদেশ দূতাবাস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রদূত মোঃ আবু জাফরের সভাপতিত্বে ও দূতাবাসের কাউন্সিলার সাইফুল ইসলামের পরিচালনায় গত সোমবার (১০ জুলাই ‘২৩ ) বিকাল ৫ টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান (অব:)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এতে স্বাগত বক্তব্য রাখেন দূতাবাসের মিনিষ্টার আবদুল আওয়াল। প্রবাসীদের পাসপোর্টেRead More


ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাতের টাকা দেওয়া যাবে?

ধর্ম ডেস্ক: জাকাত ইসলামের পঞ্চস্তম্ভের একটি। সম্পদের পরিশুদ্ধি ও অসহায়দের মাঝে স্বচ্ছলতা ফেরানো, দারিদ্র বিমোচন জাকাতের অন্যতম উদ্দেশ্য। দ্বিতীয় হিজরিতে মুসলমানদের ওপর জাকাত ফরজ হয়। জাকাতের সঠিকভাবে আদায়ে বিশেষ পুরস্কার ঘোষণা করেছেন আল্লাহ তায়ালা। এ সর্ম্পকে বর্ণিত হয়েছে, ‘এবং তোমরা আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য জাকাত আদায় করো। অত:পর তিনি তা দ্বীগুণ করে দেবেন। (সুরা: আর-রুম,আয়াত : ৩৯) জাকাত আদায়ে গরিমসি করলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। বর্ণিত হয়েছে, ‘আর যারা সোনা ও রূপা পুঞ্জীভূত করে রাখে, আর তা আল্লাহর রাস্তায় খরচ করে না, তুমি তাদের বেদনাদায়ক আজাবের সুসংবাদ দাও। যেদিনRead More


বাস-ট্রেনে তায়াম্মুম করে নামাজ পড়া যাবে?

ধর্ম ডেস্ক: প্রয়োজনের তাগিদে মানুষকে বিভিন্ন জায়গায় সফর করতে হয়। অনেক সময় দূর পাল্লার যাত্রায় বাস-ট্রেনে ১২ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত সফর করতে হয়। যাত্রা দীর্ঘ হলে নামাজের সময় বিপাকে পড়তে হয়। সবসময় পরিবহন কর্তৃপক্ষ নামাজের জন্য আলাদাভাবে সময় দেন না, আবার ট্রেনের সফরে চলতি পথে বিরতি দেওয়াও সম্ভব হয় না অনেক ক্ষেত্রে। তবে যদি পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নামাজের জন্য বিরতি নেওয়া সম্ভব হয়, তাহলে কিছুক্ষণের জন্য যাত্রা বিরতি দিয়ে নামাজ পড়ে নিতে হবে। আর যদি যানবাহান থামানো না যায় কিংবা যানবাহন থেকে নামলে সঙ্গী ও বাস চলেRead More


জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদের বিরুদ্ধে শ্রমিক নেতা ময়নুলের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ

নিউজ ডেস্ক: জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদের বিরুদ্ধে শ্রমিক নেতা ময়নুলের অযৌক্তিক,ঔদ্ধত্যপূর্ণ,শিষ্টাচার ও ন্যায়-নীতিবিবর্জিত কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন,বৃহত্তর জৈন্তিয়া কল্যাণ পরিষদের চেয়ারম্যান সাংবাদিক গোলজার আহমদ হেলাল। সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, সিলেট তামাবিল মহাসড়কের দরবস্ত পল্লী বিদ্যুৎ সংলগ্ন শ্রীখেল নামক স্থানে বাস টমটম মুখোমুখি সংঘর্ষে একাধিক প্রাণহানির ঘটনায় কোন ধরনের সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ না করে উল্টো উপজেলা চেয়ারম্যানসহ জৈন্তাপুর উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি কথিত শ্রমিক নেতা অসম্মান প্রদর্শন করেছেন।নিহতদের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এই শ্রমিক নেতা শিবের গীত গাইছেন।শ্রমিক নেতারRead More


সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ‘স্বাস্থ্য সচেতনতা সপ্তাহ’ কার্যক্রম অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ডেংগু রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধ সম্পর্কিত ‘স্বাস্থ্য সচেতনতা সপ্তাহ’ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ই জুলাই) সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ডেংগু রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধ সম্পর্কিত ‘স্বাস্থ্য সচেতনতা সপ্তাহ’ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মো. রোকনুজ্জামান খাঁন, পিএইচডি; উপাধ্যক্ষ, শিক্ষকমণ্ডলী, অভিভাবকবৃন্দ ও নির্বাচিত শিক্ষার্থীরা । সিএমএইচ, ঢাকা হতে মেজর সাইফুল বারি, গ্রেডেড বিশেষজ্ঞ, হৃদরোগ ডেংগু রোগের লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধের বিভিন্ন উপায় সাবলীলভাবে উপস্থাপন করেন। তিনি বলেন, ডেংগু নিয়ে আতঙ্কিত নাRead More


সাবেক স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরীর ২২ তম মৃত্যুবার্ষিকী আজ

নিউজ ডেস্ক: বিশ্ব বরেণ্য কূটনীতিবিদ, বাংলাদেশ জাতীয় সংসদের প্রয়াত স্পীকার হুমায়ূন রশীদ চৌধুরীর ২২ তম মৃত্যু বার্ষিকী আজ। ২০০১ সালের ১০ই জুলাই তিনি জাতীয় সংসদের স্পীকার ও সিলেট-১ আসনের সংসদ সদস্য থাকাবস্থায় মৃত্যুবরণ করেন। বরেণ্য এ ব্যাক্তির ২২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা,জাতীয় সংসদের স্পীকার ড,শিরীন শারমিন চৌধুরী পৃথকভাবে বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে আজ রবিবার (১০জুলাই) সকাল থেকে দিনব্যাপী ঢাকা ও সিলেটে রাজনৈতিক, সামাজিক পারিবারিক ও স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে সিলেটে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পন,কবরে ফাতেহা পাঠRead More


আমিরাতে প্রবাসীদের এনআইডি বিতরণ শুরু সোমবার

নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ সোমবার (১০ জুলাই) থেকে শুরু হচ্ছে। দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের হাতে এ দিন আনুষ্ঠানিকভাবে এনআইডি তুলে দেওয়া হবে। একইসঙ্গে দেশটিতে ভোটার নিবন্ধন কার্যক্রমও শুরু হবে। শনিবার (৮ জুলাই) নির্বাচন কমিশনার আহসান হাবিব খান জানান, এর ফলে দেশের বাইরে জাতীয় পরিচয় নিবন্ধনের ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচিত হবে। ভবিষ্যতে এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে এ কাজের বিস্তৃতি ঘটবে। তিনি জানান, এনআইডি না থাকায় অনেক প্রবাসী হুন্ডির মাধ্যমে দেশে অবৈধ উপায়ে অর্থ পাঠান। এখন এনআইডি পেলে হুন্ডিরRead More