এবার ইসরায়েলি জাহাজে নিষেধাজ্ঞা জারি করল মালয়েশিয়া
নিউজ ডেস্ক:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলার জেরে এবার ইসরায়েলি জাহাজের ওপর প্রবেশ নিষিদ্ধ জারি করেছে মালয়েশিয়া।
এক বিবৃতিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয় এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘গণহত্যা ও বর্বরতা’ চালাচ্ছে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের জিআইএম শিপিং কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করা হল। ইসরায়েল-পতাকাবাহী আর কোনও জাহাজকে ডক না করতে দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া।
একই সঙ্গে ইসরায়েল অভিমুখী কোনও জাহাজ মালয়েশিয়ার বন্দরগুলোতে মালামাল বোঝাই করতে পারবে না। এসব নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে।
এর আগে লোহিত সাগরে নিজেদের উপকূলে ইসরায়েল থেকে ও ইসরায়েল অভিমুখী সব জাহাজকে বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করার ঘোষণা দিয়েছে ইয়েমেন। এরই মধ্যে সেই ঘোষণা কার্যকরও করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
সূত্র: আল জাজিরা।
Related News
আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনবে বলে প্রত্যাশা বাংলাদেশের। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ডRead More
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More


