Main Menu

বাহরাইনে স্ট্রোকে বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক:
বাহরাইনে স্ট্রোক করে সাহাব উদ্দিন (৪৩) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার মরদেহ দেশে আনতে সরকারের কাছে সহযোগিতা চেয়েছে সাহাব উদ্দিনের পরিবার।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার (৬ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০ টায় বাহরাইনের চিতরা এলাকায় নিজ বাসায় স্ট্রোক করেন সাহাব উদ্দিন। এরপর তিনি নিজে হেটে সালমানিয়া হাসপাতালে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

নিহত সাহাব উদ্দিন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের জমিদারহাট এলাকার দিনেশগঞ্জ গ্রামের মজিবুল হকের ছেলে।

বাহরাইন প্রবাসী ও সাহাব উদ্দিনের শ্যালক সালাহ উদ্দিন মোবাইল ফোনে বলেন, বাংলাদেশ সময় রাত ১০ টার দিকে নিজ বাসায় সাহাব উদ্দিন স্ট্রোক করেন। এরপর নিজে হাসপাতালে ভর্তি হন। তারপর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী রেহানা আক্তার বলেন, আমার স্বামীর দেশে আসার কথা ছিল কিছুদিনের ভেতর। সেই আসা এখন শেষ আসা হলো। আমার সব শেষ হয়ে গেল। আমি এখন অসহায়। মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করছি।

জানা গেছে, পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনতে ২০০৬ সালে বাহরাইনে পাড়ি দেন সাহাব উদ্দিন। তার স্ত্রীসহ এক মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। ২০১৭ সালে তিনি দেশে এসেছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *