Main Menu

কলিং ভিসা: মালয়েশিয়ায় মানবেতর জীবন শতশত বাংলাদেশির

নিউজ ডেস্ক:
পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আরতে কলিং ভিসায় মালয়েশিয়া গেছেন শতশত বাংলাদেশি। অনেকে নিজের সহায় সম্বল বিক্রি করেছেন কেউবা চড়া সুদে লোন নিয়ে ৫ লাখ টাকা খরচ করে গেছেন দেশটিতে। রঙিন স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমালেও সেই আশায় গুড়েবালি। মাসের পর মাস কর্মহীন মানবেতর জীবনযাপন করতে হচ্ছে শত শত বাংলাদেশিকে।

ভুক্তভোগী বাংলাদেশি কর্মীরা জানান, বাংলাদেশের কয়েকটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ার কোর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন এসডিএন বিএইচডি কোম্পানিতে ৩ থেকে ৪ মাস আগে মালয়েশিয়ায় পৌছেছেন তারা। এখন কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। শ্রমিক প্রেরণে প্রতারণার আশ্রয় নেওয়া বিভিন্ন কোম্পানির বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও কোনো ব্যবস্থা নেয় না কর্তৃপক্ষ।

ভুক্তভোগীরা আরও জানান, এখন এসব বাংলাদেশি কর্মীদের দেশে টাকা পাঠানোর পরিবর্তে হুন্ডির মাধ্যমে টাকা এনে জীবনজাপন করতে হচ্ছে। এজেন্সির মালিককে ফোন করলে আগে কল ধরে বলতো কাজ হবে অপেক্ষা করো, কিন্তু বর্তমানে আর ফোন ধরে না। মালয়েশিয়ার কোম্পানির লোক বলে আমাদের কাজ নাই যদি তোমরা অন্য কোথায় কাজ করার জন্য পাসপোর্ট নিজের কাছে নিতে চাও তাহলে প্রতি জন ৪ হাজার রিঙ্গিত (প্রায় ১ লাখ টাকা) করে দিতে হবে।

এ বিষয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের লেবার উইং এর প্রথম সচিব এ এস এম জাহিদুর রহমান জানান, কাজ না পাওয়া এসব শ্রমিকদের বিষয়ে মালয়েশিয়ার শ্রম মন্ত্রণালয়কে জানানো হয়েছে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *