Friday, July 7th, 2023
কলিং ভিসা: মালয়েশিয়ায় মানবেতর জীবন শতশত বাংলাদেশির
নিউজ ডেস্ক: পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আরতে কলিং ভিসায় মালয়েশিয়া গেছেন শতশত বাংলাদেশি। অনেকে নিজের সহায় সম্বল বিক্রি করেছেন কেউবা চড়া সুদে লোন নিয়ে ৫ লাখ টাকা খরচ করে গেছেন দেশটিতে। রঙিন স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমালেও সেই আশায় গুড়েবালি। মাসের পর মাস কর্মহীন মানবেতর জীবনযাপন করতে হচ্ছে শত শত বাংলাদেশিকে। ভুক্তভোগী বাংলাদেশি কর্মীরা জানান, বাংলাদেশের কয়েকটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ার কোর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন এসডিএন বিএইচডি কোম্পানিতে ৩ থেকে ৪ মাস আগে মালয়েশিয়ায় পৌছেছেন তারা। এখন কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। শ্রমিক প্রেরণে প্রতারণার আশ্রয় নেওয়া বিভিন্নRead More
বাহরাইনে স্ট্রোকে বাংলাদেশির মৃত্যু
নিউজ ডেস্ক: বাহরাইনে স্ট্রোক করে সাহাব উদ্দিন (৪৩) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার মরদেহ দেশে আনতে সরকারের কাছে সহযোগিতা চেয়েছে সাহাব উদ্দিনের পরিবার। পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার (৬ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০ টায় বাহরাইনের চিতরা এলাকায় নিজ বাসায় স্ট্রোক করেন সাহাব উদ্দিন। এরপর তিনি নিজে হেটে সালমানিয়া হাসপাতালে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহত সাহাব উদ্দিন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের জমিদারহাট এলাকার দিনেশগঞ্জ গ্রামের মজিবুল হকের ছেলে। বাহরাইন প্রবাসী ও সাহাব উদ্দিনের শ্যালক সালাহ উদ্দিন মোবাইল ফোনে বলেন, বাংলাদেশ সময় রাত ১০ টার দিকে নিজRead More
সৌদিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসী বাংলাদেশির মৃত্যু
নিউজ ডেস্ক: সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইউসুফ নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি সৌদি আরব প্রাদেশিক শহরের আবায় একটি মসজিদের পাঞ্জেগানা ইমাম ছিলেন। ঈদের দুইদিন আগে দুই মাসের ছুটিতে বাড়িতে এসেছিল তিনি। প্রবাসী হাফেজ মো. ইউসুফের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরামের সভাপতি মো. জাহাঙ্গীর আলম হৃদয়, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ ভুঁইয়াসহ সংগঠনের সদস্যরা। তার মৃত্যুতে সৌদি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ফ্রান্সে ফোনে নজরদারির অনুমতি পেলো পুলিশ
নিউজ ডেস্ক: ফ্রান্সে সন্দেহজনক ব্যক্তির ওপর ফোনের মাধ্যমে গোপন নজরদারি করতে পারবে দেশটির পুলিশ। জাস্টিস রিফর্ম বিলের অংশ হিসেবে বুধবার এমন আইন পাস করেছে ইমানুয়েল ম্যাঁক্রো সরকার। এতে বলা হয়েছে, নির্দিষ্ট কোনও ব্যক্তিকে যদি পুলিশ অপরাধী হিসেবে সন্দেহ করে তবে ওই ব্যক্তির ফোন, ল্যাপটপ ও অন্যান্য ডিজিটাল ডিভাইসে গুপ্তচরের মতো নজর রাখার অধিকার পাবে পুলিশ। তারা চাইলে বিশেষ প্রক্রিয়ায় ফোনের ক্যামেরা, স্থান ও শব্দ রেকর্ডের অনুমতি চেয়ে নিতে পারবে। তার পর সন্দেহভাজন ব্যক্তির ছবি থেকে শব্দ সবই রেকর্ড করা যাবে। গত সপ্তাহে পুলিশের গুলিতে ১৭ বছরের এক কিশোর নিহত হওয়ারRead More
সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে মাধবপুরে বিক্ষোভ
নিউজ ডেস্ক: সম্প্রতি ঈদের দিনে সুইডেনের রাজধানী স্টকহোমে কোরআন পোড়ানোর ঘটনায় হবিগঞ্জের মাধবপুরের চৌমুহনীতে বিক্ষোভ ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। বারবার মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ পোড়ানোর প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিরা এবং তৌহিদী জনতা। আজ শুক্রবার জুমার নামাজের পর উপজেলার চৌমুহনী বাজারের বিভিন্ন রাস্তায় প্রদক্ষিন শেষে বটতলায় চৌমুহনী বাজার কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ডাঃ আব্দুল আলী শাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন চৌমুহনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ,চৌমুহনী বাজার কেন্দ্রীয় মসজিদ এর খতিব হযরত মাওঃ আবু তৈয়ব মুজাহিদী,প্রভাষকRead More
সিলেট মহানগর আ, লীগ নেতা হাজী মতিনের শয্যাপাশে পররাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক: সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা হাজী মতিনেদেখতে শুক্রবার (০৭ জুন) একটি বেসরকারি হাসপাতালে যান সিলেট ১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি। পররাষ্ট্রমন্ত্রী এসময় হাজী মতিনের চিকিৎসার খোজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। হাজী মতিন সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে সিসিইউতে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন আছেন। তিনি সিলেট মহানগর আওয়ামী লীগেরও উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।


