ওয়াশিংটনের সঙ্গীত উৎসবে বন্দুকধারীর হামলা, নিহত ২
নিউজ ডেস্ক:
ওয়াশিংটনের একটি সঙ্গীত উৎসবে বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন।
পুলিশ জানিয়েছে, শনিবার রাত সাড়ে আটটার দিকে বন্দুকধারী জনাকীর্ণ জায়গাটি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে।
ইলেক্ট্রনিক ডান্স ফেস্টিভালে যোগ দিতে জর্জ অ্যাম্ফিথিয়েটার এলাকায় শত শত মানুষ জড়ো হয়েছিল। হামলাকারীকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশের সাথে বন্দুকযুদ্ধে হামলাকারীও গুলিবিদ্ধ হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
স্থানীয় সময় গত শনিবার রাত ৮টা ২৫ মিনিটে পুলিশের কাছে গুলি চালানোর রিপোর্ট আসে। গ্রান্ট কাউন্টি শেরিফের অফিসের মতে, ওয়াশিংটনের জর্জ অ্যাম্ফিথিয়েটারের কাছে ক্যাম্পগ্রাউন্ডে গুলি চালানোর ওই ঘটনা ঘটে।
শেরিফের অফিসের মুখপাত্র কাইল ফোরম্যানের মতে, কর্মকর্তারা সন্দেহভাজন হামলাকারীকে চিহ্নিত করার আগেই সে ঘটনাস্থল থেকে চলে যায়। তিনি বলেছেন, সন্দেহভাজন ব্যক্তি ভিড়ের মধ্যে ‘এলোমেলোভাবে’ গুলি চালিয়ে পালিয়ে যায় এবং পরে তাকে হেফাজতে নেওয়া হয়।
ফোরম্যান বলেন, জর্জ অ্যাম্ফিথিয়েটারে সেই সময়ে বিয়ন্ড ওয়ান্ডারল্যান্ড নামে একটি সংস্থার দুই দিনের সঙ্গীত উৎসবের আয়োজন করা হয়েছিল এবং ক্যাম্পগ্রাউন্ডটি ঘটনাস্থল থেকে কয়েকশ গজ দূরে অবস্থিত।
অবশ্য গুলিবর্ষণের ঘটনা সত্ত্বেও বিয়ন্ড ওয়ান্ডারল্যান্ড-এর উৎসব অব্যাহত ছিল এবং ক্যাম্পগ্রাউন্ডের একটি অংশ এড়িয়ে চলতে অনুরোধ জানিয়ে সেসময় একটি বিবৃতিও প্রকাশ করা হয়।
পুলিশ জানিয়েছে, বন্দুক হামলার পরও সঙ্গীত অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়নি। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সূত্র: এপি
Related News
আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনবে বলে প্রত্যাশা বাংলাদেশের। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ডRead More
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More


