সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
নিউজ ডেস্ক:
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ২টি বগি ও ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শনিবার (২০ মে) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার সাখাওয়াত হোসেন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়া জাতীয় উদ্যান অতিক্রম করার সময় লাইনের উপর হেলে পড়া একটি গাছের সাথে ধাক্কা লেগে ইঞ্জিন ও ২টি বগি লাউনচ্যুত হয়।
তিনি আরও জানান, সকাল সাড়ে ৯টার দিকে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। অপরদিকে, কুলাউড়া থেকে উদ্ধারকারী আরও একটি ট্রেন দুর্ঘটনাস্থলে আসছে বলে জানান তিনি।
দুর্ঘটনাকবলিত ট্রেন উদ্ধার করে যোগাযোগ স্বাভাবিক হতে অনেক সময় লাগবে বলে জানান স্টেশন মাস্টার সাখাওয়াত।
Related News
বিয়ানীবাজারে সড়ক দূর্ঘটনায় বেঁচে গেল ৫ টি প্রাণ
কে.এম সুহেল আহমদঃ সিলেট বিয়ানীবাজার তিলপাড়া বাজারে মারাত্মক সড়ক দূর্ঘটনা ঘটেছে। অলৌকিকভাবে বেঁচে যায় ড্রাইভারRead More
সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক
সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক চলতি বোরো আবাদ মৌসুমে সুনামগঞ্জের বেশ কয়েকটি হাওরে জলাবদ্ধতার কারণেRead More


