‘ফুঁ দিয়ে’ টাকা ছিনতাই মামলার পলাতক আসামি গ্রেফতার
বিদেশবার্তা২৪ ডেস্ক:
রাজনগর থানা পুলিশের বিশেষ অভিযানে শাহ আলম শাওনকে (২৭) নামে আলোচিত ফুঁ দিয়ে টাকা ছিনতাই মামলার এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। এখন পর্যন্ত এই প্রতারক চক্রের মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার কমলগঞ্জ থানার রাসটিলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শাহ আলম শাওনকে গ্রেফতার করা হয়।
পূর্বে গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্য, গোপন সোর্স এবং তথ্য প্রযুক্তি সহায়তায় এ মামলার পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।
আজ মামলার বাদী রায়না বেগম থানায় এসে গ্রেফতারকৃত আসামি শাহ আলম শাওনকে শনাক্ত করেন।
গত ১৯ মার্চ ২০২৩ তারাপাশা সোনালী ব্যাংক টাকা উত্তোলন করে বাড়িতে ফেরার পথে তারাপাশা হাই স্কুল এন্ড কলেজের সামনে যাওয়া মাত্রই অজ্ঞাতনামা ৫/৬ জন ব্যক্তি একটি সিএনজি নেমে জনৈকা রায়না বেগমকে
মোকামের খাদিম পরিচয় দিয়ে নগদ ৫১ হাজার টাকা ফুঁ দিয়ে দ্বিগুণ করে দেবে বলে সু-কৌশলে প্রতারণা করে সেই টাকা নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় রাজনগর থানায় অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয় এবং গত ২২ মার্চ রাজনগর থানার বিশেষ অভিযানে এই ঘটনায় জড়িত ১। সালাউদ্দিন(৪৩) এবং ২। আব্দুল মুসলিম(৪২) এবং ৩। মোঃ আনোয়ার মিয়া প্রকাশ আয়না মিয়া(৩৪) নামে ০৩ জনকে গ্রেফতার করা হয়।
Related News
সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক
সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক চলতি বোরো আবাদ মৌসুমে সুনামগঞ্জের বেশ কয়েকটি হাওরে জলাবদ্ধতার কারণেRead More
ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল
ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,Read More


