রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়ে যা বলল জাতিসংঘ
বিদেশবার্তা২৪ ডেস্ক:
বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় এক বিবৃতিতে এ অভিনন্দন জানায়।
বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বলেছে, ‘আমরা নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানাচ্ছি।’
বার্তায় নতুন রাষ্ট্রপতি হিসাবে তাকে নির্বাচিত করার জন্য বাংলাদেশের জনগণের প্রতি অভিনন্দন জানানো হয়।
বিবৃতিতে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন এবং জাতিসংঘ সনদ বাস্তবায়নে বাংলাদেশের প্রতিশ্রুতি অর্জনে সাহাবুদ্দিনের নেতৃত্বাধীন বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের অংশীদারিত্ব আরও বাড়বে বলে আশা প্রকাশ করা হয়।
Related News
আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনবে বলে প্রত্যাশা বাংলাদেশের। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ডRead More
মোহাম্মদপুরে আবারও কিশোর গ্যাংয়ের চাপাতির তাণ্ডব, একই পরিবারের ৬ জন আহত
রাজধানীর মোহাম্মদপুর থানার জাফরাবাদ এলাকায় কিশোর গ্যাংয়ের তাণ্ডব ও এলোপাতাড়ি চাপাতির কোপে অন্তত ৬ জনRead More


