ঢাকা সফরে আসছেন মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী, খুলবেন দূতাবাস
নিউজ ডেস্ক:
আগামী ৭-৯ মার্চ তিন দিনের সফরে ঢাকায় আসছেন মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এব্রার্ড কাসাউবন। উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ সফরে আসছে তিনি।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে মেক্সিকোর অনাবাসিক রাষ্ট্রদূত ফেদেরিকো সালাস লোফতের বৈঠক হয়েছে। বৈঠকে মেক্সিকোর পক্ষ থেকে এই সফরের প্রস্তাব করা হয়েছে।
চলতি ২০২৩ সালের মধ্যেই বাংলাদেশে দূতাবাস খোলার কথা জানিয়েছে মেক্সিকো।
মেক্সিকোর অনাবাসিক রাষ্ট্রদূত ফেদেরিকো সালাস লোফতে ছাড়াও কিউবার অনাবাসিক রাষ্ট্রদূত আলেজান্দ্রো সিমানকাস মারিন, সার্বিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত সিনিসা পাভিক এবং এসওয়াতিনি রাজ্যের অনাবাসিক হাইকমিশনার মেনজি সিফো ডিলামিনি যৌথভাবে ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে বৈঠক করেছেন। চার দেশের রাষ্ট্রদূত পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও বৈঠক করেন।
Related News
আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনবে বলে প্রত্যাশা বাংলাদেশের। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ডRead More
মোহাম্মদপুরে আবারও কিশোর গ্যাংয়ের চাপাতির তাণ্ডব, একই পরিবারের ৬ জন আহত
রাজধানীর মোহাম্মদপুর থানার জাফরাবাদ এলাকায় কিশোর গ্যাংয়ের তাণ্ডব ও এলোপাতাড়ি চাপাতির কোপে অন্তত ৬ জনRead More


