আর্জেন্টিনার বিশ্বকাপ জয়: সারাদিন ফ্রি চা খাওয়াচ্ছেন ইব্রাহীম
নিউজ ডেস্ক :
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে সারাদিন ফ্রি চা খাওয়াচ্ছেন মাগুরার মেসিভক্ত এক চায়ের দোকানি।
রোববার রাতে শহরের পূর্বাশা সিনেমা হলের সামনে মোহামেডানের চায়ের দোকান নামে পরিচিত দোকানের মালিক ইব্রাহিম হোসেন মোহামেডান খেলা শুরুর আগেই এ ঘোষণা দেন।
মোহামেডান বলেন, আমি আর্জেন্টিনার সমর্থক। যে দিনই আর্জেন্টিনার খেলা ছিল আমি জার্সি পরে খেলা দেখেছি। আর্জেন্টিনার বিজয়ে আমি ভীষণ খুশি। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হইছে সারাদিন সবাইকে ফ্রি চা খাওয়াব।
ওই এলাকার এক বাসিন্দা বলেন, মোহামেডান বরাবরই আর্জেন্টিনার সমর্থক। যেদিন প্রিয় দলের খেলা থাকে, সেদিন সে খুব মানসিক অস্থিরতায় ভোগে। আর্জেন্টিনার জয়ে আজ সে খুশি। আমাদেরকে ডেকে ডেকে চা খাওয়াচ্ছে।
Related News
আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনবে বলে প্রত্যাশা বাংলাদেশের। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ডRead More
মোহাম্মদপুরে আবারও কিশোর গ্যাংয়ের চাপাতির তাণ্ডব, একই পরিবারের ৬ জন আহত
রাজধানীর মোহাম্মদপুর থানার জাফরাবাদ এলাকায় কিশোর গ্যাংয়ের তাণ্ডব ও এলোপাতাড়ি চাপাতির কোপে অন্তত ৬ জনRead More


