সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ
নিউজ ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে মুকন্দপুর রেল স্টেশনের সহকারী মাস্টার সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেন, বিজয়নগরের মুকন্দপুর-হরষপুরের মাঝামাঝি পৌঁছালে লাইনচ্যুত হয়। এ সময় কেউ হতাহত হয়নি। তবে উদ্ধার কাজ চলছে।
এ বিষয়ে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, আপাতত সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বগি উদ্ধার শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তবে চার ঘণ্টার বেশি সময় লাগতে পারে।
Related News
বিয়ানীবাজারে সড়ক দূর্ঘটনায় বেঁচে গেল ৫ টি প্রাণ
কে.এম সুহেল আহমদঃ সিলেট বিয়ানীবাজার তিলপাড়া বাজারে মারাত্মক সড়ক দূর্ঘটনা ঘটেছে। অলৌকিকভাবে বেঁচে যায় ড্রাইভারRead More
সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক
সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক চলতি বোরো আবাদ মৌসুমে সুনামগঞ্জের বেশ কয়েকটি হাওরে জলাবদ্ধতার কারণেRead More


