Monday, June 6th, 2022
চট্টগ্রামে বিস্ফোরণে নিহতের প্রতি রুশনারা আলীর শোক
বিদেশবার্তা২৪ ডেস্ক: চট্টগ্রামের সিতাকুণ্ডের কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে প্রায় অর্ধশত মানুষের। আহত হয়েছেন কয়েকশ। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্রিটিশ লেবার পার্টির রাজনীতিবিদ ও ইয়ং ফাউন্ডেশনের সহকারী পরিচালক এবং বেথনাল গ্রিন এ্যান্ড বাউয়ের জন্য সংসদ সদস্য রুশনারা আলী। বাংলাদেশি-ব্রিটিশ এই রাজনীতিবীদ সামাজিক মাধ্যমে বিবিসির নিউজ শেয়ার করে লিখেছেন, বাংলাদেশে এই ভয়াবহ বিস্ফোরণের খবরে খুবই মর্মাহত। যারা প্রিয়জনদের হারিয়েছেন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সঙ্গে আমিও ব্যথিত। বাংলাদেশ অগ্নিকাণ্ড: ডিপো বিস্ফোরণে ৪০ জনের বেশি নিহত, শতাধিক আহত। শনিবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতেরRead More
দুবাই কষ্টের প্রবাস জীবন, রাত কাটে পার্কে বা জনবহুল কক্ষে
বিদেশবার্তা২৪ ডেস্ক: চারপাশে আকাশছোঁয়া ভবন, দূরে চোখে পড়ে বুর্জ আল খলিফার ঝাঁ চকচকে চূড়া। রাত হলেই ঝলমলিয়ে ওঠে সব। আর সেই আলোর ঝলকানির নিচেই মাথাচাড়া দিয়ে উঠছে নতুন অন্ধকার। দুবাইয়ের পার্ক ও স্টেশনে খোলা আকাশের নিচে শুয়ে থাকতে দেখা গেলো শত শত মানুষকে। যাদের মধ্যে বাংলাদেশিই বেশি। ভিজিট ভিসায় কাজের সন্ধানে এসে পড়েছেন বিপদে। আধপেটা খেয়েই শুয়ে থাকতে হচ্ছে খোলা আকাশের নিচে। এভাবে অবাধে বাংলাদেশিরা আমিরাতে এসে ক্ষুণ্ন করছেন দেশের ভাবমূর্তি। বিব্রতকর পরিস্থিতিতে ফেলছেন প্রবাসীদেরও। এছাড়া যারা বৈধভাবে আছেন তাদেরও বেশিরভাগ বসবাসের জায়গা জনাকীর্ণ এবং অস্বাস্থ্যকর। একসময় কাজের জন্য বিদেশযাত্রাRead More
সোহেল রানা হত্যা: প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স
বিদেশবার্তা২৪ ডেস্ক: ফ্রান্সের প্যারিসে বাংলাদেশি সোহেল রানাকে হত্যার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। গত ২১মে ভোর রাতে কাজ থেকে বাসায় ফেরার সময় তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত হন তিনি। চার দিন মৃত্যুর সাথে লড়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫শে মে না ফেরার দেশে পাড়ি জমান সোহেল। মৃত্যুর খবর ফ্রান্স বাংলাদেশি কমিউনিটির ছড়িয়ে পড়লে হত্যার বিচারের দাবিতে ফুঁসে ওঠেন প্রবাসী বাংলাদেশীরা। প্রথমদিকে প্রবাসী বাংলাদেশিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশ ট্যাগের মাধ্যমে প্রতিবাদ জানান। তারা ফেসবুকে ফ্রান্স পুলিশ প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করে #JusticePourSohelRana এবং #PréfecturedePolice লিখে প্রতিবাদ জানান। ফ্রান্সের সাধারণRead More
‘আমি বিমানবন্দরেন চোরগুলোকে খুঁজতেছি, কিন্তু কিভাবে পাবো তাদের দেখা?’
নিউজ ডেস্ক: বিমান বন্দর কর্মকর্তার তৎপরতায় হারিয়ে যাওয়া লাগেজ খুঁজে পেয়েছেন সৌদি প্রবাসী এক নারী। সেই কথা ফেসবুকে তুলে ধরেছেন কর্মকর্তা চৌধুরী আকবার হুসাইন। তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো- ”এই বোনটির নাম মনি, সৌদি আরব প্রবাসী। ২০ মে ফ্লাই দুবাই এয়ারলাইনে চড়ে দুবাই হয়ে ঢাকায় এসেছেন। বিমানবন্দরে নিজের একটি লাগেজ একটি কার্টন খুজে না পেয়ে চলে গেছেন গ্রামের বাড়ি রাজশাহীতে। বিমানবন্দরে কতজনকে বললেন কেউই তার লাগেজের বিষয়ে কিছু্ বলতে পারছেন না। তো বোনটির এই সমস্যার কথা তার ফুফাতো ভাই সাগর আহমেদ আমাকে জানালেন টেলিফোনে। মনে মনে বিমানবন্দরের চোরদের গালিRead More
মহানবী (সা.) কে অবমাননা: এক কাতারে মুসলিম বিশ্ব, অগ্নিপরীক্ষায় ভারত
বিদেশবার্তা২৪ ডেস্ক: মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দলের জ্যেষ্ঠ দুই কর্মকর্তার বিতর্কিত মন্তব্যের জেরে মুসলিম বিশ্বের ক্রমবর্ধমান ক্ষোভ ও তোপের মুখে পড়েছে দেশটি। এমন পরিস্থিতিতে ইসলামি বিশ্বের অংশীদারদের শান্ত করার চেষ্টা করতে বাধ্য হয়েছে নয়াদিল্লি। ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নূপুর শর্মা গত মাসে এক টেলিভিশন শোতে অংশ নিয়ে বিতর্কিত ওই মন্তব্য করেছিলেন। পরে দলটির নয়াদিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন জিনদালও নূপুর শর্মার মন্তব্যের সমর্থনে টুইট করেন। তাদের এই মন্তব্য দেশটির সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে ক্ষুব্ধ করে তোলে। তাদের মন্তব্যের জেরে দেশটির কয়েকটি রাজ্যেরRead More
জৈন্তাপুরে টিলা ধসে মাটিচাপায় নিহত চারজনের দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্ট: সিলেটের জৈন্তাপুর উপজেলার সাতজনি গ্রামে টিলা ধসে মাটিচাপায় নিহত ৪ জনের জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (৬ জুন) বিকাল ৩টায় চিকনাগুল শাহী ঈদগাহ মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। টিলা ধসের ঘটনায় মাওলানা রফিক আহমদের ইমামতিতে নামাজে জানাজা শেষে নিহতদের লাশ গ্রামের কবরস্থানে দাফন করা হয়। জানাজায় অংশ নেন হরিপুর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল কাদির, মাওলানা হিলাল আহমদ, উপজেলা পরিষদেও চেয়ারম্যান কামাল আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, জেলা পরিষদের সদস্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুহিবুল হক মুহিব, চিকনাগুল ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামানRead More


