Thursday, March 3rd, 2022
ছাত্রলীগ নামা পর্ব-১। সীমান্তে চিনি চোরাচালানে সিলেট ছাত্রলীগ
খালেদুর রহমান : সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে দেদার আসছে ভারতীয় চিনি। শুল্ক ফাঁকি দিয়ে এসব চিনি দেশে ঢোকার পর খুচরা বাজারে দ্বিগুণ দামে বিক্রি হওয়ায় চিনি চোরাচালানে যুক্ত হয়ে পড়েছে ছাত্রলীগের নেতারা। অভিযোগ রয়েছে, পুলিশ-বিজিবিকে ‘ম্যানেজ’ করে চিনি চোরাচালানে সহায়তা করছে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। চোরাকারবারিদের সঙ্গে বনিবনা না হলে চালানের গাড়ি ছিনতাইও করছে তারা। চোরাচালানে নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠলেও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি ছাত্রলীগ। তবে সম্প্রতি চিনি ছিনতাইয়ের ঘটনায় দুই নেতার ফোনালাপ ফাঁস হলে সমালোচনার মুখে দুটি শাখার কমিটি বাতিল করে কেন্দ্রীয় ছাত্রলীগ। চিনিRead More


