যুক্তরাষ্ট্রে হুক্কা বারে গোলাগুলিতে নিহত ১, আহত ১৪
নিউজ ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের একটি হুক্কা লাউঞ্জে দুই পক্ষের ঝগড়ার একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার ভোররাতে ১৪ জনকে গুলি করা হলে একজন মারা গেছেন এবং দুজনের অবস্থা গুরুতর।
লাস ভেগাসের পুলিশ কর্মকর্তা ক্যাপ্টেন ডোরি কোরেন বলেন, লাস ভেগাসের একটি হুক্কা লাউঞ্জে এটি পার্টি চলছিল। স্থানীয় সময় ভোররাত ৩টা ১৫ মিনিটের দিকে সেখানে দুজন লোক ঝগড়ায় জড়িয়ে পড়েন এবং গুলি বিনিময় করেন। এতে একাধিক লোক আহত হন।
পরে জরুরি নম্বর ৯১১ এ ফোন পেয়ে ওই হুক্কা বারে যায় পুলিশ।
কোরেন সাংবাদিকদের জানান, কাউকে গ্রেপ্তার করা হয়নি।
প্রত্যক্ষদর্শীদের থেকে অবিলম্বে কোনো সন্দেহভাজনের বর্ণনা মেলেনি। তবে আততায়ীর খোঁজে তল্লাশি ও তদন্ত জারি আছে বলে জানিয়েছে পুলিশ।
Related News
আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনবে বলে প্রত্যাশা বাংলাদেশের। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ডRead More
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More


