মুরাদের নামে ঢাকায় ফের মামলার আবেদন
নিউজ ডেস্ক:
ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্পর্কে অশ্লীল বক্তব্যের অভিযোগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও মহিউদ্দিন হেলাল নাহিদের নামে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হয়েছে।
সোমবার (৩ জানুয়ারি) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে বাংলাদেশ ইয়ূথ ফোরামের মোহাম্মদ সাইদুর রহমান ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেন।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে বিকেল ৪টার দিকে এ বিষয়ে আদেশের জন্য রেখেছেন। বাদীপক্ষের আইনজীবী আবু ইউসুফ সরকার এ তথ্য জানান।
গত ১২ ডিসেম্বর একই আদালতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ওমর ফারুক ফারুকী মামলার আবেদন করেন। পরদিন আদালত মামলা গ্রহণ করার মতো উপাদান না থাকায় খারিজের আদেশ দেন।
একই অভিযোগে একই আদালতে ফের আরেকটি মামলা হলো।
Related News
আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনবে বলে প্রত্যাশা বাংলাদেশের। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ডRead More
মোহাম্মদপুরে আবারও কিশোর গ্যাংয়ের চাপাতির তাণ্ডব, একই পরিবারের ৬ জন আহত
রাজধানীর মোহাম্মদপুর থানার জাফরাবাদ এলাকায় কিশোর গ্যাংয়ের তাণ্ডব ও এলোপাতাড়ি চাপাতির কোপে অন্তত ৬ জনRead More


