editor
খেলা দেখতে গিয়ে মারামারি দেখলেন ক্রিকেটারদের স্ত্রীরা
স্পোর্টস ডেস্ক: খেলা দেখতে গিয়ে দর্শকদের মারামারি দেখলেন লিয়ন-রুটদের স্ত্রীরা চলছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার জমজমাট অ্যাশেজ সিরিজের খেলা। ব্রিসবেনের গ্যাবায় মাঠে খেলছেন ক্রিকেটাররা। আর মাঠের বাইরে থেকে তাদের সমর্থন দিতে গ্যালারিতে উপস্থিত হয়েছেন স্ত্রী-প্রেমিকারা। তবে বৃহস্পতিবার স্বামী-প্রেমিকদের খেলা দেখতে গিয়ে গ্যালারিতে উপস্থিত দর্শকদের মারামারিও দেখে ফেলেছেন নাথান লিয়ন, জো রুটদের সঙ্গিনীরা। মারামারির ঘটনায় মাঠ থেকে ১৩ জন দর্শককে বেরও করে দেওয়া হয়েছে। ম্যাচের দ্বিতীয় দিন খেলার পুরো নিয়ন্ত্রণ ছিল অস্ট্রেলিয়ার হাতে। কর্পোরেট বক্সে বসে খোশ মেজাজেই ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশেন, ট্রাভিস হেডদের ব্যাটিং দেখছিলেন এমা ম্যাকার্থি (লিয়নের প্রেমিকা), রেবেকা লাবুশেনরা (মার্নাসRead More
পেটের মধ্যে কাঁচি রেখেই সেলাই করলেন চিকিৎসক
নিউজ ডেস্ক: অপারেশনের সময় রোগীর পেটে কাঁচি রেখেই সেলাই কাজ সম্পন্ন করার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। গত দেড় বছর আগে মনিরা খাতুন (১৭) নামের ওই কিশোরীর অপারেশন করেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক। পেটের ব্যথা না কমায় সম্প্রতি চিকিৎসকের শরণাপন্ন হলে তাকে এক্সরে করার কথা বলেন চিকিৎসক। এক্সরে করার পর চিকিৎসকরা পেটের ভেতরে একটি কাঁচি দেখতে পান। দীর্ঘদিন পেটের মধ্যে কাঁচি নিয়ে অসহনীয় যন্ত্রণা ভোগ করেছেন মনিরা। এ ঘটনাটি জানাজানি হলে সংশ্লিষ্ট চিকিৎসক মহলে তোলপাড় শুরু হয়। খোঁজ নিয়ে জানা গেছে, গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের বাঁশবাড়ীয়া ইউনিয়নের ঝুটি গ্রামেরRead More
বিয়ের পর যার ফ্ল্যাটে উঠবেন ভিকি-ক্যাট
বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের চার হাত এক হয়েছে মাত্র একদিন আগেই। রাজস্থানের প্রাচীন দুর্গে গোধুলির আলোয় চোখে চোখ রেখে একে অপরের জীবনসঙ্গী হওয়ার অঙ্গীকার করেছেন। বলিউডের এ দুই তারকার জাঁকজমকপূর্ণ বিয়ের একটি ছবি দেখার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিলেন অনুরাগীরা। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে সেই ছবি প্রকাশ্যে আসতেই সবাই মুগ্ধ হয়েছেন নতুন বউ ক্যাটরিনা এবং বর ভিকিকে দেখে। এরপরও আসে নানা মহলের শুভেচ্ছা। বলিউড থেকেও শুভেচ্ছার বন্যায় ভেসে গিয়েছেন নবদম্পতি। তার মধ্যে অবশ্য নজর কাড়লো আনুশকা শর্মার পোস্ট। তিনি শুধু নবদম্পতিকেই নয়, নতুন প্রতিবেশীকে স্বাগত জানালেন।Read More
কর্মী নিয়োগে সুখবব, আসছে মালয়েশিয়া-বাংলাদেশ চুক্তি
নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় বাংলাদেশিকর্মী নিয়োগে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে একটি সমঝোতা (এমওইউ) স্বাক্ষর করতে সম্মত হয়েছে মালয়েশিয়া সরকার। সমঝোতা স্মারক স্বাক্ষরের পরপরই বাংলাদেশিকর্মী নিয়োগ কার্যকর করা হবে বলে জানিয়েছেন, দেশটির মানবসম্পদমন্ত্রী এম সারাভানান। বাগান, কৃষি, উৎপাদন, পরিষেবা, খনি ও খনন, নির্মাণখাত এবং গৃহকর্মী নিয়োগে জন্য উন্মুক্ত হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, মন্ত্রিসভা সম্মত হয়েছে বিদেশীকর্মী নিয়োগে সব সেক্টরের জন্য উন্মুক্ত, বৃক্ষরোপণ খাত ছাড়াও আগে সম্মত হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে, শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেছেন, মানবসম্পদমন্ত্রী বিদেশিকর্মীদের জন্য স্থায়ী অপারেটিং পদ্ধতি এসওপি পরিমার্জন করতে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জাতীয়Read More
ফজরের নামাজের ফজিলত ও পুরস্কার
ইসলাম ডেস্ক: নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ। পাঁচ ওয়াক্ত নামাজই প্রত্যেক মুসলমানের জন্য ফরয। প্রত্যেক ওয়াক্ত নামাজেরই আল্লাহ তায়ালা বিশেষ কিছু ফজিলত দিয়েছেন। এর মধ্যে অন্যতম ফজরের সালাত। নামাজ কায়েম করো সূর্য ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত এবং কায়েম করো ফজরের নামাজ। নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতির সময়। (সূরা: বনি ইসরাঈল, আয়াত: ৭৮ (দ্বিতীয় পর্ব)। নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব, তেমনি সময়ের মধ্যে ফজরের সময়ের রয়েছে বিশেষ গুরুত্ব। পবিত্র কোরআনে ‘ফজর’ নামে একটি সূরাও রয়েছে। ওই সূরার শুরুতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ‘শপথ ফজরের। ’ (সূরা: ফজর, আয়াতRead More
কানাডায় ঢুকতে পারলেন না মুরাদ
নিউজ ডেস্ক: বহুল নিন্দিত ও বিতর্কিত বাংলাদেশি রাজনীতিক এবং সংসদ সদস্য ডা. মুরাদ হাসানকে কানাডায় ঢুকতে দেয়নিদেশটির বর্ডার সার্ভিস এজেন্সি। টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেয়া হয় বলে জানা গেছে। কানাডায় বসবাসরত তার ঘনিষ্ঠ একাধিক সূত্র ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে কানাডার সরকারি সূত্র থেকে এই ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। এই ব্যাপারে কানাডা বর্ডার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক কোনো মন্তব্য জানা যায়নি। নারীর প্রতি অশোভন মন্তব্য করে বিতর্কিত সাবেত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা, মুরাদ আমিরাতের একটি ফ্লাইটে আজ দুপুর ১.৩১ মিনিটে টরন্টো পিয়ারসন্স আন্তর্জাতিক বিমানবন্দরেRead More
কাজের ফাঁকে অল্প সময়ে করা যায় যে ফজিলতপূর্ণ আমল
ইসলাম ডেস্ক: অফিস বা কর্মস্থলে ইবাদত-বন্দেগি ও নেক আমলের তেমন সুযোগ-সময় পাওয়া যায় না। অফিসে কাজের ফাঁকে অল্প সময়ে অনেক ফজিলতপূর্ণ আমল করা যায়। কাজের ফাঁকে এক মিনিটে অনেক ভালো কাজ করা যেতে পারে এবং অনেক সওয়াব পাওয়া যেতে পারে। শুধু এক মিনিটের সতর্ক আমলে আমলনামায় অনেকগুলো সওয়াব ও পুণ্য লেখা হবে। এক মিনিটে করা যায় এমন কিছু আমলের সংক্ষিপ্ত তালিকা (পরিবর্ধনযোগ্য): (১) মনে মনে দ্রুতগতিতে তিনবার সূরা ফাতিহা পড়া যায়। এভাবে আমল করলে ১৮০০ এর বেশি নেকি হাসিল করা যায়। (২) সুরা ইখলাস (ক্বুল হুওয়াল্লাহু আহাদ) মনে মনেRead More
লিবিয়ায় যেভাবে বাংলাদেশিদের ‘দাস’ বানাচ্ছে পাচারকারীরা
নিউজ ডেস্ক: উন্নত জীবন আর পরিবারের মুখে হাসি ফোটাতে ইউরোপে ঢোকার চেষ্টায় মরিয়া বাংলাদেশিরা। ইউরোপের দেশগুলোতে ঢোকায় আশায় কয়েক বছর ধরে পাচারকারীদের সহায়তায় লিবিয়া যাচ্ছেন বাংলাদেশিরা। তাদের একটি অংশের সলিল সমাধি ঘটছে ভূমধ্যসাগরে। কারও ঠাই হচ্ছে লিবিয়ার ক্যাম্পগুলোতে। আবার মানবপাচারকারীদের চাহিদামত মুক্তিপণ দিতে না পারায় তাদের বিক্রি করা হচ্ছে দাস হিসেবে। লিবিয়ায় বাংলাদেশিদের করুণ কাহিনী তুলে ধরা হয়েছে বিবিসির প্রতিবেদনে। আফ্রিকার সাংবাদিকদের কাছ থেকে বেশ কিছু চিঠি পাওয়ার পর বিবিসির ইসমাইল এইনাশ নামের এক তরুণের সঙ্গে দেখা করেন। কীভাবে তিনি প্রতারিত হওয়ার পর লিবিয়ায় গিয়ে কাজ করেছেন এবং কীভাবে সেখানRead More
পবিত্র কোরআনে কারিমের ১০টি অধিকার
ইসলাম ডেস্ক: আল্লাহতায়ালা মানবজাতির প্রতি অনুগ্রহস্বরূপ এবং সত্যপথের দিশা হিসেবে কোরআন দান করেছেন। এ প্রসঙ্গে কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, “হে মানবজাতি! তোমাদের নিকট এসেছে তোমাদের প্রভুর পক্ষ থেকে উপদেশ। যা আরোগ্য অন্তরের ব্যাধির জন্য এবং পথনির্দেশ ও অনুগ্রহ মুমিনের জন্য। ” -সূরা ইউনুস : ৫৭ কোরআনের কারিমের কল্যাণ সাধারণভাবে সবার জন্য উন্মুক্ত। তবে কল্যাণ অর্জন করতে হলে তাকে নূন্যতম কিছু শর্তপূরণ করতে হবে। তবে প্রথম শর্ত হলো, কোরআন পাঠকের হৃদয় হতে হবে নিষ্কলুষ ও কল্যাণকামী; সত্যগ্রহণে সদা প্রস্তুত। তার চেয়ে বড় কথা হলো, কোরআন তার অফুরন্ত কল্যাণের দুয়ার পাঠকেরRead More
ভোটযুদ্ধে এবার স্বামী-স্ত্রী!
নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে উপজেলার সদর ইউনিয়নে স্বামী-স্ত্রী নির্বাচনে অংশ নিয়েছেন। স্বামী সাধারণ সদস্য ও স্ত্রী সংরক্ষিত মহিলা সদস্য পদে লড়ছেন। এখন শুধু অপেক্ষার পালা কে হাসবেন শেষ হাসি। নাকি একই সাথে দুজন বিজয়ের মালা পড়বেন এ নিয়ে চলছে আলোচনার ঝড়। তবে সমান তালে দুজন প্রার্থী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। করছেন ভোট প্রার্থনা, সেই সাথে দিচ্ছেন ভোটারদের বিভিন্ন প্রতিশ্রুতি। জানা যায়, এ ইউনিয়নের ২নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে টিউবওয়েল প্রতীক নিয়ে লড়ছেন এমএ কাদির। তিনি ওয়ার্ডকে পরিচ্ছন্ন ওয়ার্ড গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। তারRead More


