editor
প্রতিদিন যে ৬ আমল করলে ভবিষ্যতে কাজে লাগবে
শায়খ মাহমুদুল হাসান: একজন মুমিনের দৈনন্দিনের জীবনে কিছু আমল নিয়মিত হওয়া উচিত। কারণ, প্রত্যেকটি মানুষকে একদিন মৃত্যু বরণ করতে হবে। মৃত্যু থেকে পালানোর কোনো উপায় নেই। অতএব প্রতিদিন যদি ওই আমলগুলো করা হয়, তাহলে যেদিন মৃত্যু হবে সেদিন ওই আমলগুলো করার কারণে— ধর্তব্য হবে যে, মৃত্যুর দিন এই আমলগুলো করা হয়েছে। সংক্ষেপে সেই আমলগুলো হলো- এক. ইস্তেগফার আমরা প্রতিদিন যেভাবে কাপড় ময়লা হলে পরিষ্কার করি, দেহের পরিচ্ছন্নতার জন্য গোসল করি তদ্রুপ আমাদের আত্মার পরিচ্ছন্নতার জন্য দরকার প্রতিদিন ইস্তেগফার করা। সকাল বিকাল ইস্তেগফারের মাধ্যমে আমরা সারাদিনের ভুলগুলোর প্রায়শ্চিত্ত করতে পারব। ইস্তেগফারেরRead More
বাংলাদেশ থেকে নেওয়া ইন্টারনেট ব্যান্ডউইথ দ্বিগুণ করছে ভারত
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ থেকে ভারতে ১০ জিবিপিএস (গিগাবাইট পার সেকেন্ড) ইন্টারনেট ব্যান্ডউইথ দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ইন্টারনেট সংযোগ আরও জোরদার করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামনের সপ্তাহগুলোতে কক্সবাজার থেকে ভারতে এই বাড়তি ইন্টারনেট ব্যান্ডউইথ যাবে। গত বৃহস্পতিবার (৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম লাইভ মিন্ট। ভারতের কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ‘দুই-তিন মাস আগে আমরা বাংলাদেশের কক্সবাজার থেকে আগরতলা পর্যন্ত পরীক্ষামূলকভাবে ১০ জিবিপিএসের একটি ফাইবার সংযোগ নিয়েছিলাম। এই দুই মাসে এটি স্থিতিশীল ছিল।’ তিনি আরও বলেন,Read More
করোনায় যুক্তরাজ্যে মৃত্যু ছাড়াল দেড় লাখ
নিউজ ডেস্ক: যুক্তরাজ্যে করোনায় মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে এ দেশটিতে। করোনায় মৃতের তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, মেক্সিকো, ভারত এবং পেরুর পর সপ্তম অবস্থানে আছে যুক্তরাজ্য। গত কয়েক সপ্তাহ ধরে প্রতিদিন আক্রান্তের মিছিলে যোগ হচ্ছেন লক্ষাধিক মানুষ। শুধু গত এক সপ্তাহে দেশটিতে আক্রান্ত হয়েছেন ১২ লাখ ২৭ হাজার ২৮৮ জন। একই সময়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ২৭১ জন। যা আগের সপ্তাহের তুলনায় ৩৮ শতাংশ বেশি। শনিবার (৮ জানুয়ারি) নতুন করে আরও ৩১৩ জনের মৃত্যুসহ মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজারRead More
ওয়াক্ত শুরু হওয়ার আগে আজান দিলে হবে কি?
ইসলাম ডেস্ক: আমাদের মহল্লায় একটি মসজিদ রয়েছে। এখানে পাঁচ ওয়াক্ত নামাজ হয়। সাধারণত আমি আজান দিয়ে থাকে। একদিন এশার আজান দেওয়ার পর জানতে পারি, এশার ওয়াক্ত এখনো হয়নি। পরে ওয়াক্ত হওয়ার পর লজ্জায় আর দ্বিতীয়বার আজান দিইনি। এখন আমার জানার বিষয় হলো- ওয়াক্ত হওয়ার পূর্বে আজান দিলে কি পুনরায় আজান দিতে হয়? লজ্জার কারণে পুনরায় আজান না দেওয়া কি আমার জন্য ঠিক হয়েছে? একটু জানালে উপকৃত হব। এই প্রশ্নের উত্তর হলো- ওয়াক্ত হওয়ার আগে আজান দিলে তা শুদ্ধ হয় না। তাই এমনটি হয়ে গেলে ওয়াক্ত হওয়ার পর পুনরায় আজান দিতেRead More
শপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি
নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়ার চার বিচারপতির মধ্যে তিন বিচারপতি শপথ নিয়েছেন। রোববার (৯ জানুয়ারি) বেলা পৌনে ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাদের শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর। শপথ নেওয়া তিন বিচারপতি হলেন- বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ। অপর বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার শপথ পরে পাঠ করাবেন প্রধান বিচারপতি। এর আগে শনিবার (৮ জানুয়ারি) রাতে রাষ্ট্রপতি আবদুলRead More
যে দিকে থুতু ফেলতে নিষেধ করেছেন নবীজি (সা:)
ধর্ম ডেস্ক: আমরা জানি পশ্চিম দিকে থুতু ফেলতে হাদিসে নিষেধ রয়েছে। কারও কারও বাসার বেসিন পশ্চিম দিকে করা। তখন পশ্চিম দিকে মুখ করে নিচের দিকে কুলির পানি বা থুথু ফেলা যাবে কি? এই প্রশ্নের উত্তর হলো- আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত আছে যে, নবী কারিম (সা.) কিবলার দিকে (দেয়ালে) ‘কফ’ দেখলেন। এটা তার কাছে কষ্টদায়ক মনে হল। এমনকি তার চেহারায় তা ফুটে উঠল। তিনি উঠে দিয়ে তা হাত দিয়ে পরিষ্কার করলেন। তারপর তিনি বললেন— তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায় তখন সে তার রবের সাথে একান্তে কথা বলে। অথবা বলেছেন,Read More
সেতুমন্ত্রীর সেই বেয়াইকে আ.লীগ থেকে অব্যাহতি
নিউজ ডেস্ক: নোয়াখালী: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নিজ এলাকা নোয়াখালী-৫ আসনে (কোম্পানীগঞ্জ-কবিরহাট) তার সঙ্গে প্রার্থী হতে চাওয়া ডা. একেএম জাফর উল্যাহকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগ তাকে এ অব্যাহতি দেয়। জাফর উল্যাহ স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তাছাড়া ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার আত্মীয় (স্ত্রীর বড় ভাই) হওয়ায় ‘ওবায়দুল কাদেরের বেয়াই’ হিসেবেও এলাকায় পরিচিত। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাতে নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেটRead More
খুব বেশি কষ্ট পেলে যেভাবে দোয়া ও নামাজ আদায় করবেন
ইসলাম ডেস্ক: হজরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হারানোর বেদনায় হৃদয়ের আকুতি জানানোর ধরণ আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয় ছিল। যা তিনি কোরআনে তুলে ধরেছেন। কারণ মুমিন মুসলমানকে এভাবেই সব সময় গভীর দুঃখ-বেদনায় আল্লাহর কাছে নিজেকে সমর্পন করা দিকে ইঙ্গিত দেন- اِنَّمَاۤ اَشۡکُوۡا بَثِّیۡ وَ حُزۡنِیۡۤ اِلَی اللّٰهِ উচ্চারণ : ‘ইন্নামা আশকু বাছ্ছি ওয়া হুযনি ইলাল্লাহ।’ অর্থ : ‘আমি আমার অসহনীয় বেদনা, আমার দুঃখ শুধু আল্লাহর কাছেই নিবেদন করছি।’ হজরত ইয়াকুব আলাইহিস সালাম সন্তান হারানোর বেদনায় কাতর। হজরত ইউসুফ আলাইহিস সালাম তাঁর ভাইদের ষড়যন্ত্রের শিকার হলেন। তারা তাদের বাবার কাছে মিথ্যাRead More
সড়কে গাছ ফেলে ডাকাতি
নিউজ ডেস্ক: হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার লোকড়ায় সড়কে গাছ ফেলে দু’জনকে বেঁধে মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নিয়েছে ডাকাতদল। শুক্রবার (০৭ জানুয়ারি) দিনগত রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ডাকাতদলের কবলে পড়া তৌহিদ মিয়া সদর উপজেলার এক নম্বর ওয়ার্ডের নব নির্বাচিত সদস্য। তিনি ও তার সম্বন্ধি বাবুল মিয়া মোটরসাইকেল করে যাওয়ার পথে ডাকাতদলের কবলে পড়েন। তৌহিদ মিয়া জানান, তিনি বাবুল মিয়ার মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন। তারা হবিগঞ্জ শহর থেকে গরুর বাজার হয়ে কাশিপুরে যচ্ছিলেন। পথে ওয়াপদার বান্দ এলাকায় ৫/৬ জন সড়কে গাছ ফেলে মোটরসাইকেলের গথিরোধ করেন। এRead More
সব সামাজিক, রাজনৈতিক সভা-সমাবেশ বন্ধের সুপারিশ
নিউজ ডেস্ক: ঢাকা: প্রাণঘাতী করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে নিরাপদ শারীরিক দূরত্ব নিশ্চিতে সব সামাজিক (বিয়ের অনুষ্ঠান, মেলা ইত্যাদি), ধর্মীয় (ওয়াজ মাহফিল) ও রাজনৈতিক সভা-সমাবেশ বন্ধ করতে হবে বলে মত দিয়েছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। শুক্রবার (৭ জানুয়ারি) কোরোনা সংক্রান্ত কমিটিটির ৫০তম সভা থেকে এ সুপারিশ করা হয়। সভা শেষে পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সভার সিদ্ধান্তগুলো হলো ১. পার্শবর্তী দেশ ভারতসহ বিশ্বে করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। আমাদের দেশেও সংক্রমণ ঊর্ধ্বমুখী। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সরকার ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। এRead More


