Main Menu

editor

 

বছরে ৪ লাখ দক্ষ কর্মী নেবে জার্মানি

নিউজ ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৪ লাখ করে দক্ষ কর্মী নেয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। তাদের মূল খাতগুলোতে কর্মী ঘাটতি মোকাবেলায় প্রতিবছরই এ জনশক্তি নেয়ার কথা জানায় দেশটির নতুন জোট সরকার। খবর রয়টার্স ব্যবসায়িক ম্যাগাজিন উইর্টশাফ্টসওচেকে দেয়া এক সাক্ষাৎকারে কো-গভর্নিং ফ্রি ডেমোক্র্যাটস (এফডিপি) এর সংসদীয় নেতা ক্রিশ্চিয়ান ড্যুয়ার বলেছেন, দক্ষ কর্মীর ঘাটতি এতটাই গুরুতর হয়ে উঠেছে, যে কোনো সময় এটি নাটকীয়ভাবে অর্থনীতিকে খুব দুর্বল করে দিতে পারে। সেজন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর অন্তত ৪ লাখ যোগ্য কর্মীর প্রয়োজন হবে। জার্মানির জনসংখ্যাগত ভারসাম্যহীনতা ও মূল খাতগুলোতে কর্মী সংকট মোকাবেলায়Read More


৩০ ঘণ্টায় অনশন ভাঙেননি শাবিপ্রবি’র শিক্ষার্থীরা, অসুস্থ অনেকে

নিউজ ডেস্ক: উপাচার্যের পদত্যাগের দাবির তীব্র স্লোগানের পরিবর্তে অনশনরত অসুস্থ শিক্ষার্থীদের বহন করা অ্যাম্বুলেন্সের শব্দে ভারী হচ্ছে শাবিপ্রবি ক্যাম্পাস। শিক্ষার্থীদের অসুস্থতার তীব্রতা যত বাড়ছে, ততই নীরবতা নেমে আসছে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে ২৪ শিক্ষার্থীর আমরণ অনশনের ৩০ ঘন্টা পেরিয়েছে। বুধবার বিকেল ২টা ৫০ মিনিট থেকে শুরু হওয়া আমরণ অনশনের ৩০ ঘণ্টা পেরোবার আগে ৫ জন শিক্ষার্থীকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। স্যালাইন ও ভিটামিন সাপ্লিমেন্ট দেওয়া হচ্ছে আরও ৯ জন অনশনরত শিক্ষার্থীকে। বৃহস্পতিবার রাতে প্রাধ্যক্ষের পদত্যাগRead More


বাংলাদেশে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক: দেশের সব স্কুল, কলেজ আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার৷ সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক৷ বিশ্ববিদ্যালয়গুলোকেও বন্ধের নির্দেশ দিয়ে শুক্রবার একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ৷ প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, রাষ্ট্রীয় অনুষ্ঠানে একশ জনের বেশি মানুষের সমাবেশ করা যাবে না৷ এসব ক্ষেত্রে যারা যোগ দেবেন, তাদের অবশ্যই টিকা সনদ অথবা ২৪ ঘণ্টার মধ্যে করা পিসিআরে কোভিড টেস্টের রিপোর্ট দেখাতে হবে৷ সরকারি, বেসরকারি অফিস এবং শিল্প কারখানায় কর্মকর্তা-কর্মচারীদের টিকা সনদ নিতে হবে৷ সংশ্লিষ্টRead More


কুয়েতে ‘প্রবাসী শ্রমিক’ নামে শিক্ষা কর্মসূচি চালু

নিউজ ডেস্ক: কুয়েতে অভিবাসী কর্মীদের জন্য ‘প্রবাসী শ্রমিক’ নামে একটি শিক্ষা কর্মসূচি চালু করেছে দেশটির সোসাইটি ফর হিউম্যান রাইটস। কর্মসূচিটি মিডল ইস্ট পার্টনারশিপ ইনিশিয়েটিভ (এমইপিআই) এর সাথে যৌথ প্রযোজনায় পরিচালিত হবে। এটির উদ্দেশ্য হলো কুয়েতে অবস্থানরত প্রবাসী কর্মীদের তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলা। একই সাথে তাদের কুয়েতের আইন কানুল, মানসিক এবং সামাজিক অধিকার ও দায়িত্ব কর্তব্য সম্পকে শিক্ষা দেওয়া। কুয়েতি ল্যাবর আইন-২০১০ এর ৬ নং ধারা অনুযায়ী শ্রমিক এবং গৃহকর্মী আইন ২০১৫ এর ৬৮ নং অনুযায়ী গৃহকর্মীদের জন্য এই প্রোজেক্টটি কাজ করবে। এই দুই সেক্টরের কর্মীরা হটলাইন নাম্বার ২২২১৫১৫০Read More


আমিরাতে সড়কে প্রাণ গেল বাংলাদেশি গর্ভবর্তী মা ও মেয়ের

নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের শারজাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশী গর্ভবতী নারী ও তার নয় বছর বয়সি মেয়ে মারা গেছেন। গত মঙ্গলবার রাতে শহরের একটি ট্রাফিক মোড়ে এক মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের স্বজনরা জানান, গত মঙ্গলবার রাতে আব্দুল হামিদ তিন মেয়ে ও স্ত্রীকে নিয়ে গাড়ি নিয়ে বাসা থেকে বের হয়েছিলেন। পথে গাড়ি সিগনালে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগামী একটি গাড়ি পেছন থেকে তাদের গাড়িকে ধাক্কা দেয়। এতে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য গাড়ির ওপর দুমড়েমুচড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। তারা কক্সবাজার জেলার টেকনাফের বাসিন্দা। দুর্ঘটনারRead More


শাহজালালে বিদেশগামীদের সাথে বাজে আচরণ করলে ব্যবস্থা নেবে বেবিচক

নিউজ ডেস্ক: বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখার পেছনে অনেকটা অবদান প্রবাসীদের। তবে তারা দেশে আসার সময় এবং দেশ ছাড়ার সময় বাজে আচরণের শিকার হন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বেশিরভাগ প্রবাসীরই রয়েছে এমন বাজে অভিজ্ঞতা। তারা জানান, আমাদের বিমানবন্দরে তুই-তোকারি করেও সম্বোধন করা হয়। অথচ বিদেশে যে দেশে যাই সেখানে তারা আমাদে স্যার সম্বোধন করেন। তবে এমন বাজে আচরণের প্রমাণ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বিদেশগামীরা বলছেন, বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের আন্তরিকতার ঘাটতি রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ ইমিগ্রেশন পুলিশ সদস্যদের যাত্রীদের প্রতি আরও আন্তরিক হওয়ার অনুরোধ করেছে। শাহজালালRead More


ঋণ ও অন্যের হক আদায় করতে হবে সময়মতো

ইসলাম ডেস্ক: ঋণ ও অন্যের অধিকার আদায় ইসলামের গুরুত্বপূর্ণ দুইটি বিধান। তাই অপর মুসলমানের প্রত্যেকটি অধিকার যথাযথ পালন করতে হবে। ঋণ নিলে তা নির্দিষ্ট সময়ে আদায় করে দেওয়া অত্যাবশ্যক। লেনদেন বা ঋণ বিষয়ে ইসলাম আমাদের বারেবারে সতর্ক করেছে। কোনো মানুষের ধন-সম্পদ অবৈধ পন্থায় ভোগ না করতেও সতর্ক করেছে। অন্যের প্রাপ্য আদায় করে দেওয়া এবং এ ক্ষেত্রে প্রতিযোগিতা করা ইবাদতও বটে। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করো না। ’ (সুরা বাকারা, আয়াত: ১৮৮) একজন মুসলমানের ওপর অত্যাবশ্যকীয় কর্তব্য হলো, অন্যের সকল হক-অধিকার পুঙ্খানুপুঙ্খ প্রদান করা। পাশাপাশি সেRead More


যুক্তরাষ্ট্রে ভিসা আবেদনকারীদের ব্যক্তিগত সাক্ষাৎকার মওকুফের মেয়াদ বেড়েছে

নিউজ ডেস্ক: ডিপার্টমেন্ট অফ স্টেট, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সাথে পরামর্শ করে, মার্কিন নাগরিকত্ব এবং অভিবাসন পরিষেবা (USCIS) কিছু অভিবাসীদের ভিসা আবেদনকারীদের জন্য ব্যক্তিগত সাক্ষাৎকারের প্রয়োজনীয়তা মওকুফের অনুমতি দিয়েছে। স্টেট ডিপার্টমেন্ট কনস্যুলার অফিসারদের পূর্বে জারি করা একই শ্রেণীবিভাগে একটি অ-অভিবাসী ভিসার জন্য আবেদনকারী বিদেশি নাগরিকদের ব্যক্তিগত সাক্ষাৎকারের প্রয়োজনীয়তা মওকুফ করার পূর্বের নীতি বাড়িয়েছে, যাদের ভিসার মেয়াদ গত ৪৮ মাসের মধ্যে শেষ হয়ে গেছে। ৩১ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে H-1, H-3, L, O, P এবং Q ভিসা আবেদনকারীদের জন্য অতিরিক্ত বিকল্পগুলো জারি রয়েছে। এই বর্ধিত নীতির অধীনে কনস্যুলার অফিসাররা H-1, H-3, L,Read More


সিলেটে ৯ ঘন্টা বিদ্যুৎ থাকবে না শনিবার

নিউজ ডেস্ক: শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা অবধি বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সিলেট মহানগরীর বেশকিছু এলাকায়। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), সিলেট অঞ্চলের বিক্রয় ও বিতরণ বিভাগ-১। বিজ্ঞপ্তিতে বিউবোর নির্বাহী প্রকৌশলী জানান, বাৎসরিক মেরামত ও সংস্কারকাজের জন্য বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আওতাধীন শেখঘাট ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন সকল এলাকায় শনিবার (২২ জানুয়ারি) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিউবো জানায়, ঘাসিটুলা, মির্জাজাঙ্গাল, শাহজালাল ঘাট, ক্বিনব্রিজ, নবাব রোড, রামেরদিঘীরপাড়, সুরমা মার্কেট, তোপখানা, লালদিঘীরপাড়, মজুমদারপাড়া, শামীমাবাদ,কানিশাইল, বেতের বাজার, কলাপাড়া, টিকরপাড়া, শেখঘাট, কাজিরবাজার, তেলিহাওড়, তালতলা, মেডিকেল রোড,Read More


নবীজিকে (সা:) স্বপ্নে দেখার বিশেষ আমল

ধর্ম ডেস্ক: রাসুল (সা.)-কে স্বপ্নে দেখার কোনো আমল আছে কি? আমার খুব ইচ্ছে যে, আমি রাসুল (সা.)-কে স্বপ্নে দেখব। এর জন্য নির্দিষ্ট কোনো আমল থাকলে আমাদের জানাবেন; যেন সহজের প্রিয়নবী (সা.)-এর সাক্ষাৎ সম্ভব হয়। আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখল, সে আমাকেই দেখল। কেননা বিতাড়িত শয়তান আমার রূপ ধরতে পারে না। আর যে ব্যক্তি আমার ওপর মিথ্যাচার করল, সে তার দোজখের আসন গ্রহণ করল।’ (সহিহ বুখারি, হাদিস : ১১০) আরেক হাদিসে ইরশাদ হয়েছে, ‘যে আমাকে স্বপ্নে দেখল, শিগগিরই সে আমাকে জাগরণে দেখবে অথবা সে যেন আমাকে জাগরণেইRead More