editor
সিলেটেও সয়াবিন তেল সংকট
সিলেটেও সয়াবিন তেল সংকট সিলেটের বাজারে বিভিন্ন পণ্য কেনার পর সয়াবিন তেল কিনতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে অনেককে। বাজারের বিভন্ন দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল। আবার যেসব দোকানে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে সেসব দোকানে বিক্রির ক্ষেত্রে ক্রেতাকে দেওয়া হচ্ছে অন্য পণ্য কেনার শর্ত। এমন অবস্থায় সয়াবিন তেলের চলমান সংকট আসন্ন রমজান মাসে বাজার অস্থির করে তুলতে পারে। সয়াবিন তেলের সংকট মোকাবিলায় সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রবিবার (৮ ডিসেম্বর) সিলেটের বিভিন্ন বাজার ঘুরে জানা গেছে, বেশ কিছুদিন ধরে বাজারে সয়াবিন তেলের সংকট চলছে। চাহিদা অনুযায়ী,Read More
দাজ্জালের পতনসহ নবীজির আরও যেসব ভবিষ্যদ্বাণীর ভূমি সিরিয়া
দাজ্জালের পতনসহ নবীজির আরও যেসব ভবিষ্যদ্বাণীর ভূমি সিরিয়া পৃথিবীর প্রাচীন সভ্যতা, সংস্কৃতির দেশ সিরিয়া। এই অঞ্চলটি ইসলামপূর্ব যুগ থেকেই গুরুত্বপূর্ণ। এই ভূমিতে জন্মগ্রহণ করেছেন অংখ্য নবী। তারা বসবাসও করেছেন এখানে। হজরত ইবরাহিম আ. নিজ সম্প্রদায়ের বিরোধিতার মুখে পড়ে আল্লাহর আদেশে সিরিয়া ভূমিতে হিজরত করেন। এখানে জন্ম গ্রহণ করেন ঈসা আ.। হজরত মুসা আ. হিজরত করে আগমন করেছিলেন এখানে। সিরিয়া তৎকালীন সময়ে শাম বলে পরিচিত ছিল। বর্তমান সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, জর্ডান সবই এই শাম ভূমির অন্তর্ভূক্ত।এই শামের সঙ্গে ভবিষ্যতের ও কিয়ামতপূর্ব অনেক ঘটনাও জড়িত রয়েছে। এখানে ইমাম মাহাদির হাতে বায়আত, ঈসাRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহের হোসেন শাহিন (৫৫) নামের এক সিলেটির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) বার্মিংহাম শহরে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে- ওই সময় শাহিন নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে গাড়ি করে ছেলেকে নিয়ে বাসায় ফিরছিলেন। তখন প্রচণ্ড ঘূর্ণিঝড় শুরু হয় এবং রাস্তার পাশের একটি গাছ ভেঙে তার গাড়ির উপর পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান। শাহিনের বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার সিকন্দরপুর গ্রামে। তিনি ছয় মেয়ে ও এক ছেলের জনক। তিনি যুক্তরাজ্যে বসবাস করলেও নিজ এলাকার আর্থসামাজিক উন্নয়নে সবসময় বেশ ভূমিকাRead More
যে তাকবির ধ্বনিতে আনন্দ প্রকাশ করছেন সিরিয়ানরা
যে তাকবির ধ্বনিতে আনন্দ প্রকাশ করছেন সিরিয়ানরা হায়াত তাহরির আল-শামের সশস্ত্র যোদ্ধারা দামেস্ক দখলে নেওয়ার পর সিরিয়া ছেড়ে পালিয়েছেন দেশটির দীর্ঘ দিনের স্বৈরশাসক বাশার আল আসাদ। রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়েছেন তিনি। গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় আক্রমণ চালিয়ে অনেকটা কেউ কিছু বুঝে ওঠার আগেই, মাত্র ১২ দিনে, আসাদ পরিবারের ৫৪ বছরের শাসনের অবসান ঘটিয়েছেন তারা। ১৯৭১ সাল থেকে দেশটির ক্ষমতায় ছিল আসাদ পরিবার। দুই যুগেও যা সম্ভব হয়নি, মাত্র ১২ দিনের অভিযানে সেই কাজ করে ফেলেছে হায়াত তাহরির আল-শামের সশস্ত্র যোদ্ধারা। দামেস্ক দখলের পর ‘নতুন যুগের সূচনা’ ঘোষণা দিয়েছেনRead More
ভারতকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
ভারতকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ ক্রিকেট মাঠে ভারতের বিপক্ষে যে কোনো ম্যাচই বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। আর সেই ম্যাচ যদি হয় ফাইনাল, তাহলে তো উত্তেজনার মাত্রা বহুগুণ বেড়ে যায়। এমনই এক স্মরণীয় দিনে, দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। রবিবার (০৮ ডিসেম্বর) বাংলাদেশের যুবারা দাপুটে পারফরম্যান্সে ৫৯ রানের জয় তুলে নিয়েছে। এই জয়ের মধ্য দিয়ে যুব এশিয়া কাপে নিজেদের শ্রেষ্ঠত্বের মুকুট অক্ষুণ্ণ রাখল বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে ৪৯.১ ওভারে মাত্র ১৯৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। তবে ভারতের মতোRead More
জার্মানি থেকে শরণার্থীদের নিজ দেশে টাকা পাঠানোর হার কমেছে
জার্মানি থেকে শরণার্থীদের নিজ দেশে টাকা পাঠানোর হার কমেছে জার্মানিতে থাকা শরণার্থীদের মধ্যে নিজ দেশে বা বিদেশে অর্থ পাঠানোর সংখ্যা এক দশকে ১৩ শতাংশ থেকে কমে সাত শতাংশ নেমেছে৷ জার্মান ইনস্টিটিউট ফর ইকোনমিক রিসার্চ (ডিআইডাব্লিউ)-এর একটি সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে৷ সমীক্ষায় বলা হয়েছে, নিয়মিত অভিবাসী হিসাবে যারা রয়েছেন তাদের মধ্যে বিদেশে অর্থ পাঠানোর হার এই সময়ের ব্যবধানে আট শতাংশ থেকে বেড়ে ১২ শতাংশ হয়েছে৷ জার্মানিতে বসবাসকারী শরণার্থীদের মধ্যে মাত্র সাত শতাংশ ২০২১ সালে বিদেশে অর্থ পাঠিয়েছেন৷ জার্মানির বাইরে অর্থ পাঠানোর ক্ষেত্রে এটিকে একটি বড় ধরনের পতন হিসাবে দেখছে সমীক্ষাটি৷Read More
চলতি বছর সমুদ্রপথে ইতালি আসা অভিবাসীদের শীর্ষে বাংলাদেশিরা
চলতি বছর সমুদ্রপথে ইতালি আসা অভিবাসীদের শীর্ষে বাংলাদেশিরা চলতি বছর জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে ইতালি আসা অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক এসেছেন বাংলাদেশ থেকে৷ এই সময়ে সমুদ্রপথে ইতালি এসেছেন ৪৯ হাজার ৬৯১ জন অভিবাসী৷ এদের মধ্যে ১২ হাজার ৭০২ জন বাংলাদেশি। যা মোট আগমনের ২০ শতাংশ৷ মোট আগমনের ১৮ শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে সিরিয়া৷ এর পরেই আছে তিউনিশিয়া (১২ শতাংশ), মিশর (ছয় শতাংশ), গিনি (পাঁচ শতাংশ), পাকিস্তান (পাঁচ শতাংশ), সুদান (তিন শতাংশ), ইরিত্রিয়া (তিন শতাংশ), মালি (তিন শতাংশ) এবং গাম্বিয়ার (দুই শতাংশ) নাম৷ বেড়েছে সিরিয়ান অভিবাসী এ বছরের জানুয়ারিRead More
লেবানন থেকে দেশে ফিরলেন আরও ১০৫ বাংলাদেশি
লেবানন থেকে দেশে ফিরলেন আরও ১০৫ বাংলাদেশি যুদ্ধ পরিস্থিতির তারণে লেবানন থেকে আরও ১০৫ বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ জানায়, এই ১০৫ জনকে বৈরুতের বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সহযোগিতায় দেশে ফিরিয়ে আনা হয়েছে। এর আগে ৩ ডিসেম্বর ৪০ জন এবং ৪ ডিসেম্বর ৬৪ জন বাংলাদেশি দেশে ফিরেছিলেন। এ পর্যন্ত ১৫টি ফ্লাইটে মোট ৯৬৩ জন বাংলাদেশি লেবানন থেকে দেশে ফিরে এসেছেন। আইওএম প্রত্যাবাসিত প্রত্যেককে ৫ হাজার টাকা পকেটমানি, খাদ্যসামগ্রী এবংRead More
ভারতীয়দের জন্য ভিসা সীমিত করেছে বাংলাদেশ
ভারতীয়দের জন্য ভিসা সীমিত করেছে বাংলাদেশ এবার ভারতীয়দের জন্য ভিসা সীমিত করেছে বাংলাদেশ। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে কলকাতা ডেপুটি হাইকমিশনে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। দুই দেশের সম্পর্কের ইতিহাসে এটি প্রথমবারের মতো নেওয়া এমন একটি কঠোর পদক্ষেপ। যা বৃহস্পতিবার গোপন এক দাপ্তরিক চিঠির মাধ্যমে কলকাতা ডেপুটি হাইকমিশনকে ভারতীয়দের ঢালাওভাবে ভিসা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখনো কিছুই জানানো হয়নি। (শুক্রবার) থেকে সেই নির্দেশ কার্যকর শুরু করেছে করেছে কলকাতা হাইকমিশন। মিশন সূত্র জানায়, ঢাকা থেকে ভিসা দেওয়া কমানোর নির্দেশRead More
আমাদের দেশ বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতির শান্তির দেশ: নিপুণ রায় চৌধুরী
আমাদের দেশ বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতির শান্তির দেশ: নিপুণ রায় চৌধুরী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে আশ্রয় দেয়ার পর ভারত এখন তার এদেশীয় দালালদের উস্কানি দিয়ে বাংলাদেশকে অস্থিতিশিল করার ষড়যন্ত্র বাস্তবায়নে লিপ্ত। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র কখনো বাস্তবায়ন হবেনা। জাতীয়তাবাদী শক্তি দেশের মানুষকে নিয়ে তাদের দাঁত ভাঙ্গা জবাব দিবে। প্রতিহত করবে। আমাদের দেশ বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতির শান্তির দেশ। এখনো এদেশে সব ধর্মের মানুষ শান্তিতে জীবন যাপন করছে। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা ও তার দালালরা দেশে দাঙ্গা বাঁধিয়েRead More


