editor
শিক্ষার্থীদের মেধা বৃত্তি দিল আমেরিকা প্রবাসী সংগঠন
নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দরিদ্র মেধাবী ২৪ জন শিক্ষার্থীকে মেধা বৃত্তি দিয়েছে আমেরিকা প্রবাসী সংগঠন মাধবপুর ফাউন্ডেশনের ইউ এস এ ইনক। বুধবার (২৬ মার্চ) সকালে উপজেলা মিলনায়তনে ফাউন্ডেশনের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জাকির হোসেন চৌধুরী অসীমের সভাপতিত্বে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন। সাংবাদিক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মেয়র হাবিবুর রহমান, ফাউন্ডেশনের সাবেক সভাপতি আয়োজক গোলাম কিবরিয়া চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা মো. আশরাফ আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন। এছাড়া প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা দ্বিজেন্দ্রRead More
মালদ্বীপে আলোকিত চাঁদপুর সংগঠনের সভাপতির জন্মদিন উদযাপন
মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপের রাজধানী মালের তান্দুরি রেস্টুরেন্টে মালদ্বীপস্থ চাঁদপুর প্রবাসীদের নিয়ে গঠিত অরাজনৈতিক সমাজসেবমূলক সংগঠন আলোকিত চাঁদপুরের সভাপতি মো: হোসেন সুমনের জন্মদিন পালন করেছেন প্রবাসীরা। এ উপলক্ষে কেক কাটা দোয়া ও আলোচনার আয়োজন করা হয়। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আলমগীর মজুমদারের সভাপতিত্বে ও মো. বিল্লাল হোসেনের পরিচালনায় জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মালদ্বীপ শাখার সভাপতি মোহাম্মদ দুলাল মাদবর। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউ.এস.বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা নুরে আলম রিন্টু, ব্যাবসায়ী মো. জাকির হোসেন, প্রবাসী সাংবাদিক মো. এমরান হেসেন তালুকদার, মো:Read More
কাতারে ‘ড. চাষী’ অ্যাপসের উদ্ভাবক মদিনা আলীকে সংবর্ধনা
নিউজ ডেস্ক: কাতারের আন্তর্জাতিক কৃষি পণ্য মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশি নারী উদ্যোক্তা, কৃষকদের জন্য ড. চাষী (Dr.chashi) নামক অ্যাপসের উদ্ভাবক ও মদিনা টেক লিমিটেডের প্রতিষ্ঠাতা মদিনা আলীকে সংবর্ধনা জানিয়েছে চট্টগ্রাম সমিতি কাতার। সোমবার (১৪ মার্চ) কাতারের নাজমা কস্তুরি রেষ্টুরেন্টে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সমিতি কাতারের সভাপতি মোহাম্মদ ইউসুফ। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলামের সঞ্চালনায় ও মহিলা সম্পাদিকা এ্যাডভোকেট শামীমা নবীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সমিতি কাতারের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ কমিউনিটির সভাপতি মণ্ডলীর সদস্য শফিকুল ইসলাম তালুকদার বাবু। এসময় বক্তব্য রাখেন, চট্টগ্রামRead More
সৌদি পৌঁছেছেন বরিস, কৌশলগত অংশীদারিত্বে অগ্রাধিকার
নিউজ ডেস্ক: কৌশলগত ও দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনার জন্য সৌদি আরবে পৌঁছেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। তাকে স্বাগত জানান সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সাথে ইউক্রেনের সংঘাত এবং অন্যান্য আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। সৌদি আরব ও যুক্তরাজ্য একটি কৌশলগত অংশীদারিত্ব পরিষদ প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। রুশ আগ্রাসনের বিরুদ্ধে একটি ‘আন্তর্জাতিক জোট’ গঠনের চেষ্টা চালাচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রচেষ্টার অংশ হিসেবে পশ্চিমাদের প্রাচীন মিত্র সৌদি আরব সফরRead More
জাপানে ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলে ফুকুশিমার কাছে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার রাতে মিয়াগি প্রিফেকচারে এই কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ৭.৩ মাত্রার ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করা হয়। জাপানি সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পের ফলে মিয়াগি ও ফুকুশিমা প্রিফেকচারে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ইউএসজিএসও জানায়, এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৩। বুধবার স্থানীয় সময় রাত ১১টা ৩৫ মিনিটে এটি আঘাত হানে। তবে ইএমএসসি বলছে, এটি ছিল ৭.৪ মাত্রার ভূমিকম্প। ভূ-তাত্ত্বিকদের মতে, জাপান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত। বাংলায় যারRead More
স্ত্রীর সামনেই কমলা হ্যারিসকে ‘ফার্স্ট লেডি’ বললেন বাইডেন!
নিউজ ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই নতুন আলোচনার জন্ম দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। মঞ্চে স্ত্রী জিল বাইডেন উপস্থিত থাকতেও মুখ ফসকে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ‘ফার্স্ট লেডি’ সম্বোধন করেছেন তিনি। মঙ্গলবার হোয়াইট হাউসে ‘ইক্যুয়াল পে ডে’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই ভুল করেন বাইডেন। তবে স্বামী ডগ এমহফ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না কমলা হ্যারিস। খবর ইন্ডিপেন্ডেন্ট ডট ইউকের সামাজিক মাধ্যম টুইটারে আসা একটি ভিডিওতে বাইডেনকে বলতে শোনা যায়, মঞ্চে আসন বিন্যাসে কিছু বদল আনতে হয়েছে। কারণ আমাদের ফার্স্ট লেডির স্বামী কোভিডে আক্রান্ত হয়েছেন। প্রেসিডেন্ট বাইডেন এইRead More
ইউক্রেনের সমর্থনে ঢাকায় ১৩ দেশের রাষ্ট্রদূতের শোডাউন
নিউজ ডেস্ক: ইউক্রেনের সমর্থনে পতাকা নিয়ে ঢাকার ১৩টি দেশের রাষ্ট্রদূত শোডাউন করেছেন। বুধবার (১৬ মার্চ) ঢাকার যুক্তরাজ্য হাইকমিশন এ সংক্রান্ত একটি ছবি প্রকাশ করেছে। যুক্তরাজ্য হাইকমিশনের ছবিতে দেখা যায় ১৩টি দেশের রাষ্ট্রদূত ইউক্রেনের পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। হাইকমিশনের বার্তায় উল্লেখ করা হয়, ‘পৃথিবীর ১৪১ দেশ, যারা জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়ার অবৈধ ও উস্কানিবিহীন আগ্রাসনের প্রতি নিন্দা জানিয়ে ভোট দিয়েছে। বাংলাদেশে অবস্থিত ১৩টি দেশের রাষ্ট্রদূত ইউক্রেনকে সমর্থন করে। ’ প্রসঙ্গত, ইউক্রেন ইস্যুতে জাতিসংঘে ভোটাভুটিতে বাংলাদেশ কোনো পক্ষেই ভোট দেয়নি।
সুইডেন সীমান্তে আবার পরিচয়পত্র পরীক্ষা শুরু
নিউজ ডেস্ক: ইউক্রেন থেকে আসা শরণার্থীর সংখ্যা বাড়ায় প্রতিবেশী দেশগুলো হয়ে সুইডেনে প্রবেশের ক্ষেত্রে সড়ক ও নৌপথে আবারও পরিচয়পত্র পরীক্ষার নিয়ম চালু করতে যাচ্ছে কর্তৃপক্ষ৷ মঙ্গলবার এই পরিকল্পনা ঘোষণা করেছে দেশটির সরকার৷ ইউক্রেনে রাশিয়ার হামলার পর শরণার্থী হয়েছেন দেশটির বিপুল সংখ্যক মানুষ৷ জাতিসংঘের হিসাবে ৩০ লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন বিভিন্ন দেশে৷ তাদের একটি বড় অংশ সীমান্তবর্তী পোল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া, রোমানিয়া, মলদোভাতে রয়েছেন৷ অনেকে সেখান থেকে পশ্চিম ইউরোপ ও স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলোতেও পাড়ি জমাচ্ছেন৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একে ইউরোপের জন্য সবচেয়ে বড় ও দ্রুত বেড়ে চলা শরণার্থী সংকট হিসেবে অভিহিত করেছেRead More
বন্ধুত্বের বন্ধন আরও জোরদার হবে: বাংলাদেশকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক: বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের বন্ধুত্বের বন্ধন অনেক শক্ত জানিয়ে ঢাকায় সফররত দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, আগামী দিনে এই বন্ধুত্ব আরও জোরদার হবে। বুধবার (১৬ মার্চ) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, অ্যাম্বাসাডর অ্যাট লার্জ মো. জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. জাভেদ পাটোয়ারি, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসাফ ইসা আল দুলাইহান বৈঠকে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীরRead More
নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৩ জন নিহত
নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে সংবাদপত্র বহনকারী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার মরজাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে পুলিশের ইনচার্জ খালেদ মাহমদু খান। তবে প্রাথমিকভাবে হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি। স্থানীয়রা জানান, ভোরে ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল সংবাদপত্র পরিবহনকারী মাইক্রোবাসটি। এ সময় বিপরীত দিক থেকে আসা ইউনিক পরিবহনের একটি বাস সামনে থাকায় অপর একটি গাড়িতে ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষRead More


