editor
ইমাম সিজদায় থাকলে যেভাবে নামাজে শরিক হবেন
ধর্ম ডেস্ক: কোনো কোনো মুসল্লিকে দেখা যায়— তারা জামাতে শরিক হওয়ার সময় যদি ইমাম সাহেবকে সিজদা অবস্থায় পায়, তখন তারা নিজে নিজে রুকু করে ইমামের সঙ্গে সিজদায় গিয়ে শরিক হয়। এখন জানার বিষয় হলো- তাদের এই পদ্ধতি কি ঠিক? এতে কি কোনো সমস্যা আছে? নাকি তারা দাঁড়ানো থেকে সরাসরি সিজদায় চলে যাবে? এই প্রশ্নের উত্তর হলো- নামাজের জামাতে শরিক হওয়ার পর ইমামের অনুসরণ করা ওয়াজিব। তাই ইমামকে সিজদায় পেলে— তাকবিরে তাহরিমার পর সরাসরি সিজদায় চলে যাবে, এক্ষেত্রে একাকী রুকু করবে না। একাকী রুকু করার পর এই রাকাতকে গণ্য করলে তারRead More
যুক্তরাজ্যের বার্কিং এন্ড ডেগেনহাম বরো’র মেয়র নির্বাচিত সিলেটের ফারুক চৌধুরী
নিউজ ডেস্ক: সিলেট শহরের হাউজিং এষ্টেট এবং ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের বৃটিশ বাংলাদেশী ফারুক আহমদ চৌধুরী গত ৫ মে যুক্তরাজ্যের বিভিন্ন বারার কাউন্সিল নির্বাচনে লেবারপার্টি থেকে লন্ডনের লংব্রীজ ওয়ার্ড বার্কিং এন্ড ডেগেনহাম বরো এ তৃতীয় বারের মত কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে শুক্রবার(২৭ মে) বার্কিং এন্ড ডেগেনহাম বরোর প্রথম বাঙ্গালী মেয়র হিসাবে নির্বাচিত হন কাউন্সিলর ফারুক আহমদ চৌধুরী। দেশের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান ফারুক আহমদ চৌধুরী একসময় দেশে থাকাকালীন স্বনামধন্য ক্রীড়া সংগঠন ছিলেন। তাঁর অন্যান্য ভাইরা হলেন প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমদ চৌধুরী, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সাহিদ আহমদ চৌধুরী এবং সিলেটRead More
পেছনের কাতারে একা নামাজ পড়া যাবে কি?
ধর্ম ডেস্ক: আমি একদিন মসজিদে গিয়ে দেখি, ইমাম সাহেব রুকুতে আছেন। তাই আমি রাকাত পাওয়ার জন্য তাড়াহুড়া করে সামনের কাতারে ফাঁকা থাকা সত্ত্বেও পিছনের কাতারে একা দাঁড়িয়ে যাই। নামাজের পর একজন বললেন, এভাবে পেছনের কাতারে একা নামাজ পড়া মাকরুহ। তাই আমি জানতে চাচ্ছি, পিছনের কাতারে একা নামায পড়ার হুকুম কী? বিস্তারিত জানিয়ে উপকৃত করবেন। এই প্রশ্নের উত্তর হলো- সামনের কাতারে ফাঁকা থাকলে পেছনের কাতারে দাঁড়ানো মাকরুহে তাহরিমি। তবে যদি সামনের কাতারে জায়গা খালি না থাকে, তাহলে একাকী পেছনের কাতারে দাঁড়াতে পারবে। অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে সামনে ফাঁকা রেখে পিছনে একাকী দাঁড়ানোRead More
দারাজে চাকরির সুযোগ, বেতন ১৫০০০
চাকরী ডেস্ক: দারাজ বাংলাদেশ লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ডিএফআর বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদের নাম : দারাজ ফিল্ড রিপ্রেজেন্টেটিভ। পদের সংখ্যা : ২০ টি। আবেদন যোগ্যতা : এইচএসসি পাস। পদ সংশ্লিষ্ট বিষয়ে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে। প্রার্থীর বয়সসীমা ১৯-৩০ বছরের মধ্যে হতে হবে। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। মাইক্রোসফট অফিসের কাজে পারদর্শী হতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। ইন্টারপারসোনাল স্কিল, লিখিত ও মৌখিক যোগাযোগে দক্ষ হতে হবে। পদটিতেRead More
বড়লেখায় হত্যা চেষ্টা মামলায় ৪জন কারাগারে
নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় জমিজমা সংক্রান্ত পূর্ব-বিরোধের জেরে প্রতিপক্ষের জনৈক বদরুল ইসলামকে হত্যা চেষ্টা মামলায় দুই ভাতিজা ও নাতিসহ উপজেলার গজভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আপ্তাব আলীকে কারাগারে পাঠিছেন আদালত। বৃহস্পতিবার বড়লেখা সিনিয়র জুডিসিয়েল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হকের আদালতে জামিন নিতে হাজির হলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক আপ্তাব আলী, তার দুই ভাতিজা ইসলাম উদ্দিন, আলমাছ উদ্দিন ও নাতি সালা উদ্দিন মুন্না পূর্ব-বিরোধের জেরে পূর্ব পরিকল্পনা অনুযায়ি প্রতিবেশি আব্দুল আহাদের ছেলে বদরুল ইসলামকে চলিত বছরের ১২ ফেব্রুয়ারি মধ্যরাতে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।Read More
নামাজে হেসে ফেললে আবার নামাজ পড়তে হবে কি?
ধর্ম ডেস্ক: নামাজের মাঝে হালকা হেসে ফেললে নামাজ কি ভেঙে যাবে? মানে অট্টহাসিও নয়, আবার মুচকি হাসিও নয়। মুখ থেকে শব্দ হয়নি— কিন্তু শ্বাস বের হয়ে আসে হালকা জোরে। আর আমি নিজেও কোনো প্রকার শব্দ শুনতে পাইনি, কিন্তু শ্বাস বের হওয়ার শব্দ পেয়েছি। এই প্রশ্নের উত্তর হলো- নামাজ ভেঙে যাওয়ার অন্যতম কারণ হলো- নামাজে শব্দ করে হাসা ও কথা বলা। আর নামাজে শব্দ করে অট্টহাসি দিলে ওজুসহ ভেঙে যায়। (কানযুদ দাকায়েক : ১/১৪০) মুআবিয়া ইবনুল হাকাম আস সুলামি (রা.) নওমুসলিম অবস্থায় নামাজে কথা বললে— রাসুল (সা.) নামাজের পর তাকে বলেন,Read More
এমসি কলেজের ছাত্রীর পর এবার ছাত্রের মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক: সিলেটের এমসি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের সৌরভ দাশ রাহুল নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ মে) সকালে পাঠানটুলা গোয়াবাড়ি মোহনা আবাসিক এলাকার ২২ নং বাসার একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। সৌরভ দাশ রাহুল সুনামগঞ্জের দিরাই শাল্লা খেরুয়াল গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) মো. খালেদ মামুন। পুলিশ সূত্রে জানা যায়, সৌরভকে বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টা পর্যন্ত মোবাইল চালাতে দেখেন তার বাসায় থাকা অন্য সদস্যরা। এরপর রাতে যে যার মতো ঘুমিয়ে পড়েন। তাদের বাসারRead More
সিলেটে করোনার পর বন্যার ধাক্কা, হাজার কোটি টাকার ক্ষতি
বিদেশবার্তা২৪ ডেস্ক: প্রাণনাশী করোনা সিলেটে পুরো দুই বছর তান্ডব চালিয়েছে। এরপর ভাইরাসটি চলতি বছরের ফেব্রুয়ারি থেকে নিস্তেজ হতে শুরু করে। কোভিড-১৯ পরিস্থিতিতে অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়া সিলেটের মানুষ যখন কোমর সোজা করে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছেন, ঠিক তখনই প্রচন্ড ধাক্কা দিয়েছে আকস্মিক বন্যা। ভয়াল বন্যায় সিলেটের জনপদ ফের লন্ডভন্ড। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ এখন চরম বিপাকে। বিধ্বস্ত বাড়ি-ঘর সংস্কারের সামর্থ নেই, নেই একবেলা খেলে আরেক বেলা খাবারের ব্যবস্থা। সব মিলিয়ে বন্যার কারণে সিলেটে প্রায় এক হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এটি প্রাথমিক তথ্য। পানি পুরোপুরি নেমে যাওয়ার পর এRead More
বাংলাদেশ থেকে ডাক্তার, প্রকৌশলী-নার্স নিতে চায় সার্বিয়া: ড. মোমেন
বিদেশবার্তা২৪ ডেস্ক: কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসাবিহীন যাতায়াত এবং নিয়মিত ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বিষয়ে ২টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও সার্বিয়া। বুধবার (২৫ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ঢাকা সফররত সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী নিকোলা সেলাকোভিচের দ্বিপাক্ষিক বৈঠক শেষে ২ মন্ত্রী চুক্তি ২টি সই করেন। চুক্তি শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মোমেন ও সেলাকোভিচ। ড. মোমেন বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সাবেক যুগোস্লাভিয়ার নেতা মার্শাল টিটোর সময়ে আমাদের মধ্যে বন্ধুত্ব হয়। তাদের সঙ্গে আমাদের অকৃত্রিম সম্পর্ক ছিল। স্বাধীনতার স্বীকৃতিসহ জতিসংঘ সদস্যপদ পেতে তারাRead More
এমসির ছাত্রী হোস্টেলে তরুণীর লাশ: ‘রহস্য’ মোবাইল ফোনে!
নিউজ ডেস্ক: সিলেটের মুরারি চাঁদ (এমসি) কলেজের নতুন ছাত্রী হোস্টেল থেকে স্মৃতি রানী দাস (২০) নামের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে- স্মৃতি রানী আত্মহত্যা করেছেন। তবে আত্মহননের কারণ কী- সেটি এখনও বলতে পারছে না পুলিশ। পুলিশের বক্তব্য- স্মৃতি রানীর মোবাইল ফোন এ রহস্যের সমাধান করতে পারে। তবে সেটি লক করা। লক খোলার চেষ্টা চালাচ্ছে পুলিশ। নগরীর বালুচর ও টিলাগড়ের মধ্যবর্তী স্থানে ইঞ্জিনিয়ারিং কলেজে যাওয়ার রাস্তার মুখে এমসি কলেজের নতুন ছাত্রী হোস্টেল। বুধবার (২৫ মে) সকাল ১০টার দিকে এ হোস্টেলের চারতলার একটি কক্ষ থেকে স্মৃতিRead More


