editor
ডাকাত গুজবে আতঙ্ক, প্রমাণে লক্ষ টাকা পুরস্কার
নিউজ ডেস্ক: বন্যায় ভাসছে সিলেট ও সুনামগঞ্জের বিস্তীর্ণ এলাকা। টানা বৃষ্টি ও উজানের ঢলে ভাসছে পুরো অঞ্চল। এমন অবস্থায় শনিবার মধ্যরাতে ডাকাতের আক্রমণের গুজবে সয়লাব হয় সামাজিক মাধ্যম। নগরের অনেক এলাকার মসজিদের মাইকে এলাকাবাসীকে সতর্ক করার কথাও জানা যায়। তবে ডাকাতের আক্রমণের এই তথ্য গুজব বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ডাকাতির কোন প্রমাণ উপস্থাপন করতে পারলে এক লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বেচ্ছাসেবী সংস্থা আমারএমপির চেয়ারম্যান সুশান্ত দাস গুপ্ত। শনিবার (১৮ জুন) দিবাগত মধ্যরাতে নগরে ডাকাতের আতঙ্ক ছড়িয়ে পড়ে। নগরে বেশ কয়েকটি মসজিদের মাইকে বিভিন্ন এলাকায় ডাকাত প্রবেশের কথা জানিয়েRead More
বন্যার্তদের উদ্ধারে এবার মাঠে নামছে বিমানবাহিনী ও কোস্ট গার্ড
নিউজ ডেস্ক: সিলেটে দুর্গতদের উদ্ধারে এবার মাঠে নামছে বিমানবাহিনী ও কোস্ট গার্ড। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে সিলেট ও সুনামগঞ্জ। অন্তহীন দুর্ভোগ পোহাচ্ছেন বানভাসি মানুষেরা। নৌকা ও যোগাযোগের অভাবে প্লাবিত এলাকা ছেড়ে আসতেও পারছেন না। রয়েছে খাদ্যসঙ্কটও। এ অবস্থায় শুক্রবার থেকে বন্যা দুর্গতদের উদ্ধারে নামে সেনাবাহিনী। আর শনিবার সকাল থেকে উদ্ধার কাজে নেমছে নৌবাহিনী। এছাড়া বিমানবাহিনীর দুটি হেলিকাপ্টার ও কোস্টগার্ডের দুটি ডুবুলি দলও উদ্ধার কাজে যুক্ত হচ্ছে। এসব তথ্য জানিয়ে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, নৌবাহিনীর ৩৫ জনের একটি দল ইতমধ্যে কাজ শুরু করেছে। বিকেলে ৬০ জনেরRead More
সিলেট-সুনামগঞ্জে উদ্ধারকাজে নিয়োজিত সেনা কর্মকর্তাদের মোবাইল নাম্বার
নিউজ ডেস্ক: স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে সিলেট ও সুনামগঞ্জ। বানভাসি মানুষেরা অন্তহীন দুর্ভোগ পোহাচ্ছেন। নৌকা ও যোগাযোগের অভাবে প্লাবিত এলাকা ছেড়ে আসতেও পারছেন না। রয়েছে খাদ্যসঙ্কটও। এ অবস্থায় পানিবন্দি মানুষদের উদ্ধার ও দুর্যোগে সহায়তা প্রদানের লক্ষে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। শুক্রবার (১৭ জুন) দুপুরে দুর্গত এলাকার মানুষদের উদ্ধারে কাজ শুরু করে সেনাবাহিনী। শুধু সিলেটেই নয়, একই সাথে ওই বিশাল টিম সুনামগঞ্জের বন্যাদুর্গত মানুষদেরও পাশে দাঁড়িয়েছে। এদিকে, বানভাসি মানুষের প্রয়োজনে দুর্গত উপজেলাগুলোতে উদ্ধারকাজে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত টিম লিডারদের নাম ও মোবাইল নাম্বার তুলে ধরেছে র্যাব-৯। উদ্ধারকাজের দায়িত্বপ্রাপ্ত টিম লিডারগণ হলেন-Read More
সিলেটে বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন প্রধান প্রকৌশলী
নিউজ ডেস্ক: সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ স্টেশনটি চালু করতে মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সিলেট সিটি কর্পোরেশন, সেনাবাহিনী, ফায়ার ব্রিগেট, পুলিশ এবং বিদ্যুৎ বিভাগ শুক্রবার সারা দিন কাজ করে বন্যাকবলিত হওয়া ঠেকাতে প্রতিরক্ষা বাঁধ তৈরী করেছেন। তারা স্টেশনটি ভেতর থেকে বন্যার জমে থাকা পানি নিষ্কাশন করেছেন। এর প্রেক্ষিতে স্টেশনটির প্রধান প্রকৌশলী আব্দুল হক জানান, ইতোমধ্যে গ্যাস টার্বাইন চালু হয়েছে, মেয়র মহোদয়, সেনাবাহিনী, ফায়ার ব্রিগেট এবং প্রশাসনের সহায়তায় আমরা প্রতিরক্ষা বাঁধ নির্মাণ এবং বন্যার পানি নিষ্কাশন করতে সক্ষম হয়েছি। তিনি বলেন, এ অবস্থা অব্যাহত থাকলে সিলেটে সিলেটে বিদ্যুৎ সরবরাহ খুব শীর্ঘই স্বাভাবিকRead More
সিলেটের ৮০ শতাংশ পানির নিচে
নিউজ ডেস্ক: সিলেটে বন্যা দেশের আগের সব রেকর্ড ভেঙেছে। উজান থেকে আসা ঢলে বিভাগের ৮০ শতাংশ এলাকা এখন পানির নিচে। এর মধ্যে সুনামগঞ্জের ৯০ শতাংশ এলাকা ডুবে গেছে। বাকি তিন জেলার শহরের কিছু উঁচু স্থান, পাহাড়ি এলাকা এবং ভবন ছাড়া সবখানে এখন পানি। আগামী দুই দিনে এই পানি আরও বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, ১৯৯৮ সালের জুন মাসে সিলেট বিভাগে অনেকটা এমন বন্যা হয়েছিল। কিন্তু এর পর বেশির ভাগ বন্যা মূলত হাওর ও সুনামগঞ্জের নিম্নাঞ্চল পর্যন্ত সীমাবদ্ধ ছিল। ২০১৯ সালেRead More
সৌদি আরবে আরেক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
নিউজ ডেস্ক: হজ করতে সৌদি আরব গিয়ে আরও এক বাংলাদেশি ইন্তেকাল করেছেন (ইন্না … রাজিউন)। মারা যাওয়া হজযাত্রীর নাম নুরুল আমিন। তার বয়স হয়েছিল ৬৪ বছর। বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। তার পাসপোর্ট নম্বর ‘EF 0758006’। ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনাসংক্রান্ত পোর্টাল সূত্রে এই তথ্য জানা গেছে। নুরুল আমিন ১৬ জুন সৌদি আরবে মারা যান। তার মৃত্যুর কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। এ নিয়ে এবারের হজ মৌসুমে সৌদি আরবে দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। ১১ জুন সৌদি আরবে মৃত্যুবরণ করেন মো. জাহাঙ্গীর কবির নামে এক বাংলাদেশি হজযাত্রী। তার বয়স হয়েছিল ৫৯ বছর। তার বাড়িRead More
এবার হবিগঞ্জে বাড়ছে পানি
নিউজ ডেস্ক: দু’দিন ধরে ভারী বৃষ্টির কারণে হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। ডুবে গেছে সড়কগুলো। ফলে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটছে । এছাড়া কয়েকশ দোকান এবং বাড়িঘরেও পানি ঢুকে গেছে। হবিগঞ্জ শহরে অবস্থিত সার্কিট হাউজ, পানি উন্নয়ন বোর্ড (পাউবো), পুলিশ সুপারের (এসপি) বাস ভবন, জেলা প্রশাসকের (ডিসি) বাস ভবন এবং গণপূর্ত বিভাগের কার্যালয়ের ভেতর পানিতে থই থই। এ দপ্তরগুলোর কোনোটির ভেতরে হাঁটু সমান আবার কোনোটির ভেতরে উরু সমান পানি দেখা গেছে। স্থানীয়রা বলছেন, ভারী বৃষ্টি হলেই দীর্ঘ সময় ধরে পানি জমে থাকে পুরো হবিগঞ্জ শহরে। বাসাবাড়িতে পানি ঢুকে যায়।Read More
সিলেট বন্যা: তিনদিনের জন্য বন্ধ থাকবে ওসমানী বিমানবন্দর
নিউজ ডেস্ক: সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় সিলেট এমএজি আন্তর্জাতিক বিমানবন্দর তিনদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে বিমানবন্দরটিতে (শুক্রবার) থেকে তিনদিন কোন ধরণের ফ্লাইট ওঠানামা করবে না বলে জানিয়েছেন বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ। তিনি জানান, বিমানবন্দরের রানওয়ের কাছাকাছি বন্যার পানি চলে এসেছে। এছাড়া সিলেটজুড়ে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় তিনদিনের জন্য বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। সার্বিক পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেয় হবে।
বন্যার্তদের জন্য পররাষ্ট্রমন্ত্রীর উদ্যোগে আসছে ত্রাণ ও নগদ অর্থ
নিউজ ডেস্ক: সিলেটে ভয়াবহ রূপ নিয়েছে বন্যা। বন্যায় পানিবন্দি হয়ে পড়েছেন লাখো মানুষ। পানি বৃদ্ধি পেয়ে মূহুর্তের মধ্যে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বন্যার্তদের সহায়তায় নতুন করে আরও খাবার ও নগদ অর্থ বরাদ্দ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন। সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যোগাযোগ রাখছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। শুক্রবার (১৭ জুন) পররাষ্ট্রমন্ত্রী জানান, সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতি বিবেচনায় বন্যার্ত মানুষের মাঝে নগদ ২০ লক্ষ টাকা ও ৮ হাজার ব্যাগ শুকনো খাবার বরাদ্দ দিয়েছে ত্রাণ মন্ত্রণালয়। এর আগে সাড়ে তিনRead More
পানিবন্দি মানুষদের নিরাপদ আশ্রয়ে নিয়ে আসছেন সেনা সদস্যরা
স্টাফ রিপোর্ট: বন্যা কবলিত সিলেট ও সুনামগঞ্জ জেলায় উদ্ধার তৎপরতা শুরু করেছে সেনাবাহিনী। দুই জেলার ৮ উপজেলায় সেনাবাহিনীর ৯টি ইউনিট কাজ করছে। নৌকা দিয়ে বাড়িঘর থেকে পানিবন্দি মানুষদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয় আসছেন সেনা সদস্যরা। শুক্রবার দুপুর থেকে উদ্ধার কাজ শুরু হয়েছে। সিলেট সেনানিবাসের জিওসি মেজর জেনারেল হামিদুল হক গণমাধ্যমকে জানান, সিলেট ও সুনামগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এই পরিস্থিতিতে সিলেটের ৩ উপজেলা ও সুনামগঞ্জের ৫ উপজেলায় সেনাবাহিনী পানিবন্দি মানুষকে উদ্ধারসহ পাঁচটি কাজে তৎপরতা শুরু করেছে। সিলেটের উপজেলাগুলো হচ্ছে সদর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ, সুনামগঞ্জ জেলার সদর, দিরাই, ছাতক,Read More


