Main Menu

editor

 

সিলেটে সড়কে শতকোটি টাকার ক্ষতি, কাজ করছে সেনাবাহিনী ও সড়ক বিভাগ

নিউজ ডেস্ক: বন্যার পানি নামলেও এখন পর্যন্ত সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কে যান চলাচল শুরু হয়নি। তেলিখালে একটি সেতুতে ফাটল ধরেছে। দেবে গেছে কোম্পানীগঞ্জ থানা বাজার এলাকার আরেকটি সেতুর এপ্রোচ সড়ক। এতে ওই সড়ক দিয়ে বন্ধ রয়েছে যান চালচল। বুধবার থেকে ক্ষতিগ্রস্ত সেতুগুলো সংস্কারে কাজ করছে সেনাবাহিনী ও সড়ক বিভাগ। আজকের মধ্যে এই সড়কে যান চলাচল শুরু করার কথা জানিয়েছেন সড়ক বিভাগের কর্মকর্তারা। বন্যায় সিলেটে প্রায় ১২৫ কিলোমিটার সড়ক তলিয়ে গেছে; এতে ক্ষয়ক্ষতির পরিমাণ শতকোটি টাকা ছাড়িয়ে যাবে বলেও জানিয়েছেন তারা। সড়ক থেকে পানি নামলেও কোম্পানীগঞ্জ এখনও বিচ্ছিন্ন আছে জানিয়ে এই উপজেলা নির্বাহীRead More


ভয়াবহ বন্যা পরিস্থিতি: শাবির সব পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক: ভয়াবহ বন্যা পরিস্থিতি বিবেচনা করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান সব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগীয় প্রধানদের জরুরি মিটিং শেষে এক সিন্ডিকেট সভা এসিদ্ধান্ত নেয়া হয়। সিন্ডিকেট সভায় শিক্ষক-শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের চলমান সব পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জায়েদা শারমিন। তিনি বলেন, বুধবার বিকেলে উপাচার্য মহোদয়ের বিশ্ববিদ্যালয়ের সব বিভাগীয় প্রধানদের জরুরি সভা অনুষ্ঠিত হয়। এরপর রাতে সিন্ডিকেট সভায় সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতি বিবেচনা করেRead More


আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন প্রায় দেড় লাখ বন্যার্ত

নিউজ ডেস্ক: সিলেটে গত ২ দিনে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় ১ লাখ ২৫ হাজার ১৩১ জন বন্যার্ত বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে সিলেট জেলা প্রশাসন। এর ফলে চালু থাকা আশ্রয়কেন্দ্রের সংখ্যাও কমেছে ১৫টি। সিলেট জেলা প্রশাসনের দেওয়া বুধবারের এবং গত সোমবারের তথ্য পর্যালোচনা করে এ তথ্য জানা যায়। এ ছাড়া, সিলেটের বন্যাকবলিত এলাকাতে গিয়েও দেখা গেছে, বন্যার পানি অনেকটা কমে যাওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ। এমন কয়েকটি পরিবারের দেখা মেলে সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলার বর্নি এলাকায়। বন্যার পানি নামায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন তারা। এদিকে প্রায় ১০ দিন পরে সিলেটেRead More


সফল না ব্যর্থ জনগনই বলবে: অধ্যাপক রফিকুর রহমান

বিদেশবার্তা২৪ ডেস্ক: সফল না ব্যর্থ জনগনই বলবে: অধ্যাপক রফিকুর রহমান। আমি সফল না ব্যর্থ তা জনগন বলবে , আমাকে ৩ বার ওরাই নির্বাচিত করেছে , আমি চাই আমার এলাকাকে উন্নত করতে নাগরিকদের সকল সুজুগ সুবিদা দিতে , ধলাই বাঁধ আমার কাছে প্রথম এর পরে আমার এলাকায় যে ক্ষুদ্র ক্ষুদ্র জাতি গুষ্টি রয়েছে তাহাদের উন্নয়নের জন্য বাস্তব ভিত্তিক ভুমিকা এবং বেকার দের কর্ম সংস্তান করা।  এই লক্ষ্যেই আমি কাজ করে যাচ্ছি , আমাকে সহযোগিতা করুন এবং আপনাদের পরামর্শ দিয়ে দেশ সেবায় অংশ নিন। এই কথাগুলা বলছিলেন আমাকে অধ্যাপক জনাব রফিকুর রাহমানRead More


হাসপাতালে নবজাতক রেখে পালালেন বাবা-মা

নিউজ ডেস্ক: তিন দিনের এক মেয়ে নবজাতককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে রেখে পালিয়েছেন বাবা-মা। বুধবার (২২ জুন) দুপুর পৌনে ২টার দিকে জরুরি বিভাগের পাশ থেকে নবজাতক উদ্ধারের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন ঢামেকের আনসার প্লাটুন কমান্ডার (পিসি) আবদুর রউফ। তিনি বলেন, আমরা জানতে পারি দুপুরের দিকে সিটি স্ক্যান কক্ষের পাশে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি মেয়ে নবজাতককে ফেলে পালিয়ে যান স্বজনরা। পরে আমরা বিষয়টি হাসপাতালের পুলিশ ক্যাম্পে জানাই। আব্দুর রউফ বলেন, পাশে থাকা কয়েকজন জানিয়েছে ঘটনাস্থলে একজন পুরুষ ও এক নারী অনেকক্ষণ বসে ছিল। পরে তারা সুযোগ বুঝে নবজাতকটিকেRead More


সিলেটে নতুন সমস্যায় বানভাসিরা, মিলছে না দাফনের জায়গা

নিউজ ডেস্ক: স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা দেখছে সিলেট অঞ্চলের মানুষরা। চারিদিকে শুধু পানি আর পানি। উজানের ঢলের সঙ্গে বৃষ্টির পানি মিলে বানের প্রলয় ঘটিয়েছে সেখানের নদ-নদীগুলো। সিলেট বিভাগের ৮০ শতাংশ এলাকা এখন পানির নিচে। বন্যা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও মহাবিপর্যয়ের মধ্যে দিন কাটাচ্ছে লাখো মানুষ। নানা সংকটে জীবন হয়ে পড়েছে দুর্বিষহ। এরই মধ্যে নতুন এক সমস্যায় পড়েছে বন্যায় ক্ষতিগ্রস্থ সেখানকার মানুষজন। দাফনের জন্য এক টুকরো শুকনো মাটিও মিলছে না সিলেটের দূর্গত এলাকায়। কেউ মারা গেলে সেই লাশ দাফন করতে কবরের জায়গার জন্য ভেলায় ভাসিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে ছুটতেRead More


জৈন্তাপুরবাসীর পাশে ত্রাণ সহায়তা নিয়ে সিলেটের সার্ক কলেজ

নিউজ ডেস্ক: সিলেট নগরীর সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশ এর চেয়ারম্যান ওসমানীনগরের কৃতি সন্তান ইংল্যান্ড প্রবাসী আফাজুর রহমান এবং তাঁর ব্যবসায়িক পার্টনার সচ্চল ছালিক, নিজাম আলী ও অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠান এর উদ্যোগে, সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশ ও সার্ক ইন্টারন্যাশনাল স্কুলভ বাংলাদেশ এর যৌথ ব্যবস্থাপনায় সিলেটের জৈন্তাপুরের বানভাসি মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার (২২ জুন) জৈন্তাপুরের হরিপুর, হেমু, ভাটপাড়া, মাঝপাড়া, দত্তপাড়া, নয়াগ্রাম, হাকরগ্রাম, ভেলোপাড়া, কাইতগ্রাম, শিকারখাঁ ও লামা শ্যামপুর গ্রামের দুর্গত মানুষের বাড়ী বাড়ী গিয়ে এ ত্রাণ সামগ্রী পৌছিয়ে দেয়া হয়। ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সার্কRead More


সিলেটে যে ১০ দিন রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা

নিউজ ডেস্ক: বিদুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য সারাদেশে রাত ৮টার পর থেকে শপিং মল, মার্কেট, দোকান-পাট ও কাঁচাবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত সোমবার (২০ জুন) থেকে সরকারের এ নির্দেশনা বাস্তবায়িত হচ্ছে।   তবে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সিলেটসহ সারা দেশে আগামী ১ থেকে ১০ জুলাই- মোট ১০ দিন দোকানপাট, মার্কেট, বিপণিবিতান রাত ৮টার পরিবর্তে ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে ১০ জুলাইয়ের পর থেকে আবার রাত ৮টায় দোকানপাট বন্ধ হবে।   বুধবার (২২ জুন) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করাRead More


কাল থেকে চালু হচ্ছে সিলেট টু লন্ডন ফ্লাইট

নিউজ ডেস্ক: বন্যার কারণে সিলেট থেকে লন্ডনগামী সব ফ্লাইট বাতিল করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানবন্দরের রানওয়েতে বন্যার পানি চলে আসায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল।   কিন্তু (বুধবার) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে প্রস্তুত করা হয়েছে। আগামীকাল থেকে বিমান উঠা-নামা করতে পারবে বলে জানা গেছে।   তবে শুধু মাত্র আন্তর্জাতিক ফ্লাইট উঠা-নামা করবে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক-জনসংযোগ (জিএম-পিআর) তাহেরা খন্দকার। বুধবার (২২ জুন) রাত সাড়ে ৮টায় তিনি বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আগামীকাল থেকে শুধু আন্তর্জাতিক ফ্লাইট উঠা-নামা করবে। তবে অভ্যন্তরিন ফ্লাইট চালুর ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।   বেসামরিকRead More


ফের রেললাইনে পানি, সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্নের শঙ্কা

নিউজ ডেস্ক: কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার অধিকাংশ এলাকায় বন্যার পানি বাড়ছে। তাতে এখন গতি কমিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে পানি বাড়লে বা স্রোত বাড়লে ট্রেন চলাচল অব্যাহত রাখা যাবে কিনা তা আশঙ্কা রয়েছে রেল কর্তৃপক্ষ। সারাদেশের সাথে সিলেট অঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দাসহ সংশ্লিষ্টরা। গেল কয়েক দিন থেকে টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাকালুকি হাওরের তীরবর্তী কুলাউড়া,জুড়ী ও বড়লেখা উপজেলার অধিকাংশ এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। কম বেশি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এখনো অব্যাহতRead More