Main Menu

editor

 

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, গুলিবিদ্ধ ৫

নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে শরিফুল ইসলাম ভদু (২৪) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে এ ঘটনায় আরও অন্তত পাঁচ জন গুলিবিদ্ধ হয়ে গোপনে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নিহত শরিফুল ইসলাম ভদু জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের তাজ উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার শিংনগর সীমান্ত দিয়ে ১০-১২ জনের একটি দল গরু আনতে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং গতকাল মঙ্গলবার গভীর রাতে গরু নিয়ে ফেরার সময় ভারতের দৌলতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছুড়ে। এতে ৭২Read More


দক্ষিণ আফ্রিকায় স্ত্রী হত্যার দায়ে পলাতক স্বামী গ্রেপ্তার

নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশের লাইডেনবার্গে তালাবদ্ধ ঘর থেকে গৃহবধূ শান্তা ইসলাম (২২) ইসলামের রক্তাক্ত মরদেহ উদ্ধারের পর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। শান্তা ইসলামের আত্মীয় দক্ষিণ আফ্রিকা প্রবাসী পলাশ সিকদার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে জানান, সোমবার (২৯ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৫টার সময় একটি জঙ্গল থেকে সুমনকে গ্রেপ্তার করে লাইডেনবার্গ পুলিশ। লাইডেনবার্গে একটি ভাড়া বাসায় থাকতেন সুমন-শান্তা। ২৮ আগস্ট ওই বাসা থেকে শান্তার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। শান্তার দেশের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরের ফলপাড়া গ্রামে। সুমন মিয়ার বাড়ি একইRead More


স্পেনে কাতালোনীয়া আ.লীগের জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

নিউজ ডেস্ক: স্পেনে কাতালোনীয়া আ.লীগের জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কাতালোনীয়া আওয়ামী লীগের উদ্যোগে বার্সেলোনার স্থানীয় ৩০ আগস্ট এক হোটেল জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কাতালোনীয়া আওয়ামী লীগের আহ্বায়ক নুরা জামাল খোকনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক কাজী আমির হোসেন আমুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রিজভী আলম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোঃ আমির হোসেন। এরপর ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে নিহত জাতির পিতা বঙ্গবন্ধুRead More


‘রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিক ইস্যু’

নিউজ ডেস্ক: ‘রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিক ইস্যু’ রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের ইস্যু নয়, এটা আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন। এ সমস্যা সমাধানে দ্রুত আন্তর্জাতিক মহলের সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার (৩১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে সকাল ১১টায় ডিপ্লোমেটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ডিক্যাবের সভাপতি রেজাউল করিম লোটাস, সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিনসহ সংগঠনটির সদস্যরা। রাষ্ট্রদূত কিউন বলেন, ‘রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের ইস্যু নয়। এটা আঞ্চলিক ইস্যু। এটা অন্তর্জাতিকRead More


দেড় লাখ নিখোঁজ অভিবাসীর সন্ধানে রেডক্রস

নিউজ ডেস্ক: ইউরোপে অভিবাসনের পথে এবং ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে বিভিন্ন সময়ে নিখোঁজ হয়েছেন লাখো অভিবাসী। ভুক্তভোগীদের সন্ধান পাওয়া তাদের পরিবারের জন্য বেদনাদায়ক অগ্নিপরীক্ষা হয়ে দাঁড়ায়। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে নিখোঁজ অভিবাসীদের ব্যাপারে জানতে ইনফোমাইগ্রেন্টস কথা বলেছে আন্তজার্তিক রেডক্রস কমিটির লুসিল মারবুরের সাথে। প্রতি বছর কয়েক হাজার নিখোঁজ অভিবাসীদের শনাক্ত ও পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেয় আন্তর্জাতিক মানবিক সহায়তাকারী সংস্থা রেডক্রস। তাদের হিসাবে এখনও প্রায় দেড় লাখ মানুষ নিখোঁজ রয়েছেন যাদের সন্ধানে কাজ করে চলেছে সংস্থাটি। ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে ভূমধ্যসাগরসহ বিভিন্ন অভিবাসন পথে নিখোঁজ অভিবাসীদের বিষয়েRead More


দোয়ারাবাজার-ছাতক সড়কে লাখো মানুষের দূর্ভোগ

নিউজ ডেস্ক: দোয়ারাবাজার-ছাতক সড়কে লাখো মানুষের দূর্ভোগ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ব্রিটিশ থেকে নরসিংপুর হয়ে ছাতকে যাওয়ার সড়কটি যেন মৃত্যুর ফাঁদ। সড়কের বেহাল দশার কারনে ৫ টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ চরম দূর্ভোগ পোহাচ্ছেন। বছরের শুরুতেই ২১ কোটি টাকা ব্যায়ে সংস্কার কাজ শুরু হলেও কোন অগ্রগতি নেই কাজে। যদিও ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবী বন্যা আর মালামাল চুরি হওয়ার কারনে কাজের গতি কিছুটা ধীর। সড়কের এই খানাখন্দের চিত্রই বলে দেয় কতটা বিষফোঁড়া হয়ে দাড়িয়েছে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের ব্রিটিশ থেকে ছাতক যাওয়ার একমাত্র সড়ক। প্রায় এক যুগদরে ৫ টি ইউনিয়নের লক্ষাধিক মানুষের দূর্ভোগের কারনRead More


এসপি ফরিদকে অধিনায়ক হিসেবে র‍্যাবে পদায়ন

নিউজ ডেস্ক: এসপি ফরিদকে অধিনায়ক হিসেবে র‍্যাবে পদায়ন। সিলেট জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ফরিদ উদ্দিনকে র‍্যাপিড আ্যকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অধিনায়ক হিসেবে পদায়ন করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা একটি প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস। আদেশে বলা হয়, এর আগে ১৩ জুলাই মোহাম্মদ ফরিদ উদ্দিনকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার পদে বদলির আদেশ বাতিল করা হলো। আদেশে আরও দুই কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। তারা হলেন-বরিশালের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. আকতার হোসেনকেRead More


আবারও ফেসবুকে উসকানিমূলক পোস্ট, সেই ঝুমন গ্রেফতার

নিউজ ডেস্ক: দীর্ঘ দিন কারাগারে থাকার পর জামিনে বেরিয়ে আবারও ফেসবুকে উসকানিমূলক পোস্ট শেয়ার করেছেন সুনামগঞ্জের শাল্লা উপজেলার সেই আলোচিত ও সমালোচিত ঝুমন দাস। এনিয়ে এলাকায় চরম উত্তেজনা দেখা দিলে তাকে গ্রেফতার করেছে শাল্লা থানা পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের পর শাল্লা থানার এসআই সুমনুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলা নাম্বার ৬, তারিখ ৩০.০৮.২০২২। শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেসবুকে একটি উসকানিমূলক পোস্ট শেয়ার করেছিলেন। সে কারণে নোয়াগাঁও গ্রামে উত্তেজনা দেখা দিলে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এর পর গতকাল তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদRead More


দুবাইয়ে বাংলাদেশি মালিকানাধীন ফুডস্টাপ ট্রেডিং উদ্বোধন

বিদেশবার্তা২৪ ডেস্ক: দুবাইয়ে বাংলাদেশি মালিকানাধীন ফুডস্টাপ ট্রেডিং উদ্বোধন সংযুক্ত আরব আমিরাতের শ্রম ও বাণিজ্য খাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে বাংলাদেশী ব্যবসায়ীরা। মধ্যপ্রাচ্যের এই দেশটি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সম্ভাবনাময়ী হওয়ায় বিনিয়োগ বাড়াচ্ছে তারা। সেই সঙ্গে তৈরি হচ্ছে বাংলাদেশি পণ্যের চাহিদা। যে কারণে নিজেদের অবস্থান তৈরিতে নিত্য নতুন ব্যবসা প্রতিষ্ঠান চালু করছে ব্যবসায়ীরা। গত শুক্রবার (২৬ আগস্ট) দুবাই রাশেদিয়ায় বাংলাদেশি মালিকানীন মহিনউদ্দিন ফুডস্টাপ ট্রেডিং এর উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুবাই বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এস এম কামাল। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যাবস্থাপনা পরিচালক নাজিম উদ্দিন, পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন,Read More


গ্রিসের কৃষি খামারে বাংলাদেশি শ্রমিকদের দাসজীবন

বিদেশবার্তা২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক দক্ষিণ আফ্রিকায় তালাবদ্ধ ঘর থেকে এক বাংলাদেশি গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। মৃত ওই গৃহবধূর নাম শান্তা ইসলাম (২২)। তাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। রবিবার বাংলাদেশ সময় রাত ১টার দিকে ওই গৃহবধূর স্বামী সুমন মিয়া তাঁকে হত্যা করে পালিয়ে যায় বলে জানা গেছে। নিহত শান্তা ইসলাম টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের আব্দুস ছালাম শিকদারের মেয়ে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের পার্শ্ববর্তী বাসাইল উপজেলার কাঞ্চনপুর দক্ষিণপাড়া গ্রামের খোকা মাস্টারের ছেলে সুমনRead More