Main Menu

editor

 

লিভার সুস্থ রাখার গুরুত্বপূর্ণ উপদেশ

লে. কর্নেল ডা. নাসির উদ্দিন আহমদ: লিভার মানবদেহের অভ্যন্তরে সবচেয়ে বড় অঙ্গ। মানব শরীরের জন্য পাঁচ শতাধিক কাজ সম্পাদিত হয় এখানে। শরীরের জন্য সমুদয় বিপাকক্রিয়া সম্পাদিত হয় এ অঙ্গে। শর্করা, ভিটামিন, খনিজ লবণ জমা থাকে এখানে। শরীরের প্রয়োজনীয় নানা ধরনের আমিষ সংশ্লেষিত হয় যকৃত থেকে। রক্ত জমাট বাঁধার উপাদান, ইউরিয়া, বিলিরুবিন, পিত্তরস, প্রাণরসের বাহক আমিষ, শারীরবৃত্তীয় কাজে প্রয়োজনীয় অসংখ্য রাসায়নিক উপাদান সংশ্লেষিত হয় যকৃত থেকেই। তাই এ অঙ্গটি সুস্থ রাখা জরুরি। লিভার সুস্থ রাখতে হলে করণীয়- চিনি থেকে দূরে থাকুন : চিনি শুধু দাঁতের ক্ষতি করে না, লিভারের জন্যও ক্ষতিকর।Read More


পার্লামেন্টে প্রথমদিনেই সঙ্গিনীকে প্রেমের প্রস্তাব দিলেন এমপি

নিউজ ডেস্ক: ব্যস্ত পার্লামেন্ট কক্ষে মন দেয়া-নেয়ার সাক্ষী থাকলো অস্ট্রেলিয়া। ভিক্টোরিয়ার একজন রাজনীতিবিদ সংসদের ব্যস্ত সময়সূচীর মধ্যে তার সঙ্গীকে প্রেমের প্রস্তাব দিয়েছেন। ভিক্টোরিয়ান লেবার এমপি নাথান ল্যামবার্ট তার সঙ্গী নোয়া এরলিচকে সংসদে বলেছেন , আমি মনে করি এবার আমাদের বিয়ে করা উচিত। এর পরই পার্লামেন্ট কক্ষ করতালিতে সরগরম হয়ে ওঠে। এবিসি নিউজ ভিডিওটি শেয়ার করার পর মানুষের মন জয় করে নেয়। এরপর রসিক ল্যামবার্টের মন্তব্য- আমি এই মুহূর্তে আংটিটা আনিনি। কেননা এখানে কোনও ‘প্রপস’ আনার অনুমতি নেই। কিন্তু এই মুহূর্তে এটি নিরাপদ জায়গায় রাখা আছে। রাতে ছেলেমেয়ে ঘুমিয়ে পড়ার পরRead More


ঢাকা পৌঁছেছে আর্জেন্টিনা দল

নিউজ ডেস্ক: আগামী ১৩ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আয়োজিত এ টুর্নামেন্টে অংশ নিতে ঢাকা পৌঁছেছে আর্জেন্টিনা কাবাডি দল। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ আমেরিকার কাবাডি দলটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। এ নিয়ে তৃতীয়বারের মতো আন্তর্জাতিক এই কাবাডি টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ। এর আগে ২০২১ ও ২০২২ সালে অনুষ্ঠিত হয়েছে। প্রথম দুই আসরে ৮টি করে দেশ অংশ নেয়। তবে এবার ১২টি দেশ অংশ নিচ্ছে। স্বাগতিক বাংলাদেশসহ, শ্রীলংকা, নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, ইরাক,Read More


দাম্পত্য জীবনে অন্যের হস্তক্ষেপ ক্ষতিকর

মুফতি ইবরাহিম সুলতান: দাম্পত্য জীবন হলো একটি মজবুত ও দীর্ঘস্থায়ী সম্পর্ক। সুখী দাম্পত্য জীবন মানুষের সামাজিক ও ধর্মীয় জীবনে যথেষ্ট প্রভাব ফেলে। তাই স্বামী-স্ত্রীর সম্পর্ক সুন্দর রাখতে ইসলাম যথেষ্ট গুরুত্বারোপ করেছে। কিন্তু আমাদের সামাজে কিছু লোকের দুষ্ট প্ররোচনায় বিভিন্ন পরিবার ও দাম্পত্য জীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যার অন্যতম একটি কারণ স্বামী-স্ত্রীর মাঝে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ। আরবিতে যাকে তাখবিব বলে। তাখবিব বলা হয়, স্বামী-স্ত্রীর মাঝে সম্পর্ক নষ্ট করার ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ। আর এ অনুপ্রবেশকারীদের চরিত্র হচ্ছে, তারা আন্তরিক, স্নেহশীল ও পরম হিতাকাঙ্ক্ষীরূপে তাদের মাঝে আত্মপ্রকাশ করে থাকে। তারা কখনো গল্পচ্ছলেRead More


সিলেটে সমসাময়িক সাংবাদিকতা ও ডিজিটাল প্ল্যাটফর্ম শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ১১ মার্চ

নিউজ ডেস্ক: সিলেট লেখক ফোরামের উদ্যোগে ‘‘সমসাময়িক সাংবাদিকতা ও ডিজিটাল প্ল্যাটফর্ম’’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা ১১ মার্চ শনিবার বেলা ১১ টা থেকে সিলেট শহরের মিরের ময়দানস্থ ফারমিস গার্ডেন এর কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সাংবাদিক ইউনিয়ন (এসইউজে), ব্যুরো চিফ, দৈনিক কালবেলা সিলেট ব্যুরো লিয়াকত শাহ ফরিদী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন প্রথম আলো নর্থ আমেরিকা স্পেশাল করেসপন্ডেন্ট জুয়েল সাদত। কর্মশালায় যোগদান করতে আগ্রহীদের ১১ মার্চ সকাল ১০টার মধ্যে ০১৭১৮৫০৮১২২ মোবাইল নং এ যোগাযোগ করে নাম তালিকাভুক্তির জন্য ফোরামের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।


আল্লাহর নির্দেশ মেনে জীবনযাপন আবশ্যক যে কারণে

মুফতি তাকি উসমানি: আল্লাহর বান্দা হিসেবে মানুষের উচিত রবের নির্দেশ বিনা বাক্য ব্যয়ে মেনে নেওয়া। নিজের ইচ্ছের ওপর আল্লাহর আদেশকে প্রাধান্য দেওয়া। বান্দা হওয়ার উদ্দেশ্য এটা নয় যে, মানুষ নিজের শখ পূরণ করবে। কারো শখ থাকে আলেম হওয়া আবার কারো মুফতি হওয়া। কিন্তু এই শখ পুরো করার নাম দ্বীন না। এই শখ পুরা করা বন্দেগী না। বন্দেগী হল, যে সময় যে নির্দেশ সে সময় সেটা পালন করা। তাবলীগের শখ হল। তাবলীগে বের হওয়া অনেক বড় সওয়াবের কাজ। কিন্তু কারো হক নষ্ট করে তাবলীগে বের হওয়া গোনাহ। পরিবারের হক নষ্ট করেRead More


বৃহত্তর সিলেট সামাজিক ও সাস্কৃতিক কমিউনিটি বার্লিন’র অভিষেক

বিদেশবার্তা২৪ ডেস্ক: বার্লিন তথা জার্মানিতে বসবাসরত সকল প্রবাসীদের সুখে-দুঃখে ও দেশের ঐতিহ্য ও সংস্কতির ধারা ধরে রাখতে শুদ্ধ ৭ই মার্চে যাত্রা শুরু করেছে “বৃহত্তর সিলেট সামাজিক ও সাংস্কৃতিক কমিউনিটি বার্লিন” নামে একটি সংগঠন। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী বার্লিনের নয়াকোলন’র একটি মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়। নগরীতে বসবাসরত সিলেটের সিনিয়র প্রবাসী উপদেষ্টামন্ডলী ও অন্যান্য প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মতিক্রমে সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুর রহমান শহীদ, সহ-সভাপতি আব্দুল হান্নান রুহেল, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সহ সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন মামুন, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তফা মিয়া, কোষাধ্যক্ষRead More


বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়ার নির্বাচন ১২ই মার্চ

বিদেশবার্তা২৪ ডেস্ক: পেনসিলভেনিয়ার সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়ার নির্বাচন আগামী ১২ই মার্চ রবিবার অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে দু’টি প্যানেল প্রতিদ্বন্দ্বীতা করছে। সর্বমোট ১৯টি পদের বিপরিতে টিপু-শামীম-বাবু-মিঠু পরিষদ থেকে ১৯জন প্রার্থী ও ৫জন নির্বাচন কমিশনার সহ সর্বমোট ২৪জন এবং মাহবুব-সরওয়ার-ইউনুস-মহিউদ্দিন পরিষদ থেকে ১৮ জন প্রার্থী ও ৫জন নির্বাচন কমিশনারসহ সর্বমোট ২৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। সহকারী সাধারন সম্পাদক পদে মাহবুব-মহিউদ্দিন পরিষদ থেকে কোন প্রার্থী না থাকায় টিপু-মিঠু পরিষদের প্রার্থী সাইদুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচত হয়েছেন। আশা করা হচ্ছে সর্বমোট ৪২১টি ভোটারের সক্রিয় অংশগ্রহন করার মাধ্যমে এইবারের নির্বাচনটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ এবংRead More


রোহিঙ্গাদের জন্য আরও ২৬ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের

বিদেশবার্তা২৪ ডেস্ক: বাংলাদেশসহ এশিয়ার অন্যত্র বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২৬ মিলিয়ন মার্কিন ডলারের নতুন মানবিক সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার (৭ মার্চ) নতুন এই সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয়। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমার থেকে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে পালিয়ে আসে। রোহিঙ্গা এই শরণার্থী সংকট সাম্প্রতিক ইতিহাসে সৃষ্ট সবচেয়ে বড়, দ্রুততম বৃদ্ধি পাওয়া সংকটগুলোর একটি। রোহিঙ্গারা প্রধানত মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠী এবং ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল তারা। প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসার পর থেকে রোহিঙ্গারা সেখানে বিস্তীর্ণ শরণার্থীRead More


আমিরাত প্রবাসীদের এনআইডি করতে গুণতে হবে ৫০ দিরহাম

বিদেশবার্তা২৪ ডেস্ক: রেমিট্যান্স যোদ্ধাদের প্রবাসে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করতে ৫০ দিরহাম ফি নেওয়ার প্রস্তাব দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাস। যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৪৫৬ টাকা। প্রথমবারের মতো বিদেশে থেকেই এনআইডি করার সুযোগ পাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা। এনআইডি করার এ সুযোগ পাবেন একমাত্র বৈধভাবে বসবাসরত বাংলাদেশিরাই। জানা গেছে, সম্প্রতি ‘সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশীদের ভোটার নিবন্ধনপূর্বক জাতীয় পরিচয়পত্র প্রদান’ বিষয়ে ‘জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির প্রয়োগ কমিটির’ সভায় এমন প্রস্তাবের বিষয়টি তুলে ধরা হয়। আবুধাবিস্থ বাংলাদেশি দূতাবাস নির্বাচন কমিশনকে এমন প্রস্তাব দিয়েছে। সভায় কমিটিরRead More