Main Menu

editor

 

রোজা কবে শুরু, জানা যাবে কাল

নিউজ ডেস্ক: পবিত্র রমজান মাস কবে থেকে শুরু হবে, তা জানা যাবে আগামীকাল বুধবার (২২ মার্চ) সন্ধ্যায়। বাদ-মাগরিব সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ও কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান। মঙ্গলবার (২১ মার্চ) সকালে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন গণমাধ্যমকে এ তথ্য জানান। বুধবার সন্ধ্যায় হিজরি ১৪৪৪ সনের রমজান মাসের চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে রমজান মাস গণনা শুরু হবে ও মুসলমানরা রোজা রাখবেন। সে ক্ষেত্রে বুধবার রাতেই এশার নামাজের পর তারাবি নামাজRead More


বাংলাদেশ থেকে নিরাপত্তাকর্মী-গৃহকর্মী নিতে চায় মালয়েশিয়া

নিউজ ডেস্ক: বাংলাদেশি অভিবাসীদের জন্য মালয়েশিয়ায় নতুন করে দুটি খাত তৈরি হতে পারে। একটি হলো নিরাপত্তাকর্মী, অন্যটি গৃহকর্মী। এ দুই খাতে কর্মী নেওয়ার বিষয়ে মালয়েশিয়া সরকার আগ্রহ প্রকাশ করেছে। গতকাল সোমবার দুই দেশের ওয়ার্কিং গ্রুপের ভার্চুয়ালি বৈঠক শেষে এ কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আহমেদ মুনিরুছ সালেহীন। সচিব বলেন, ‘মালয়েশিয়া বাংলাদেশ থেকে নিরাপত্তাকর্মী নেবে। পাশাপাশি গৃহকর্মী নেওয়ার বিষয় আগ্রহ প্রকাশ করেছে। আমরা প্রথমটিতে খুবই উৎসাহিত। আর গৃহকর্মী নেওয়ার বিষয়ে জানিয়েছি, এ বিষয়ে বিস্তারিত আলাপ করে তাদের জানাব। তাদের বলেছি, তারা যেন এ বিষয়ে পুরো প্রক্রিয়াটিRead More


হার্ভার্ডে বাংলাদেশ এগিয়ে যাওয়ার গল্প বললেন পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক: বাংলাদেশের অর্জন, চ্যালেঞ্জ এবং এগিয়ে যাওয়ার পথ শীর্ষক এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। স্থানীয় সময় সোমবার (২০ মার্চ) হার্ভার্ড ইউনিভার্সিটির কেনেডি স্কুলের অ্যাশ সেন্টারে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বাংলাদেশের অর্জন, চ্যালেঞ্জ এবং এগিয়ে যাওয়ার পথ নিয়ে আলোচনা করেন ফ্যাকাল্টি সদস্য, গবেষকসহ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। কেনেডি স্কুলের সাবেক ছাত্ররাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি নীতিনির্ধারক, শিক্ষাবিদ এবং বিশেষজ্ঞদের জন্য অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য, বর্তমানে যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হচ্ছে এবং এটির প্রতিশ্রুতি নিয়ে আলোচনায় যুক্ত হওয়ার জন্য একটি অনন্য সুযোগ প্রদান করেছে।Read More


পর্তুগালে বৈধ হয়েছেন ১৭ হাজারেরও বেশি বাংলাদেশি

নিউজ ডেস্ক: দ্রুত বৈধতা পেতে সাম্প্রতিক বছরগুলোতে পর্তুগালকে বেছে নিচ্ছেন দক্ষিণ এশীয় অভিবাসনপ্রত্যাশীরা। দেশটির ইমিগ্রেশন অ্যান্ড বর্ডার সার্ভিস ইনফোমাইগ্রেন্টসকে জানিয়েছে, গত বছর পর্তুগালে বৈধতা পেয়েছেন ১৭ হজার ১৬৯ জন বাংলাদেশি। যা আগের বছরের তুলনায় প্রায় ৬৪ শতাংশ বেশি। পর্তুগালে বৈধতা প্রাপ্তির ক্ষেত্রে শীর্ষে আছে ভারত ও নেপালের নাগরিকেরা। বিগত কয়েক বছর ধরে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীদের অন্যতম প্রিয় গন্তব্য হয়ে উঠেছে পর্তুগাল। একটি নির্দিষ্ট কাজের চুক্তির শর্ত পূরণ করে কয়েক বছরের মধ্যে নিয়মিত হওয়ার সুযোগ আছে দেশটিতে৷ ফলে অনিয়মিত অভিবাসীরা ভিড় বেড়েছে দেশটিতে৷ তবে আবাসন সংকট, ইইউরRead More


সৌদিতে ট্যাংকার বিস্ফোরণে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক: জ্বালানি ট্যাংক বিস্ফোরণে সৌদি আরবের দাম্মাম শহরে ফরিদ আহমদ নামে ৩৬ বছর বয়সের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃত ফরিদের পিতার নাম মোহাম্মদ আবতাবুজ্জামান এবং মাতার নাম লায়লী বেগম। মৃত ফরিদ উদ্দিন বাংলাদেশের ময়মনসিংহ জেলার ক্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের ধলা গ্রামের বাসিন্দা ছিলেন। সৌদি আরবের নির্ভরযোগ্য সূত্রে জানা যায় যে, মৃত ফরিদ আহমদ পেশায় একজন ডেনটিং মিস্ত্রী ছিলেন। গত ১২ই মার্চ ২০২৩ তারিখে তার নিয়োগকারী প্রতিষ্ঠানের অভ্যন্তরে খালি তেলের ট্যাংকার এ অতিরিক্ত বাতাসের চাপে বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে স্থানীয় আইন শৃংখলা সংস্থা তদন্ত করছে। বিস্ফোরণে ছিন্নভিন্নRead More


বাংলায় যেভাবে সেহেরি, ইফতার, তারাবিহ ও রোজার নিয়ত করবেন

ধর্ম ডেস্ক: রোজা বলা হয়, সুবহে সাদিক থেকে সূযার্স্ত পর্যন্ত পানাহার, স্ত্রী সঙ্গম এবং জাতীয় কাজ থেকে নিজেকে বিরত রাখা। রোজা শুরুর আগে প্রত্যেক মুসলমান সেহরি খেয়ে থাকেন এবং রোজা ভাঙ্গার সময় ইফতার করেন। এর পাশাপাশি রোজার দিনের বিশেষ ইবাদত হলো রাতের তারাবি নামাজ। রমজানের রোজা পালনের জন্য এই আমলগুলোর প্রত্যেকটি গুরুত্বপূর্ণ। এর জন্য বিশেষ নিয়ত ও দোয়া রয়েছে। এখানে সেহেরি, ইফতার, তারাবিহ, রোজার নিয়ত ও দোয়াগুলো তুলে ধরা হলো- সেহরির নিয়ত সেহরির আলাদা কোনও নিয়ত বা দোয়া নেই। কারণ, সেহরি মানে শেষ রাতের খাবার। আর সেহরি শব্দের অর্থ ভোরেরRead More


এন আরবি ওয়ার্ল্ড’র নবনির্বাচিত সভাপতি সাহেদুজ্জামান টরিক

বিদেশবার্তা২৪ ডেস্ক: সারা বিশ্বে অনাবাসিক বাংলাদেশীদের সবচেয়ে বড় সংগঠন (NRB world organisation)। এই সংগঠনের সাথে যুক্ত রয়েছে পৃথিবীর ৫০টিরও বেশি দেশের প্রবাসীরা। যারা এই সংগঠনের মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। পৃথিবীর প্রতিটি দেশ থেকে সদস্য অন্তর্ভুক্ত হচ্ছে। এখন পর্যন্ত তিন হাজারের বেশি সদস্য হয়েছে যার পরিমান ক্রমাগত বেড়েই চলেছে। আগামী তিন বছরের জন্য ১০১ সদস্যের কমিটিতে সিঙ্গাপুর বিজনেস চেম্বার বিডিচ্যেমের সভাপতি সাহেদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাহেদুজ্জামান টরিককে এই সংগঠনের সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। শনিবার এন আরবি ওয়ার্ল্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন কমিটি প্রকাশ করা হয়েছে, কমিটির সাধারনRead More


রোমে বঙ্গবন্ধুর ১০৩-তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন

বিদেশবার্তা২৪ ডেস্ক: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু “১০৩-তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০২৩” উদযাপন করেছে রোমে বাংলাদেশ দূতাবাস। এই বিশেষ দিনে দূতাবাস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের মধ্যে প্রথম পর্বে ছিল সকাল ৮.০০ টায় দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান কতৃক জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবকঅর্পণ, জাতির পিতা ও মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন, দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ, বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা ও দোয়া ও মোনাজাত করা হয়। রাষ্ট্রদূতRead More


অসুস্থ সেলিম হাওলাদারকে দেখতে হাসপাতালে প্রবাসী ব্যবসায়ীরা

বিদেশবার্তা২৪ ডেস্ক: ব্রেইন স্ট্রোক এমনই গু’রুতর একটি সমস্যা, যার কারণে একটি জীবনকে পুরো অন্ধকারের দিকে নিয়ে যেতে পারে। উচ্চবিত্তের রোগ হিসেবে এর পরিচিতি থাকলেও মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের জন্য তা শারীরিক ও মানসিক কষ্টের পাশাপাশি আর্থিক কষ্টেরও কারণ হয়ে দাঁড়ায়। এসময় এদের পাশে থেকে সহযোগিতা করাই মানুষের ধর্ম হওয়া উচিত। একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে যদি একটি জীবন বাঁচে, একজন মানুষ বাঁচার স্বপ্ন দেখে তাতেই হয়তো জীবনের সার্থকতা খুঁজে পাওয়া সম্ভব। তাই আসুন প্রবাসে ভাগ্য পরিবর্তনের আশায় ৬ বছর পূর্বে মালদ্বীপে পাড়ি জমানো অবৈধ কর্মী ঝালকাঠি জেলার, কাটুলিয়া উপজেলার, লেবুRead More


রমজানে গুনাহ থেকে বেঁচে থাকা জরুরি যে কারণে

ধর্ম ডেস্ক: রমজান মাস তাকওয়া অজর্ন ও পূণ্য লাভের মাস। এ মাসের উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তায়ালা বলেছেন, ‘হে মুমিনরা! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর, যেন তোমরা তাকওয়া (আল্লাহভীতি) অর্জন করতে পারো।’ (সুরা : বাকারা, আয়াত : ১৮৩) আর আল্লাহভীতির মূলকথা হলো গুনাহ ও পাপ থেকে বেঁচে থাকা। এ জন্যই রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি মিথ্যা বলা ও তদনুযায়ী আমল করা বর্জন করেনি, তার এই পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই।’ (সহিহ বুখারি, হাদিস : ১৮০৪) অপর হাদিসে এসেছে, ‘অনেক রোজাদারRead More