Main Menu

editor

 

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

বিদেশবার্তা ডেস্ক: পর্তুগালে বসবাসরত বাংলা মিডিয়ার সংবাদ মাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের নিবন্ধিত সংগঠন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের ২০২৩/২৪ সালের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৫ জুন) লিসবনের স্থানীয় একটি রেস্তেরাঁয় সংগঠনের কার্যনির্বাহী কমিটির এক সাধারণ সভায় সদ্য সাবেক সভাপতি ফরিদ আহমেদ পাটোয়ারীর সভাপতিত্বে প্রথমেই সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন করা তিনটির কোনো পদে একাধিক প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় রাসেল আহম্মেদ সভাপতি, শহিদ আহমদ সাধারণ সম্পাদক ও শাহ মোহাম্মদ তানভীর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। পরে সবার মতামত ও পরামর্শে ১৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সংগঠনের উপদেষ্টাRead More


শিশুকে খতনা করার সঠিক সময় কখন?

ধর্ম ডেস্ক: ইসলামি বিধানে খতনা একটি গুরুত্বপূর্ণ সুন্নত। এটি ইসলামের মৌলিক নিদর্শনের অন্তর্ভুক্ত। হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিতরাত (তথা নবীদের সা. সুন্নত) পাঁচটি- খতনা করা, নাভীর নিচের পশম পরিষ্কার করা, বগলের পশম উঠানো, মোঁচ ছোট করা এবং নখ কাটা। -(সহিহ বোখারি, হাদিস, ৬২৯৭) শারীরিকভাবে শক্ত-সামর্থ্যবান হওয়ার পরই সুবিধাজনক সময়ে ছেলে শিশুদের খতনা করিয়ে দেওয়া অভিভাবকের দায়িত্ব। আর কোনো কারণে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে যদি খতনা না করা হয় অথবা বয়স্ক হওয়ার পর কেউ ইসলাম গ্রহণ করে তাহলেও তার খতনা করা জরুরি। ইবনে শিহাব যুহরী রহ. বলেন, কোনো ব্যক্তিRead More


যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রলীগনেতা আশরাফুল দুলাল সংবর্ধিত

নিউজ ডেস্ক: আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে যুক্তরাজ্যে বসবাসকারী শত শত প্রবাসী সিলেটে আগমন অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক নেতা বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী ১৮নং ওয়ার্ডের কৃতি সন্তান আশরাফুল ওয়াহিদ দুলাল মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নৌকার পক্ষে কাজ করার জন্য সিলেট এসেছেন। আজ বুধবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছলে তাকে সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো নাঈম আহমদের নেতৃত্বে ছাত্রলীগের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। পরে মোটর শোভাযাত্রা সহকারে ১৮নং ওয়ার্ড প্রদক্ষিণ শেষে তার বাসভবনে গিয়ে শোভাযাত্রা শেষ হয়। পরেRead More


প্রাপ্তবয়স্ক সন্তানের বিয়ের ক্ষেত্রে মা-বাবার করণীয়

ধর্ম ডেস্ক: সন্তানকে যথাযথ প্রতিপালন করা মা-বাবার অপরিহার্য কর্তব্য। সন্তানের জীবনের নিরাপত্তা, শিক্ষা, চিকিৎসা, রোগমুক্ত রাখা স্বাস্থ্যবান হিসেবে গড়ে তোলা এবং জীবনের উন্নতি ও বিকাশকল্পে যথাসাধ্য প্রচেষ্টা চালানো মা-বাবার কর্তব্য। মা-বাবার অন্যতম দায়িত্ব হলো সন্তানকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নামাজ, রোজা, কোরআন তিলাওয়াত, জিকির-আজকার, তাসবিহ-তাহলিল ইত্যাদি ইবাদতে অভ্যস্ত করা। তাছাড়া পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, অপরকে সালাম দেওয়া এবং সুন্নত তরিকা মোতাবেক চলার প্রশিক্ষণ দেওয়া। মহানবী (সা.) বলেছেন, যখন তোমাদের সন্তানের বয়স সাত বছর হয়, তখন নামাজ পড়ার তাগিদ দাও এবং যখন ১০ বছর বয়সে উপনীত হয় তখন নামাজ পড়ার জন্য শাসন করো।Read More


বিয়ানীবাজারে ‘শেওলা স্থলবন্দর’ উদ্বোধন

নিউজ ডেস্ক: স্থলপথে আমদানি-রপ্তানি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আওতায় সিলেটের বিয়ানীবাজারে ‘শেওলা স্থলবন্দর’ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ জুন) বিকেলে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বন্দরটি উদ্বোধন করেন। এ উপলক্ষে এক সুধী সমাবেশে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন হচ্ছে। দেশের উন্নয়ন দেখে অনেকের গাত্রদাহ হচ্ছে। বিএনপির হাঁসফাঁস শুরু হয়েছে। তারা একবার আমেরিকা যায়, আরেকবার বিভিন্ন দূতাবাসে যায়। বিভিন্ন দূতাবাস গিয়ে কোনো লাভ হবে না। বিএনপি যতই হাঁসফাঁস করুক না কেন, কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষ নিশ্চিত করবে আগামীদিনে কে ক্ষমতায় যাবে। আওয়ামী লীগ দেশেরRead More


সিলেটে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ: নিহত বেড়ে ১৫

নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। বুধবার (৭ জুন) ভোর সাড়ে ৫টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার নাজির বাজার এলাকার কুতুবপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১৪ জনের নাম জানা গেছে। নিহতরা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মো. সি‌জিল মিয়া (৫৫), এক‌লিম মিয়া (৫৫), হা‌রিছ মিয়া (৬৫), সৌরভ ‌মিয়া (২৭), সাজেদুর (৬০), বাদশা মিয়া (৩০), সাধু মিয়া (৫০), রশিদ মিয়া (৫০) ও মেহের (২৫); সুনামগঞ্জের শা‌ন্তিগঞ্জ উপজেলারRead More


বিডা’র ওয়ান স্টপ সার্ভিস সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ: লোকমান হোসেন মিয়া

নিউজ ডেস্ক: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেছেন, বিডা’র ওয়ান স্টপ সার্ভিস সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে সকল কাজ খুব সহজেই বিনিয়োগকারীরা করতে পারবেন। শুধু ইউরোপ আমেরিকা কেন আমাদেরকে এখন জাপান, কোরিয়া, আফ্রিকা ইত্যাদি দেশে যেতে হবে। বাংলাদেশের সম্ভাবনাসমুহকে কাজে লাগিয়ে সারা দুনিয়ায় দেশের অবস্থান সুসংহত করতে হবে। অর্থনীতির একটি শক্ত ভিত রচনা করতে হবে। বুধবার(০৭ জুন) নগরীর এক অভিজাত হোটেলের কনফারেন্স হলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সিলেট বিভাগীয় কার্যালয় কর্তৃক আয়োজিত দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর অনলাইন ওয়ান-স্টপRead More


প্রতিশ্রুতি’ র উদ্যোগে নজরুল জয়ন্তী ১৪৩০ বাংলা উদযাপিত

নিউজ ডেস্ক: গেলোকাল ৬ জুন ২০২৩, মংগলবার সন্ধ্যা ৭ টায় প্রতিশ্রুতি শিক্ষা বিজ্ঞান সাহিত্য পর্ষদ,সিলেট এর উদ্যোগে পজিট্রন একাডেমির আয়োজনে মহানগরী সিলেটের শাহজালাল উপশহর বি ব্লকে অবস্থিত নলেজ হারবার স্কুল অ্যান্ড কলেজে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কবি ও শিক্ষাবিদ অধ্যাপক বাছিত ইবনে হাবীবের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ সুপার জনাব কাওসার আহমদ হায়দরী। প্রধান আলোচক হিসেবে নজরুলের কবিতায় নন্দনতত্ত্বের ওপর ব্যতিক্রম আলোচনা পেশ করেন এপার বাংলা ওপার বাংলার আধুনিকতম বাংলা কবিতার নতুন কন্ঠস্বর কবি রুকসানাRead More


সৌদিতে সড়কে মৃত্যু, অর্থাভাবে মরদেহ আনতে পারছেন না বাবা-মা

নিউজ ডেস্ক: পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে দেড় বছর আগে সৌদি আরব গিয়েছিলেন জাহাঙ্গীর মোল্লা (৩৫)। গত ২৬ মে দেশটির রিয়াদে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। দেশটির হিমঘরে তার মরদেহ পড়ে আছে। অর্থাভাবে ছেলের মরদেহটি দেশে আনতে পারছেন না দরিদ্র বাবা-মা। এ জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। প্রবাসী জাহাঙ্গীর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামের ইয়াছিন মোল্লার একমাত্র ছেলে। জাহাঙ্গীরের পরিবার জানায়, গত ২৬ মে বিকেলে সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান জাহাঙ্গীর। ওই দিন সন্ধ্যার দিকে পরিবারের কাছে জাহাঙ্গীরের মৃত্যুর খবর জানানো হয়। জাহাঙ্গীরের ১০ বছর,Read More


আরও কঠোরতর হচ্ছে অভিবাসীদের ব্রিটিশ নাগরিকত্ব অর্জন

নিউজ ডেস্ক: অবৈধ অভিবাসন ঠেকানোর পাশাপাশি বৈধ অভিবাসনের ক্ষেত্রেও কঠোর শর্তারোপ ক‌রতে যাচ্ছে না ব্রিটেন। এরই মধ্যে ইংলিশ চ্যানেলজুড়ে ছোট নৌকায় আগত অনিয়মিত অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়াকে গতিশীল করতে আইনে সংশোধন আনা হয়েছে। এর ফলে ছোট নৌকায় যুক্তরাজ্যে এসে পৌঁছালে তাকে আশ্রয়ের দাবি থেকে বিরত রাখা হবে৷ তাদের নিজের দেশে বা তথাকথিত নিরাপদ তৃতীয় দেশে ফেরত পাঠানো হবে। এবার বৈধভাবে ব্রিটেনে যাওয়া অভিবাসীদের নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়াতেও পরিবর্তন আনা হচ্ছে। এখন থেকে অভিবাসীদের ব্রিটেনের নাগরিকত্ব পেতে আগের চেয়ে বেশি সময় অপেক্ষা করতে হবে। বর্তমানে নাগ‌রিক‌ত্বের আগে স্থায়ীভা‌বে বসবা‌সের অনুম‌তি বা ইন‌ডিফি‌নিটRead More