editor
সিলেটে ২১ জুলাই রেজিস্ট্রারী মাঠে ফের জামায়াতের জনসভা
বিদেশবার্তা২৪ ডেস্ক: পুলিশের অনুমতি না পাওয়ায় আগামী ২১ জুলাই শুক্রবার রেজিস্ট্রারী মাঠে পুনরায় জনসভার তারিখ ঘোষণা করেছে সিলেট মহানগর জামায়াত। রোববার দুপুর ১২টায় নগরীর কুদরত উল্লাহ মার্কেটস্থ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমন তথ্যই দেন নগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম। জামায়াত নগরীর জিন্দাবাজার এক অভিজাত হোটেলের কনফারেন্স হলে সংবাদ সম্মেলনের স্থান নির্ধারণ করেছিল, পুলিশী বাঁধায় সেখানে করা যায় নি বলে জামায়াত নেতারা অবিযোগ করেন। ফখরুল ইসলাম জানান,গতকাল রাতে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে অনুমতি না দেয়ার চুড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়েছে। এতে আমরা বিস্মিত ও হতবাক হয়েছি।ফলে আজRead More
প্রেম করে বিয়ে, সৌদি প্রবাসী সীমার সবকিছু নিয়ে উধাও স্বামী
নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ার কাজিরগাঁও গ্রামের মৃত খলিল মিয়ার মেয়ে সৌদি প্রবাসী সীমা বেগমের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয় হবিগঞ্জ জেলার খোয়াইমুখ রোড চৌধুরী বাজারের নাজমুল হোসেনের ছেলে মোত্তাকিন হোসেন সাবিদের। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর সীমা বেগমের প্রবাসের উপার্জিত সমুদয় টাকা-পয়সা হাতিয়ে সাবিদ তাকে বাবার বাড়িতে রেখে সটকে পড়েন। বর্তমানে সীমা বেগম ৬ মাসের অন্তঃসত্ত্বা। স্বামীর প্রতরাণায় নিঃস্ব প্রবাসফেরত সীমার দিন কাটছে এখন খেয়ে না খেয়ে। সীমার পরিবার সূত্রে জানা যায়, ২০১৯ সালে সীমা বেগম সৌদি আরব পাড়িRead More
মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশে কর্মী পাঠাবে বাংলাদেশ
বিদেশবার্তা২৪ ডেস্ক: মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশে কর্মী পাঠাবে বাংলাদেশ। যে রাজ্যে শুধু ইন্দোনেশিয়ান, ফিলিপাইন ও পাকিস্তানি কর্মীরা কাজ করছেন। সেখানে এখন যাবেন বাংলাদেশি কর্মীরাও। চলতি মাসের ১২ জুলাই রাজ্যের প্রিমিয়ার (রাজ্য সরকার প্রধান) দাতুক পাটিঙ্গি তান শ্রী আবাং জোহারি তুন ওপেংয়ের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ারের অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠক শেষে হাইকমিশনার জানান, সারাওয়াক রাজ্য সরকারের প্রশাসনিক সদরদপ্তরে একটি বৈঠক হয়। বৈঠকে দক্ষ কর্মী নিয়োগে রাজ্য সরকার বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে। তিনি আরও জানান, সারাওয়াক রাজ্যকে সহযোগিতা করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে এবং এক্ষেত্রে হাইকমিশনRead More
সৌদিতে কারখানায় আগুন, ৭ বাংলাদেশির মৃত্যু
নিউজ ডেস্ক: সৌদি আরবের দাম্মামে একটি ফার্নিচারের কারখানায় আগুন লেগে ৭ বাংলাদেশিসহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও দুজন। শুক্রবার বিকেলে দেশটির দাম্মামের হুফুপ সানাইয়া এলাকার একটি ফার্নিচারের কারখানায় এই দুর্ঘটনা ঘটে। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছেন। সৌদির বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এছাড়া একজন ভারতীয় নাগরিক রয়েছেন। নিহত বাংলাদেশিদের মধ্যে তিনজন নাটোরের ও একজন রাজশাহীর। বাকি তিনজনের বাড়ি কোথায় এখনও জানা যায়নি। নিহতদের পরিচয় শনাক্তের জন্য পরিচিতদের প্রয়োজন। তবে এখন পর্যন্ত একজনের আত্মীয় ছাড়াRead More
দৌলতপুর ইউপিতে টিউবওয়েল প্রতীকের পক্ষে নির্বাচনী সভা
নিউজ ডেস্ক: বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) মেম্বার প্রার্থী মোঃ আতিকুর রহমান কে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪জুলাই) রাতে মীর গাঁও গ্ৰামে এ সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর ৫ নম্বর ওয়ার্ডে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আরশ আলী এ সময় আরও বক্তব্য রাখেন গ্ৰামের বিশিষ্ট মুরব্বিয়ানগন। দৌলতপুর ইউপিতে টিউবওয়েল প্রতীকের প্রার্থী মোঃ আতিকুর রহমান,গ্ৰামের মুরব্বিয়ান বলেন, টিউবওয়েল মাকায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে এবং আমারা যেন সহযোগিতা হাত বাড়িয়ে দিতে পারি।আগামি ১৭ জুলাই দৌলতপুর ইউনিয়ন পরিষদসহ বিশ্বনাথ উপজেলার ৫ টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সৌদিতে প্রাইভেটকারের ধাক্কায় প্রবাসী বাংলাদেশি নিহত
নিউজ ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আলী হোসেন (৩৫) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজারের। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় প্রাইভেটকারের ধাক্কায় নিহত হন তিনি। নিহত আলী হোসেন উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উস্তিংঙ্গেরগাঁও গ্রামের মৃত আব্দুস ছোবহানের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, ৫ বছর আগে সৌদি আরবে যান আলী হোসেন। ৫ বছরের প্রবাস জীবনে দুইবার বাড়িতে এসেছেন। সর্বশেষ গত মার্চ মাসের দিকে ছুটি কাটিয়ে সৌদি আরবে ফিরে যান তিনি। সেখানে কৃষি কাজ করতেন। গত বুধবার সন্ধ্যায় ভিসার মেয়াদ বাড়াতে মোটরসাইকেল ড্রাইভ করে নির্ধারিত অফিসে যাচ্ছিলেন। পথেRead More
বাংলাদেশের হয়ে খেলবেন যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত
নিউজ ডেস্ক: চীনের হাংঝুতে আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। তাতে বাংলাদেশের হয়ে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান জিনাত ফেরদৌসে। জিনাতের জন্ম নিউইয়র্কে। ২৯ বছর বয়সী জিনাতের বাবার বাড়ি ঢাকার নবাবগঞ্জ। মায়ের বাড়ি পাবনায়। ১৯৮৭ সালে এই দম্পতি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানেই জিনাতের জন্ম ও বেড়ে ওঠা। জিনাত আগেও বাংলাদেশে এসেছেন। তবে এবার এসেছেন খেলার উদ্দেশ্য নিয়ে। উচ্ছ্বসিত জিনাত বলছিলেন, ‘আমি ষষ্ঠবারের মতো বাংলাদেশে এসেছি। এবার অবশ্য খেলার জন্য ঢাকায় আসা।’ বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সঙ্গে যোগাযোগটা কীভাবে হলো? প্রশ্নটা করতেই হেসে বললেন, ‘সঠিক সময়ে সঠিক লোকেরRead More
কুয়েতে ভিসা প্রতারণার দায়ে বাংলাদেশি গ্রেপ্তার
নিউজ ডেস্ক: কুয়েতে ভিসা নিয়ে প্রতারণার অভিযোগে একজন প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তবে গ্রেপ্তার বাংলাদেশির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। আরব টাইমসের খবরে বলা হয়, দেশটির জাহারা এলাকার আল-ওয়াহা থানায় দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে ওই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগীর ভাষ্যমতে, বোনের ছেলেকে কুয়েতে নিয়ে আসতে তার সহকর্মী অভিযুক্ত ব্যক্তিকে ৩০০ কুয়েতি দিনার দিয়েছিলেন তিনি। অভিযুক্ত দাবি করেছিল, বাংলাদেশের জনশক্তি অফিসের সঙ্গে তার যোগােযাগ রয়েছে, যার মাধ্যমে ভুক্তভোগীর বোনের ছেলেক কুয়েতে নিয়ে আসতে পারবেন। এ বিশ্বাসে ভুক্তেভাগী ২০২০ সালের শেষের দিকে আল-ওয়াহা এলাকায় আসামীর কাছে ৩০০ কুয়েতি দিনারRead More
লিভারের রোগ থেকে বাঁচতে সচেতনতা জরুরি: ডা. স্বপ্নীল
নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলোজি বিভাগের প্রধান ও জালালাবাদ লিভার ট্রাস্টের চেয়ারম্যান ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) বলেন, লিভারের বিভিন্ন রোগ থেকে বাঁচতে সচেতনতা জরুরি। দীর্ঘদিন ধরে শরীরে হেপাটাইটিস-বি ভাইরাসের উপস্থিতি, অতিরিক্ত মেদ লিভারের রোগের প্রধান কারণ। আজ শুক্রবার ১৪ জুলাই দুপুর ৩ টায় সিলেট এর একটি অভিজাত হোটেল এর হলরুমে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি ( গ্রাসরুটস) সিলেট এর আয়োজনে নারী উদ্যোক্তা সৃষ্টি ও ক্যাপাসিটি বিল্ডিং এর লক্ষে জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তিনি তার লেকচারে এসব কথা বলেন। কর্মশালায় তিনি লিভার রোগের বিভিন্ন ধরণ ও তার চিকিৎসাRead More
পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন
নিউজ ডেস্ক: পর্তুগালের রাজধানী লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ‘ই-পাসপোর্ট’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ জুলাই) সকালে (স্থানীয় সময়) দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী এবং বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স মো. আলমগীর হোসেন। এ উপলক্ষ্যে দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী। তিনি ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ স্মার্ট বাংলাদেশ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। দেশে এবং বিদেশের মাটিতে বাংলাদেশ মিশনগুলোর ই-পাসপোর্ট সুবিধাRead More


