editor
নির্মাণকর্মীদের জন্য ভিসা সহজ করছে যুক্তরাজ্য
বিদেশবার্তা২৪ ডেস্ক: কর্মী ঘাটতি থাকা পেশার তালিকায় ভবন নির্মাণ শিল্পকে অন্তর্ভুক্ত করেছে যুক্তরাজ্য৷ ফলে এ শিল্পে আরো বেশি বিদেশি কর্মী নিয়ে শ্রম ঘাটতি পূরণের সুযোগ পাচ্ছেন দেশটির নিয়োগকর্তারা৷ এই অন্তর্ভুক্তির কারণে রাজমিস্ত্রি, ছাদ নির্মাণকারী, ছাদের টাইলস বসানো ও প্লাস্টারকারীসহ এই শিল্পের সঙ্গে সম্পৃক্ত আরো বিভিন্ন পেশার বিদেশি কর্মীদের সহজে যুক্তরাজ্যে নিয়ে শ্রম ঘাটতি পূরণ সম্ভব হবে৷ কিছু কিছু খাতে তীব্র শ্রম সংকটে ভুগছে যুক্তরাজ্য৷ঘাটতি পূরণে নিয়োগকর্তারা বিদেশ থেকে কর্মী নিয়োগ করতে আগ্রহী৷ কিন্তু, বিদেশি কর্মী আনার বিষয়টি আবার প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টির জন্য রাজনৈতিক মাথাব্যথার কারণ৷ কারণ, গত একRead More
জার্মানিতে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা
বিদেশবার্তা২৪ ডেস্ক: ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে জার্মানির ওফেনবাগ শহরে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে সম্প্রতি আয়োজন করা হয় ঈদপরবর্তী এক মিলনমেলার। এতে অংশ নেন ওফেনবাগ, ফ্রাঙ্কফুর্ট এবং আশপাশের শহরে বসবাসকারী বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল নতুন প্রজন্মের ছেলেমেয়েদের বিভিন্ন পরিবেশনা। কমিউনিটি লিডার রেজা হক সিজারের সঞ্চালনায় এবং অমিয়া, জাসিয়া ওমালিহা মিরার উপস্থাপনায় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন খন্দকার এম গনি বিজু, জাহাঙ্গীর হোসেন, রেজাউল হক কামরান, আওলাদ হোসেন, মোস্তফা, পিন্টু, কাওছার হাওলাদার, জীবন সিকদার মনির, রুবেল, আব্দুল্লাহ, হাবীব এবং শাহজাহানসহ অনেকে। অনুষ্ঠানে বাংলাদেশি খাবারের আয়োজন করা হয়। এসব খাবার আয়োজনRead More
ওমানে সড়কে প্রাণ গেল প্রবাসী বাংলাদেশি যুবকের
বিদেশবার্তা২৪ ডেস্ক: পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে প্রায় ৪ বছর আগে ওমানে পাড়ি জমান চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মো. বাবুল প্রকাশ (বাপ্পি) (৩০)। মাত্র এক মাস পরেই দেশে ফিরে বিয়ে করার কথা ছিল তার। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস প্রবাসেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। সোমবার ওমানের স্থানীয় সময় সকাল ১১টার দিকে সড়ক দুর্ঘটনায় নিহত বাপ্পি। মঙ্গলবার (১৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ইসমাইল হোসেন ইমু। নিহত প্রবাসী উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজিজ নগর এলাকার ফার্নিচার মিস্ত্রি ইদ্রিসের ছেলে। তার পরিবারে দুই ভাই এক বোন বাপ্পি সবার বড়।Read More
নিখোঁজের চারদিন পর পাহাড় থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নোয়াপাড়া এলাকার গহীন পাহাড় থেকে নিখুঁজের চার দিন পর বাবুল মিয়া (৪৬) নামের একজনের লাশ উদ্ধার করেছে থানাপুলিশ। পরিবারের দাবি- তাকে হত্যা করা হয়েছে। বাবুল মিয়া নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের মৃত ছায়েব আলী সর্দারের ছেলে। জানা যায়, গত ১৫ জুলাই সকালে বাবুল মিয়া নোয়াপাড়া পাহাড় এলাকায় প্রতিদিনের মত গরু চড়াতে যান। কিন্তু বেলা শেষে গরুগুলো ফিরে আসলেও বাবুল মিয়া ফিরে আসেননি। পরে পাহাড়ের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে তার স্ত্রী মাধবপুর থানায় একটি সাধারণ ডায়রি করেন। মঙ্গলবার (১৮ জুলাই) স্থানীয় লোকজন গহীন পাহাড়Read More
সিলেটে বজ্রসহ বৃষ্টির আভাস
নিউজ ডেস্ক: সিলেটসহ দেশের আট অঞ্চলে দমকা অথবা ঝড়োহাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ বুধবার ভোর ৫টা থেকে বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে- সিলেট, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অপরদিকেRead More
বিদেশী কর্মী নিয়োগে পরিবর্তন আনছে দক্ষিণ কোরিয়া
বিদেশবার্তা২৪ ডেস্ক: বিদেশি কর্মী নিয়োগে বেশকিছু পরিবর্তন আনতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। গত শুক্রবার দেশটির শ্রম মন্ত্রণালয় এক নোটিশে এ সংক্রান্ত নীতিমালার কথা জানিয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী কোনো প্রবাসীকর্মী কোম্পানি পরিবর্তন করতে চাইলে সেক্ষেত্রে পুরোনো মালিকের নামে কোনো অভিযোগ না থাকলে সেই মালিক কোরিয়ান বা প্রবাসী কর্মী নিয়োগ করতে পারবে। শ্রমিক ও মালিক উভয়পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি কমাতে একটি স্বাধীন কমিশন গঠন করা হবে। সেখানে মালিক শ্রমিক উভয়ই সব তথ্য লিপিবদ্ধ করবে। পরে কোম্পানি পরিবর্তনের ক্ষেত্রে অথবা মালিক নতুন কর্মী নিয়োগের ক্ষেত্রে আগের কোম্পানির পুরো ইতিহাস জানতে পারবে। জনসংখ্যা নিয়ন্ত্রণ ওRead More
ইটালিতে মৌসুমী কর্মী হিসেবে যেভাবে আসবেন
বিদেশবার্তা২৪ ডেস্ক: ইনফোমাইগ্রেন্টসের অনেক পাঠক জানতে চেয়েছেন ইটালিতে মৌসুমী কর্মী হিসেবে আসার প্রক্রিয়ার কথা৷ আগ্রহীদের জন্য এখানে থাকছে বিস্তারিত তথ্য৷ মৌসুমী কর্মী নেয়ার ক্ষেত্রে ইউরোপের অভিন্ন নীতি নেই৷ তবে প্রতিটি দেশের আছে নিজস্ব নীতিমালা৷ ইউরোপের দেশগুলোতে মূলত কৃষিখাতেই মৌসুমী কর্মীর প্রয়োজন হয় সবচেয়ে বেশি৷ মৌসুমী কর্মীদের জন্য বছরের একটি নির্দিষ্ট সময়ে ভিসা ইস্যু করা হয়৷ আর এই ভিসা নিয়ে যারা আসেন তাদেরকে সাধারণত অন্য কাজ করতে দেয়া হয় না৷ কাজ শুরুর আগে আগে তাদের ইউরোপে প্রবেশ করতে দেয়া হয় এবং কাজ শেষে তাদের ফেরত পাঠিয়ে দেয়া হয়৷ এই সময়টিতে অন্যRead More
হিরো আলমের ওপর হামলার বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র
বিদেশবার্তা২৪ ডেস্ক: ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে এ সংক্রান্ত প্রশ্নের জবাবে এ আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। সোমবার (১৭ জুলাই) ওয়াশিংটনের হোয়াইট হাউসে ব্রিফিংয়ে এক সাংবাদিক ম্যাথিউ মিলারের উদ্দেশে বলেন, সোমবার বাংলাদেশে একটি উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থীও আক্রমণের শিকার হয়েছে। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন এবং ১০ শতাংশেরও কম ভোট পড়েছে। তাহলে কীভাবে বিশ্বাস করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবেন? এ বিষয়ে আপনার অবস্থান কী? আপনি কি এটি এটি পর্যবেক্ষণRead More
সৌদিতে এরদোয়ান, যাবেন আমিরাত-কাতারেও
বিদেশবার্তা২৪ ডেস্ক: নির্বাচনে পুনরায় জয়লাভের পর উপসাগরীয় ৩টি দেশে সফর শুরু করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এ লক্ষ্যে সোমবার (১৭ জুলাই) সৌদি আরবে পৌঁছেছেন তিনি। সেখানে তিনি বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত আলোচনা এবং ফোরামে অংশ নিয়েছেন। এরপর কাতার ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উদ্দেশে রওনা করবেন তিনি। মঙ্গলবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় তিনটি রাষ্ট্র সফরের শুরুতে সোমবার সৌদি আরবে পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। পূর্ববর্তী সফরের এক বছরেরও বেশি কিছু সময় পর তিনি ফের মধ্যপ্রাচ্যের ধনী এইRead More
শ্রীমঙ্গলে মাদ্রাসায় নগদ টাকা অনুদান দিলেন প্রবাসী জুবায়ের চৌধুরী ও জাবেদ আহমদ
নিউজ ডেস্ক: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে পারেরটং দারুল কুরআন মাদ্রাসায় নির্মিতব্য ভবনের দরজা জানালা তৈরীর জন্য নগদ ৬৫ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে।সোমবার দুপুরে যুক্তরাষ্ট্র প্রবাসী জুবায়ের চৌধুরী ও জাবেদ আহমদ এর পক্ষ থেকে মাদ্রাসা কমিটির কাছে আর্থিক অনুদান প্রদান করেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল ও ব্যবসায়ী খালেদ আহমদ। এসময় উপস্থিত ছিলেন,মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ও পরিচালক মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মাহমুদুর রহমান শাহজাহান,প্রতিষ্ঠাতা সদস্য ও সহকারী পরিচালক মৌলভীবাজার মাড়কোনা মাদ্রাসার শিক্ষাসচিব মাওলানা শামসুল হক ও মাদ্রাসার সভাপতি মাওলানা আইয়ুব আলী।এর পূর্বে মাদ্রাসার শ্রেণী কার্যক্রম ও নতুনRead More


