পাকিস্তানে প্রবল বৃষ্টিতে ২৮ জনের প্রাণহানি
নিউজ ডেস্ক:
পাকিস্তানে ভারী বৃষ্টিতে অন্তত ২৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে দেড়শতাধিক। খাইবার পাখতুনখাওয়া এবং পাঞ্জাব প্রদেশের বিভিন্ন জেলায় মুষলধারে বৃষ্টিতে এই হতাহতের ঘটনা ঘটেছে। খবর ডনের।
প্রতিবেদনে বলা হয়, খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রদেশের চারটি জেলায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। ৬৯টি বাড়ি আংশিক ধ্বংস হয়েছে।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বৃষ্টিতে ক্ষয়ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করে নিহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। সেই সাথে দুর্যোগপূর্ণ এলাকায় ২৪ ঘণ্টার ভেতর ত্রাণ প্রদানের রিপোর্ট প্রদানেরও নির্দেশ দিয়েছেন তিনি।
Related News
আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনবে বলে প্রত্যাশা বাংলাদেশের। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ডRead More
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More


