বাংলাদেশির মরদেহ ফেরত দিল ভারতীয় পুলিশ
নিউজ ডেস্ক:
ভারতীয় সীমান্তের ঢালু প্রদেশে নিহত হওয়ার মনির নামে ৪৩ বছর বয়সী এক বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।
বৃহস্পতিবার (৪ মে) বিকেলে শেরপুর সীমান্তের ১১১৬ নং মেইন পিলার সংলগ্ন নাকুগাঁও স্থলবন্দর দিয়ে উভয় দেশের মধ্যে পতাকা বৈঠক শেষে ওই বাংলাদেশির মৃরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেন।
নিহত মনির শেরপুরের শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের পশ্চিম খাড়ামোড়া গ্রামের মৃত মুন্সের আলীর ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত মনির সপরিবারে ঢাকায় থাককেন। তিনি রাজমিস্ত্রির কাজ এবং তার স্ত্রী গার্মেন্টসে চাকরি করতেন। এবার ঈদের ছুটিতে সে বাড়িতে বেড়াতে আসে। এদিকে গত পহেলা মে রাত থেকে মনির নিখোঁজ ছিল। পরবর্তীতে পুলিশের মাধ্যমে তারা জানতে পারে মনিরের লাশ ভারতের একটি হাসপাতালে আছে।
সাইদুর রহমান বলেন, ‘মনির আহত অবস্থায় ভারতের ঢালু প্রদেশে একটি স্থানে পড়েছিল। খবর পেয়ে পহেলা মে রাতে মনিরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ঢালু থানা পুলিশ। এরপর ২ মে ভারতে চিকিৎসাধীন অবস্থায় মনিরের মৃত্যু হয়।
‘এদিকে মনির মৃত্যুর আগে তার নাম ঠিকানা বলে যাওয়ায় আমরা তার পরিবারকে মৃত্যুর খবর জানাতে পারি। তবে সে কি কারনে মারা গেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া এবিষয়ে ভারতের ঢালু থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।’
Related News
পাকিস্তানকে আইএমএফ-এর ঋণ দেওয়া কেন ঠেকাতে পারেনি ভারত?
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ গত সপ্তাহে পাকিস্তানের জন্য ১০০ কোটি ডলারের ‘বেলআউট প্যাকেজ’ (সহায়তাRead More
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More


