Main Menu

September, 2026

 

আন্দোলনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা, ১৪ শিক্ষক অবরুদ্ধ

কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে মুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। রোববার বেলা ১১টার দিকে প্রশাসনিক ভবনে ১৪ শিক্ষককে অবরুদ্ধ করে তারা এ কর্মসূচি শুরু করেন। রাত ৮টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কর্মসূচি চলছিল। শিক্ষকরাও অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। ২০০৭ সালে প্রতিষ্ঠিত স্নাতক পর্যায়ের এ প্রকৌশল কলেজের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ, পুরকৌশল বিভাগ এবং কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের পাঁচটি ব্যাচে প্রায় ১ হাজার শিক্ষার্থী আছেন। এর মধ্যে বেশির ভাগ শিক্ষার্থীই কর্মসূচিতে অংশ নিয়েছেন। সরেজমিনে দেখা গেছে, আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের প্রধান ফটক অবরুদ্ধ করে নানা ধরনের স্লোগান দিচ্ছেন।Read More


নেপালে বাংলাদেশিদের ভ্রমণে সতর্কতা জারি

নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় বাংলাদেশি পর্যটক ও ট্রেকারদের ভ্রমণে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস। আবহাওয়া ও সার্বিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পরিস্থিতি বিবেচনায় ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস। রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে নেপালের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পিসাং, চামে, মানাং ও আশপাশের পর্যটন এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। অব্যাহত বৃষ্টিপাতের কারণে ভূমিধস এবং তুষারপাতের ফলে অনেক স্থানে সড়ক যোগাযোগ বিঘ্নিত হয়েছে। দুর্গম ভূপ্রকৃতি ও যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ায় উদ্ধার কার্যক্রমও অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। উল্লেখ্য,Read More


আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনবে বলে প্রত্যাশা বাংলাদেশের। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সঙ্গে এক সাক্ষাৎকারে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান এই প্রত্যাশার কথা জানান। জাতিসংঘের একার পক্ষে এই সমাধান সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন সদস্য রাষ্ট্র গুলো বিশেষ করে ভেটো ক্ষমতাধারী রাষ্ট্রগুলোকে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।  গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখের বেশি রোহিঙ্গার প্রত্যাবাসন ও সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের পরRead More


বিয়ানীবাজারে সড়ক দূর্ঘটনায় বেঁচে গেল ৫ টি প্রাণ

কে.এম সুহেল আহমদঃ সিলেট বিয়ানীবাজার তিলপাড়া বাজারে মারাত্মক সড়ক দূর্ঘটনা ঘটেছে। অলৌকিকভাবে বেঁচে যায় ড্রাইভার ও মহিলা দুজন সহ ৫টি টি তরতাজা প্রাণ। ঘটনাটি ঘটেছে ২৩ সেপ্টেম্বর ( বুধবার) রাত ৬টা ৩০ মিনিটের সময়। জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা “অকসন জিডি নং ৭৪৫/১৫#৩৭২৬ নম্বরের একটি সিএনজি ৫জন যাত্রী নিয়ে গোলাপগঞ্জ- ঢাকাদক্ষিণ রোড অতিক্রম করে বিয়ানীবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথিমধ্যে তিলপাড়া বাজারের মসজিদ সংলগ্ন স্থানে আসা মাত্রই চলন্ত অবস্থায় গাড়িটির সামনের চাকাটি হঠাৎ ভেঙ্গে যায়।তার পরক্ষণেই গাড়িটি তার নিজ অবস্থানে দাড়িঁয়ে যাওয়াতে ড্রাইভার সহ ৫ জন বেঁচে যান। কোনRead More