বাংলাদেশে মেডিকেলে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
নিউজ ডেস্ক:
বাংলাদেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
রোববার (২৪ ডিসেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা-সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এতে সভাপতিত্ব করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব রকমের ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবে প্রশ্নফাঁস যেন না হয় সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, ১১-১৩ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। প্রবেশপত্র বিতরণ ৫ ফেব্রুয়ারিতে করা হবে। এমবিবিএস ভর্তি পরীক্ষার একমাস পর ৮ মার্চ ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার তারিখের এক মাস আগে থেকেই বন্ধ থাকবে কোচিং সেন্টারগুলো। মেডিকেলে ভর্তি পরীক্ষায় এবার যারা দ্বিতীয়বার অংশগ্রহণ করবেন তাদের সুযোগ আরও কমলো। এবার তাদের ১০ নম্বর কাটা যাবে। আগে দ্বিতীয়বার অংশগ্রহণকারীদের ৮ নম্বর কাটা হতো।
Related News
আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনবে বলে প্রত্যাশা বাংলাদেশের। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ডRead More
মোহাম্মদপুরে আবারও কিশোর গ্যাংয়ের চাপাতির তাণ্ডব, একই পরিবারের ৬ জন আহত
রাজধানীর মোহাম্মদপুর থানার জাফরাবাদ এলাকায় কিশোর গ্যাংয়ের তাণ্ডব ও এলোপাতাড়ি চাপাতির কোপে অন্তত ৬ জনRead More


