সুদানে বিমান বিধ্বস্তে নিহত ৯, প্রাণে বাঁচল শিশু
বিদেশবার্তা২৪ ডেস্ক:
সুদানে একটি বেসামরিক বিমান বিধ্বস্ত হয়ে নয়জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে চারজন সৈন্য ছিল।সুদানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সুদানের পূর্বাঞ্চলে অবস্থিত পোর্ট সুদান বিমানবন্দরে আন্তনভ বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানে থাকা এক শিশু বেঁচে গেছে।
বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ হিসেবে সেনাবাহিনীর বিবৃতিতে ‘কারিগরি সমস্যা’র কথা উল্লেখ করা হলেও এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী এবং তাদের প্রতিন্দ্বন্দ্বী প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) এর মধ্যে সংঘর্ষ চলছে। সংঘর্ষের পরই থেকে পোর্ট সুদান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
ক্ষমতায় দ্বন্দ্ব দিয়ে শুরু এ সংঘর্ষের ১০০ দিন পার হয়েছে গত রোববার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধে এ পর্যন্ত ১ হাজার ১৩৬ জনের মৃত্যু হয়েছে। তবে আদিবাসিরা বলছে মৃত্যুর সংখ্যা আরও বেশি।
সুদানে চলমান গৃহযুদ্ধে ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ৭ লাখ মানুষ তাদের ঘর বাড়ি ছেড়ে পার্শ্ববর্তী দেশ মিশর, ছাদ ও দক্ষিণ সুদানে পালিয়ে গেছে।
Related News
আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনবে বলে প্রত্যাশা বাংলাদেশের। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ডRead More
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More


