Main Menu

সৌদিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক:
সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইউসুফ নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তিনি সৌদি আরব প্রাদেশিক শহরের আবায় একটি মসজিদের পাঞ্জেগানা ইমাম ছিলেন। ঈদের দুইদিন আগে দুই মাসের ছুটিতে বাড়িতে এসেছিল তিনি।

প্রবাসী হাফেজ মো. ইউসুফের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরামের সভাপতি মো. জাহাঙ্গীর আলম হৃদয়, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ ভুঁইয়াসহ সংগঠনের সদস্যরা।
তার মৃত্যুতে সৌদি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *