‘পার্লামেন্টে সত্য কথা বললেই স্পিকার বলেন সময় শেষ’
নিউজ ডেস্ক:
‘পার্লামেন্টে সত্য কথা বলতে গেলেই স্পিকার বলেন আপনার সময় শেষ’ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ এমপি।
শনিবার সন্ধ্যায় (১০ সেপ্টেম্বর) গাইবান্ধার সাদুল্লাপুর বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাদুল্লাপুর উপজেলা বিএনপির এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এমপি হারুন বলেন, সংসদে আমরা হাতে গোনা কয়েকজন এমপি। সেখানে কথা বলি মাত্র দু’জন। এই দু’জনের সত্য কথাগুলো তাদের সহ্য হয় না।
একই সমাবেশে ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে। স্বৈরাচার সরকার পতনে জনগণকে নিয়ে আন্দোলনে নেমেছে বিএনপি।
Related News
আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনবে বলে প্রত্যাশা বাংলাদেশের। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ডRead More
মোহাম্মদপুরে আবারও কিশোর গ্যাংয়ের চাপাতির তাণ্ডব, একই পরিবারের ৬ জন আহত
রাজধানীর মোহাম্মদপুর থানার জাফরাবাদ এলাকায় কিশোর গ্যাংয়ের তাণ্ডব ও এলোপাতাড়ি চাপাতির কোপে অন্তত ৬ জনRead More


