খোয়াই নদী থেকে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক:
খোয়াই নদী থেকে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে খোয়াই নদী থেকে দ্বিজরাজ ঘোষ নামের এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত দ্বিজরাজ ঘোষ ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই শহরের পশ্চিম জাম্বুরা এলাকার রাসিক ঘোষের ছেলে। পুলিশের ধারনা কেউ তাকে হত্যা করে নদীতে ভাসিয়ে দিয়েছে।
রোববার বিকেল ৩টার দিকে উপজেলার রেলওয়ে ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, খোয়াই নদীর রেলওয়ে ব্রিজের কাছে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহের পকেটে ভারতীয় নাগরিক সনদ, ড্রাইভিং লাইসেন্স ও ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) মোরশেদ আলম বলেন, খবর পেয়ে খোয়াই নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
Related News
বিয়ানীবাজারে সড়ক দূর্ঘটনায় বেঁচে গেল ৫ টি প্রাণ
কে.এম সুহেল আহমদঃ সিলেট বিয়ানীবাজার তিলপাড়া বাজারে মারাত্মক সড়ক দূর্ঘটনা ঘটেছে। অলৌকিকভাবে বেঁচে যায় ড্রাইভারRead More
সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক
সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক চলতি বোরো আবাদ মৌসুমে সুনামগঞ্জের বেশ কয়েকটি হাওরে জলাবদ্ধতার কারণেRead More


