ধর্মপাশায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
নিউজ ডেস্ক:
ধর্মপাশায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শালদিঘা হাওড়ে মাছ ধরার সময় বজ্রপাতে খোকন মিয়া (৪৫) ও ঝিলন মিয়া (৩২) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ভাই আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শালদিঘা হাওড়ে এ ঘটনা ঘটে।
নিহতদের পরিবার সূত্রে জানা যায়, সকালে ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজুড়া গ্রামের তিন ভাই নৌকা বাঁশের চাঁই নিয়ে হাওড়ে মাছ ধরতে যান। হাওড়ে চাঁই পাতার একপর্যায়ে বজ্রপাতে দুই ভাই ঘটনাস্থলেই মারা যান। এ সসয় অন্য এক ভাই আহত হন। পরে এলাকাবাসী নিহতদের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
ধর্মপাশা থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, হাওড়ে মাছ ধরার সময় বজ্রপাতে দুই ভাই মারা গেছেন। আমি ঘটনাস্থলে যাচ্ছি। এলাকাটি দুর্গম হওয়ায় যেতে সময় লাগছে।
Related News
বিয়ানীবাজারে সড়ক দূর্ঘটনায় বেঁচে গেল ৫ টি প্রাণ
কে.এম সুহেল আহমদঃ সিলেট বিয়ানীবাজার তিলপাড়া বাজারে মারাত্মক সড়ক দূর্ঘটনা ঘটেছে। অলৌকিকভাবে বেঁচে যায় ড্রাইভারRead More
সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক
সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক চলতি বোরো আবাদ মৌসুমে সুনামগঞ্জের বেশ কয়েকটি হাওরে জলাবদ্ধতার কারণেRead More


