মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক:
মেক্সিকোতে গুয়েরেরো প্রদেশের এক মহাসড়কে তিনটি যানের সংঘর্ষে অন্তত ৯ জন প্রাণ হারিয়েছেন।
স্থানীয় সময় বুধবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে দেশের গুয়েরেরো প্রদেশের আকাপুলকো-জিহুয়াতানেজো মহাসড়কে এই দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, একটি প্রাইভেট কারের চালক পণ্যবাহী একটি ট্রাককে ওভারটেক করার সময় গাড়িটির সঙ্গে ট্রাকের পেছন দিকে ধাক্কা লাগে। সে সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বিপরীত দিকে চলে যান। ওই মুহূর্তে সড়কের বিপরীত পাশে অন্য একটি গাড়ির সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়।
তারা আরও জানিয়েছেন, এ দুর্ঘটনায় ৯ জন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের আতোয়াক ডে আলভারেজ শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে উদ্ধার কর্মী, পুলিশ এবং ন্যাশনাল গার্ডের সদস্যদের মোতায়েন করা হয়। এক ঘণ্টারও বেশি সময় ধরে ওই মহাসড়কটি বন্ধ রাখা হয়।
Related News
আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনবে বলে প্রত্যাশা বাংলাদেশের। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ডRead More
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More


