পদ্মা সেতুতে এক দিনে ২ কোটি ৯ লাখ টাকা টোল আদায়
নিউজ ডেস্ক:
পদ্মা সেতুতে গত ২৪ ঘণ্টায় ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। এ সময় পদ্মা সেতু দিয়ে ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয়েছে।
সোমবার (২৭ জুন) সকাল ১০টায় এ তথ্য জানান সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন। তিনি বলেন, রোববার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়েছে পদ্মা সেতুতে। এ সময় পদ্মা সেতু দিয়ে ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয়েছে।
পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম দিনে মাওয়া টোলপ্লাজা দিয়ে ২৬ হাজার ৫৮৯টি যানবাহন চলাচল করেছে। এতে ১ কোটি ৮ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়েছে। অন্যদিকে জাজিরা প্রান্ত দিয়ে ২৪ হাজার ৭২৭টি যানবাহন চলাচল করেছে। এতে ১ কোটি ৪৪ হাজার ৪০০ টাকা টোল আদায় করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দুই পাড় মিলে টোল আদায় হয়েছে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।
Related News
আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনবে বলে প্রত্যাশা বাংলাদেশের। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ডRead More
মোহাম্মদপুরে আবারও কিশোর গ্যাংয়ের চাপাতির তাণ্ডব, একই পরিবারের ৬ জন আহত
রাজধানীর মোহাম্মদপুর থানার জাফরাবাদ এলাকায় কিশোর গ্যাংয়ের তাণ্ডব ও এলোপাতাড়ি চাপাতির কোপে অন্তত ৬ জনRead More


