বাংলাদেশ ব্যাংকে আগুন
নিউজ ডেস্ক:
রাজধানীর মতিঝিল বাংলাদেশ ব্যাংকের চতুর্থ তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। তবে, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিটের ২৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এর আগে সোমবার (২০ জুন) বিকেল ৬টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পেয়েছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার।
তিনি বলেন, সন্ধ্যায় আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি ইউনিট ছুটে যায়। এর কিছুক্ষণ পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও তিনটি ইউনিট যোগ হয়ে প্রায় ২৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। তবে, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। সৌজন্যে: জাগোনিউজ
Related News
আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনবে বলে প্রত্যাশা বাংলাদেশের। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ডRead More
মোহাম্মদপুরে আবারও কিশোর গ্যাংয়ের চাপাতির তাণ্ডব, একই পরিবারের ৬ জন আহত
রাজধানীর মোহাম্মদপুর থানার জাফরাবাদ এলাকায় কিশোর গ্যাংয়ের তাণ্ডব ও এলোপাতাড়ি চাপাতির কোপে অন্তত ৬ জনRead More


