জেনে নিন সিলেটে ঈদের জামাত কখন কোথায়
নিউজ ডেস্ক:
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহের দুয়ারে কড়া নাড়ছে খুশির দিন-পবিত্র ঈদুল ফিতর। শাওয়াল মাসের চাঁদ দেখাসাপেক্ষে সোম অথবা মঙ্গলবার (২ অথবা ৩ মে) সিলেটসহ সারা দেশে পালিত হবে ঈদ।
গত দুই বছর করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মসজিদে পড়তে হয়েছিলো ঈদের নামাজ। খোলা ময়দানে বা ঈদগাহে মুসল্লিরা সমবেত হয়ে ঈদের জামাত হয়নি গত ৪ ঈদে। তবে এবার নেই করোনার দাপট। তাই বিধি-নিষেধহীন খুশির ঈদ পালন হবে সিলেটে।
জানা গেছে, সিলেট নগরীতে প্রধান ঈদের জামাত কেন্দ্রীয় শাহী ঈদগাহে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। সেখানে ইমামতি করবেন মুফতি রশিদুর রহমান ফারুক (বরুনার পীর)।
শাহজালাল (রহ.) মাজার মসজিদে ঈদের জামাত হবে সকাল সাড়ে ৮টায়। সেখানে ঈমামতি করবেন দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আসজাদ আহমেদ।
সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। সেখানে ইমামতি করবেন বন্দরবাজার কালেক্টরেট মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা শাহ আলম।
নগরীর কুদরত উল্লাহ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে মোট ৩টি। এর মধ্যে সকাল সাড়ে ৭টায় প্রথম, সাড়ে ৮টায় দ্বিতীয় ও সাড়ে ৯টায় তৃতীয়টি অনুষ্ঠিত হবে।
অপরদিকে, শাহপরাণ (রহ.) মাজার মসজিদে ঈদের দিন সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে জামাত। তবে সেখানে কে ইমামতি করবেন সেটি এখনও নির্ধারিত হয়নি।
তথ্যগুলো সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র রবিবার (১ মে) সংবাদমাধ্যমকে -কে নিশ্চিত করেছে।
Related News
বিয়ানীবাজারে সড়ক দূর্ঘটনায় বেঁচে গেল ৫ টি প্রাণ
কে.এম সুহেল আহমদঃ সিলেট বিয়ানীবাজার তিলপাড়া বাজারে মারাত্মক সড়ক দূর্ঘটনা ঘটেছে। অলৌকিকভাবে বেঁচে যায় ড্রাইভারRead More
সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক
সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক চলতি বোরো আবাদ মৌসুমে সুনামগঞ্জের বেশ কয়েকটি হাওরে জলাবদ্ধতার কারণেRead More


