ইউক্রেনের সমর্থনে ঢাকায় ১৩ দেশের রাষ্ট্রদূতের শোডাউন
নিউজ ডেস্ক:
ইউক্রেনের সমর্থনে পতাকা নিয়ে ঢাকার ১৩টি দেশের রাষ্ট্রদূত শোডাউন করেছেন।
বুধবার (১৬ মার্চ) ঢাকার যুক্তরাজ্য হাইকমিশন এ সংক্রান্ত একটি ছবি প্রকাশ করেছে।
যুক্তরাজ্য হাইকমিশনের ছবিতে দেখা যায় ১৩টি দেশের রাষ্ট্রদূত ইউক্রেনের পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। হাইকমিশনের বার্তায় উল্লেখ করা হয়, ‘পৃথিবীর ১৪১ দেশ, যারা জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়ার অবৈধ ও উস্কানিবিহীন আগ্রাসনের প্রতি নিন্দা জানিয়ে ভোট দিয়েছে। বাংলাদেশে অবস্থিত ১৩টি দেশের রাষ্ট্রদূত ইউক্রেনকে সমর্থন করে। ’
প্রসঙ্গত, ইউক্রেন ইস্যুতে জাতিসংঘে ভোটাভুটিতে বাংলাদেশ কোনো পক্ষেই ভোট দেয়নি।
Related News
আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনবে বলে প্রত্যাশা বাংলাদেশের। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ডRead More
মোহাম্মদপুরে আবারও কিশোর গ্যাংয়ের চাপাতির তাণ্ডব, একই পরিবারের ৬ জন আহত
রাজধানীর মোহাম্মদপুর থানার জাফরাবাদ এলাকায় কিশোর গ্যাংয়ের তাণ্ডব ও এলোপাতাড়ি চাপাতির কোপে অন্তত ৬ জনRead More


